* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
শব্দ থেকে কবিতা
১. মুশকিল শব্দের অর্থ কী?
ক. রোগবালাই খ. মেলামেশা
গ. কষ্টকর গ. সহজতর
২. বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী হলেন—
ক. হুমায়ুন আজাদ খ. হুমায়ূন আহমেদ
গ. শামসুর রাহমান ঘ. আহসান হাবীব
৩. ‘শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে’—এই বাক্যে বেচাকেনা শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. বিনিময় প্রথা খ. ক্রয়-বিক্রয়
গ. ব্যবহার ঘ. আদান-প্রদান
৪. হুমায়ুন আজাদ কবে মৃত্যুবরণ করেন?
ক. ২০০৪ খ্রিষ্টাব্দে খ. ২০০৫ খ্রিষ্টাব্দে
গ. ২০০৬ খ্রিষ্টাব্দে ঘ. ২০০৭ খ্রিষ্টাব্দে
৫. আমরা কমবেশি কবিতা চিনি—
ক. যারা হাসতে পারি খ. যারা পড়তে পারি
গ. যারা বলতে পারি ঘ. যারা গাইতে পারি
৬. কবিতার লেখাগুলো পড়লে মন কেমন করে ওঠে?
ক. পবিত্র হয় খ. রেগে ওঠে
গ. নেচে ওঠে ঘ. শান্ত হয়
৭. ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে কার ঘুড়ি বানানোর কথা বলা হয়েছে?
ক. ভাবের খ. শব্দের গ. রঙের ঘ. উপমার
৮. কবিতা কারা লেখেন?
ক. কবিয়ালরা খ. শিল্পীরা গ. কবিরা ঘ. গায়কেরা
৯. শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কী লেখা হয়?
ক. উপন্যাস খ. কবিতা গ. নাটক ঘ. গল্প
১০. কবিরা কিসের মতো স্বপ্ন দেখেন?
ক. বালুর মতো খ. চাঁদের মতো
গ. মাটির মতো ঘ. সুরকির মতো
১১. কবি সব সময় কিসে কথা বলেন?
ক. উপমায় খ. সুরে
গ. শব্দে ঘ. ছন্দে
১২. কবিতায় ছবি আঁকতে হবে কিসের মাধ্যমে?
ক. সুরের মাধ্যমে
খ. ছন্দের মাধ্যমে
গ. উপমার মাধ্যমে
ঘ. অলংকারের মাধ্যমে
১৩. ‘দোকানি’ কবিতায় দোকানি কী রঙের পুতুল বিক্রি করে?
ক. খয়েরি খ. সাদা
গ. লাল ঘ. সবুজ
১৪. ‘দোকানি’ কবিতায় চকচকে কী বিক্রি করার কথা বলেছেন কবি?
ক. বিদ্যুতের আলো
খ. তারার আলো
গ. সূর্যের আলো ঘ. চাঁদের আলো
১৫. ‘ছন্দ’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
ক. উপমা খ. শব্দের মিল
গ. তাল ঘ. রং গন্ধ, বর্ণ, সুর
১৬. ‘শব্দ থেকে কবিতা’ রচনায় নতুন ছবি নতুন ভাব কোথায় খেলা করে?
ক. কবিতার বইয়ে খ. পাঠকের ভাবনায়
গ. কবিদের চেতনায় ঘ. শব্দের অভিধানে
১৭. এই কথা নতুন হতে হবে—নতুন বলতে কী বোঝানো হয়েছে?
ক. নতুন কথা নতুন রূপে বলতে হবে
খ. পুরোনো কথা নতুন নতুন শব্দের দ্বারা বলতে হবে
গ. যে কথা কেউ বলে গেছে, সে কথা মাঝে মাঝে বলতে হবে
ঘ. যে প্রসঙ্গে কেউ বলে গেছে তা বলা যাবে না
১৮. ‘খেলতে হবে শব্দের খেলা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. শব্দের একত্রীকরণ
খ. শব্দ মিলিয়ে কবিতা রচনা করা
গ. শব্দ দিয়ে ঘুড়ি ওড়ানো
ঘ. শব্দ দিয়ে শব্দজট খেলা
১৯. ‘তুমি একা একা ঘরে বসে ছন্দে, ছবি, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস’—এর নাম কী হবে?
ক. বাংলাদেশ খ. গান
গ. ছবি ঘ. কবিতা
২০. ‘শব্দ থেকে কবিতা’ রচনাটির মূল আলোচ্য বিষয় কী?
ক. ছন্দের ব্যবহার খ. ভাষার ব্যবহার
গ. কবিতার শিল্পগুণ ঘ. কবিতার চিত্র
২১. উপমা কী?
ক. অলংকার খ. ছন্দ গ. উদাহরণ ঘ. তুলনা
২২. হুমায়ুন আজাদের জন্ম কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯৪৭ খ. ১৯৪৮ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
২৩. কবি হুমায়ুন আজাদ পেশায় কী ছিলেন?
ক. প্রকৌশলী খ. অধ্যাপক
গ. ব্যবসায়ী ঘ. সাংবাদিক
২৪. কোনটি হুমায়ুন আজদের রচনা?
ক. ছাপান্ন হাজার বর্গমাইল
খ. একাত্তরের দিনগুলি
গ. মৃত্যুক্ষুধা ঘ. নৌকাডুবি
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
শব্দ থেকে কবিতা
১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ক
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা