বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে  বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। 

আঠারো বছর বয়স

১১. ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’—কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হন তরুণেরা?

ক. নৈতিক-অর্থনৈতিক

খ. ভালো-মন্দ

গ. যৌক্তিক-অযৌক্তিক

ঘ. উপযুক্ত-অনুপযুক্ত

১২. ‘স্পর্ধায় নেয় মাথা তোলার ঝুঁকি’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. নতুন ভাবধারা উন্মোচন

খ. আত্মপ্রত্যয়ী হয়ে ওঠা

গ. দুরন্তপনায় সব নষ্ট করা

ঘ. কৌতুকপ্রিয় মনোভাব

অর্কের বয়স আঠারো। সে যথেষ্ট সচেতন এবং সমাজের নানা অসংগতির বিষয়গুলো তাকে ভাবিয়ে তোলে। নানা ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাইলে তার পরিবার তাকে এসব করতে নিরুত্সাহিত করে।

১৩. অর্কের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়টির সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

ক. এ বয়স জানে রক্তদানে পুণ্য

খ. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর

গ. তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা

ঘ. বিরাট দুঃসাহসীরা দেয় যে উঁকি

১৪. কবিতায় অর্কের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে—

i.  মানবজাতির কল্যাণ কামনা

ii.  প্রগতি ও অগ্রগতিতে নিরন্তর ছুটে চলা

iii. বাধা-বিপদকে পেরিয়ে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আমি কিংবদন্তির কথা বলছি

১. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কিংবদন্তি শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. জনশ্রুতি খ. ইতিহাস

গ. ঐতিহ্য ঘ. পরিচয়

২. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কবি কোন মনোভাবকে উপস্থাপন করেছেন?

ক. শিকড়সন্ধানী মনোভাব

খ. দেশদরদি মনোভাব

গ. প্রকৃতি-চেতনার মনোভাব

ঘ. স্বাধীনতার মনোভাব

৩. কবি বিচলিত স্নেহের কথা বলতে কী বুঝিয়েছেন?

ক. পূর্বজনদের স্নেহে উত্কণ্ঠিত

খ. পূর্বজনদের ব্যর্থতায় উত্কণ্ঠিত

গ. আপনজনের জন্য উত্কণ্ঠা

ঘ. আপনজনের ব্যর্থতায় উত্কণ্ঠিত

৪. কবিতা না শোনা ব্যক্তি ঝড়ের আর্তনাদ শুনবে, তার কারণ কী?

ক. সত্য থেকে বিচ্যুত হবে

খ. কবিতা ও ঝড় সমার্থক

গ. আত্মশক্তির অভাব থাকবে

ঘ. আত্মার মুক্তি ঘটে না

৫. সূর্যকে হূিপণ্ডে ধরে রাখার উপায় কী বলে কবি মনে করেন?

ক. আত্মাকে মুক্ত করা

খ. কবিতা শোনা

গ. কবিতা চর্চা করা

ঘ. আত্মাকে দৃঢ় করা

৬. গভীর পরিচর্যা বলতে কী বোঝানো হয়েছে?

ক. নিজের পরিচর্যা

খ. দেশের পরিচর্যা

গ. প্রকৃতির পরিচর্যা

ঘ. সমাজকাঠামোর পরিচর্যা

৭. কবিতাকে প্রতিরোধের উচ্চারণ বলা হয়েছে কী কারণে?

ক. কবিতা মনকে সংকীর্ণতা থেকে মুক্ত করে

খ. কবিতা মনকে উদার করে

গ. কবিতা মানুষের সামনে জ্ঞানের দ্বার উন্মোচন করে

ঘ. রক্ত ঝরিয়ে যে প্রতিবাদ বা প্রতিরোধ করা হয় কবিতা তার মতই শক্তিশালী তাই।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ১ম পত্র

আঠারো বছর বয়স

১১. খ ১২. খ ১৩. ক ১৪. খ

আমি কিংবদন্তির কথা বলছি

১. গ ২. ক ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ

সহকারী অধ্যাপক

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা