বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

লোক-লোকান্তর
কবি শওকত একদিন উপলব্ধি করলেন, যখন তাঁর ভেতরে কবিতার বোধ তৈরি হয়, তখন শরীরে তীব্র এক কাঁপুনি আসে। তখন তাঁর মনে হয় তিনি যেন অন্য কেউ, যার কাছে সমাজ, সংসার, ধর্ম সবকিছুই নগণ্য।
৪. উদ্দীপকের শওকতের কাছে সমাজ, সংসার, ধর্ম তুচ্ছ হয়ে যাওয়ার বিষয়টিকে ‘লোক-লোকান্তর’ কবিতায় কী বলা হয়েছে?
ক. আহত কবির গান
খ. কবিতার আসন্ন বিজয়
গ. রূপে তার যেন এত ভয়
ঘ. ছিঁড়ে যাবে সব বাঁধুনি
৫. উদ্দীপক ও ‘লোক-লোকান্তর’ কবিতায় আছে—
i. কবিতার জন্মকথা
ii. কাব্যশক্তির কাছে সমাজসংসার তুচ্ছ
iii. কবির স্বৈরাচারী মনোবৃত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন, পাখির চোখের কোটরে কিসের রং ছিল? ছাত্র কী উত্তর দিয়েছিল?
ক. চন্দনের রং
খ. চেতনার রং
গ. কাটা সুপারির রং
ঘ. স্বপ্নের রং
৭. ‘পা সবুজ, নখ তীব্র লাল’—পঙিক্তটির অন্তরালে কী আছে?
ক. প্রকৃতির চিত্র
খ. সবুজ প্রান্তর
গ. বাংলাদেশের পতাকার রং
ঘ. বাংলার মানচিত্র
৮. বাংলার ঐতিহ্যিক অনুষঙ্গ ফুটে উঠেছে কোন পঙিক্ততে?
ক. বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা
খ. যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি
গ. তাকাতে পারি না আমি রূপ তার যেন এত ভয়
ঘ. কবিতার আসন্ন বিজয়
৯. ‘মনে হয় কেটে যাবে’—পঙিক্তটির গভীরে যে বিষয়টি লুক্কায়িত—
i. সংশয়
ii. আশঙ্কা
iii. উত্তেজনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii

কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

সাম্যবাদী
১. সাম্যবাদের অর্থ কী?
ক. সব মানুষ এক
খ. সব মানুষ অভেদ
গ. সব জাতি সমান
ঘ. ধর্ম-বর্ণের পার্থক্য নেই
২. ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’—পঙিক্তটিতে তিনি কে?
ক. মহামনীষীরা
খ. দেবতা-ঠাকুর
গ. ঈশা-মুসা
ঘ. শাক্যমুনি
৩. ‘সাম্যবাদী’ কবিতায় ‘পার্সি’ শব্দটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক. চীনা দার্শনিক
খ. বস্তুবাদী দার্শনিক
গ. পারস্যের অগ্নি-উপাসক
ঘ. ইরানের দার্শনিক
৪. শ্রীকৃষ্ণকে ‘বাঁশির কিশোর’ বলা হয়েছে কেন?
ক. বাঁশি পছন্দ করতেন বলে
খ. বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করতেন বলে
গ. বাঁশি ভালো বাজাতেন বলে
ঘ. বাঁশির সুর ভালোবাসতেন বলে
৫. কার মুখনিঃসৃত বাণীই শ্রীভগবদ্্গীতা?
ক. শাক্যমুনির খ. বিশ্ব দেউল
গ. চার্বাক ঘ. শ্রীকৃষ্ণের
৬. বিশ্ব মুসলিমের অন্যতম তীর্থক্ষেত্র কোনটি?
ক. মসজিদ খ. কাবা ভবন
গ. জেরুজালেম
ঘ. বায়তুল মোকাদ্দাস
৭. সবচেয়ে বড় তীর্থস্থান কোনটি?
ক. জেরুজালেম
খ. বৃন্দাবন
গ. মানুষের হূদয়
ঘ. মহামনীষীদের হূদয়
৮. ‘জেরুজালেম’ কোথায় অবস্থিত?
ক. ইসরায়েলে
খ. ইরানে
গ. ফিলিস্তিনে
ঘ. ইরাকে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
লোক-লোকান্তর
৪. ঘ ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. ক
সাম্যবাদী
১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা