বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
জন্মভূমি
২০. কবি জন্মভূমিকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. বোনের সঙ্গে খ. প্রেয়সীর সঙ্গে
গ. মায়ের সঙ্গে ঘ. পিতার সঙ্গে
২১. দেশের মাটিতেই কবি চিরনিদ্রায় শায়িত হতে চান কেন?
ক. দেশের মাটি উর্বর বলে খ. কবির সামর্থ্য নেই বলে
গ. বিদেশে যাওয়া হবে না বলে
ঘ. দেশকে মায়ের মতো ভালোবাসেন বলে
২২. জন্মভূমির ধনরত্ন নিয়ে কবি ভাবতে চান না কেন?
ক. কবির অনেক ধনরত্ন আছে বলে
খ. কবির সময় নেই বলে
গ. ধনরত্নগুলো পাবেন না বলে
ঘ. জন্মভূমি সবকিছুর ঊর্ধ্বে বলে
২৩. কবির অঙ্গ জুড়ায় কিসে?
ক. দখিনা বাতাসে খ. জন্মভূমির ছায়ায়
গ. শীতল জলে ঘ. পুবালি বাতাসে
২৪. জন্মভূমি ধনরত্নে পূর্ণ না থাকলে দেশপ্রেমিকের কোন অনুভূতি হয়?
ক. অতৃপ্তিবোধ তৈরি হয় খ. কিছু আসে-যায় না
গ. বিদেশের প্রতি আগ্রহ জাগে ঘ. খারাপ লাগে
২৫. কবি মাতৃভূমির স্নেহছায়ায় কী লাভ করেছেন?
ক. দুঃখ-কষ্ট খ. গাড়ি গ. সুখ-শান্তি ঘ. টাকাপয়সা
২৬. কোন আলোতে নয়ন রেখে কবি চিরনিদ্রায় যেতে চান?
ক. শিক্ষার আলোতে খ. জোনাকির আলোতে
গ. জন্মভূমির আলোতে ঘ. চাঁদের আলোতে
২৭. আঁঁখি মেলে কবি কী দেখতে পেলেন?
ক. জন্মভূমির আলো খ. গাছপালা
গ. মায়ের মুখ ঘ. সবুজ গাছ
২৮. কী দেখে কবির চোখ জুড়াল?
ক. বাংলার রূপ খ. মায়ের মুখ
গ. সবুজ গাছ ঘ. জন্মভূমির আলো
কতকাল ধরে
১. প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ ছিল—
ক. রুই খ. কাতল গ. পাবদা ঘ. ইলিশ
২. বেশির ভাগ লোকের কাঁচা বাড়িতে বসবাসের কারণ কী ছিল?
ক. অর্থের অভাব খ. গৃহসরঞ্জামের অভাব
গ. রুচিবোধের অভাব ঘ. অন্যের অনুকরণ
৩. সাধারণ লোক জুতা পরত না। কারণ তা তাদের—
ক. ক্রয়ক্ষমতার মধ্যে ছিল না খ. অপছন্দ ছিল
গ. কাছে বোঝা মনে হতো
ঘ. ব্যবহারে রাষ্ট্রের নিষেধ ছিল
৪. আনিসুজ্জামানের জন্ম কত সালে?
ক. ১৯১৭ সালে খ. ১৯৩৭ সালে
গ. ১৯২৭ সালে ঘ. ১৯৪৭ সালে
৫. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পদের অধিকারী?
ক. সহযোগী অধ্যাপক খ. খণ্ডকালীন অধ্যাপক
গ. পূর্ণকালীন অধ্যাপক ঘ. ইমেরিটাস অধ্যাপক
৬. কোনটি আনিসুজ্জামানের গবেষণাগ্রন্থ?
ক. নতুন বাংলা পদ্য খ. বাংলার শ্রেষ্ঠ সন্তান
গ. বাংলা সাহিত্যের জীবনী ঘ. পুরোনো বাংলা গদ্য
৭. বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরোনো?
ক. প্রায় সাড়ে চার হাজার বছরের
খ. প্রায় সাড়ে তিন হাজার বছরের
গ. প্রায় আড়াই হাজার বছরের
ঘ. প্রায় দেড় হাজার বছরের
৮. এ দেশে কত বছর আগে রাজার শাসন শুরু হয়েছিল?
ক. পনেরো-ষোলো শ বছর খ. বারো-তেরো শ বছর
গ. বিশ-একুশ শ বছর ঘ. তেইশ-চব্বিশ শ বছর
৯. অতীতকালে বাংলাদেশে বিয়ে বা উত্সবে কোন মাংসের কদর বেশি ছিল?
ক. হাঁসের খ. মুরগির গ. হরিণের ঘ. গরুর
১০. কোন বিষয়টি প্রাচীন ও আধুনিক যুগে একই রয়ে গেছে?
ক. নারীদের তারঙ্গ ব্যবহার
খ. পুরুষের অলংকার ব্যবহার
গ. ঘোড়াচুড় বাঁধা ঘ. আঁঁচল টেনে ঘোমটা দেওয়া
১১. প্রাচীন বাংলার মেয়েরা কানে কী পরত?
ক. ঝুমকা খ. তারঙ্গ
গ. শাখা ঘ. সুবর্ণকুণ্ডল
১২. প্রাচীনকালে বাংলাদেশের সাধারণ লোকদের পায়ে কোনটি শোভা পেত?
ক. স্পঞ্জের জুতা খ. জুতা গ. খড়ম ঘ. স্যান্ডেল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
জন্মভূমি
২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. ঘ
কতকাল ধরে
১. ঘ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. গ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা