* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
কতকাল ধরে
১৩. প্রাচীনকালে শাড়ির বৈশিষ্ট্য ছিল কোনটি?
ক. দৈর্ঘ্যে বড় খ. আকারে বড়
গ. বহরে ছোট ঘ. আকারে ছোট
১৪. প্রাচীনকালে বাংলাদেশে প্রধানত যাতায়াত হতো কোন পথে?
ক. আকাশপথে খ. জলপথে
গ. স্থলপথে ঘ. রেলপথে
১৫. বাংলার ইতিহাসে কাদের কথা বেশি গুরুত্ব দিয়ে লেখা আছে?
ক. গরিবদের খ. প্রজাদের
গ. রাজরাজড়াদের ঘ. সাধারণ মানুষের
১৬. ইতিহাস বলতে কী বোঝায়?
ক. গরিবদের কথা
খ. সব মানুষের কথা
গ. ধনীদের কথা
ঘ. রাজরাজড়াদের কথা
১৭. হাজার বছর আগে সব পুরুষই কী পরত?
ক. ফতুয়া খ. পাঞ্জাবি
গ. মখমল ঘ. ধুতি
১৮. হাজার বছর আগে নারীদের একমাত্র পরিধেয় কী ছিল?
ক. শাড়ি খ. থামি
গ. সালোয়ার-কামিজ ঘ. লেহেঙ্গা
১৯. হাজার বছর আগে পুরুষের ধুতি এবং নারীদের শাড়ি—উভয়ই কেমন ছিল?
ক. মখমলে তৈরি খ. দৈর্ঘ্যে ছোট
গ. বহরে ছোট ঘ. বহরে বড়
২০. প্রাচীনকালে মানুষ যে খড়ম পরত, তা কিসের তৈরি ছিল?
ক. পাটের খ. কাঠের
গ. লোহার ঘ. রাবারের
২১. প্রাচীনকালে ছেলেমেয়েদের সাজসজ্জার মিল ছিল কোনটিতে?
ক. প্রসাধনী ব্যবহারে
খ. তারঙ্গ ব্যবহারে
গ. অলংকার ব্যবহারে ঘ. চুল বাঁধায়
২২. প্রাচীনকালে কোনটির কদর বেশি ছিল?
ক. মোটা চালের গরম ভাতের
খ. সরু চালের পান্তাভাতের
গ. মোটা চালের পান্তাভাতের
ঘ. সরু চালের গরম ভাতের
২৩. পুরোনো সাহিত্য অনুসারে এ দেশের মানুষের ভালো খাবারের তালিকায় কোনটি ছিল?
ক. আলুভর্তা খ. নালিতা শাক
গ. রুটি ঘ. গরুর মাংস
২৪. প্রাচীনকালে সাধারণ মানুষজন কিসের তৈরি পাত্রে রান্নাবান্না করত?
ক. তামার খ. কাঁসার
গ. রুপার ঘ. মাটির
২৫. প্রাচীনকালে বাংলার পুরুষেরা অবসর বিনোদনের ক্ষেত্রে কোনটি পছন্দ করতেন?
ক. ফুটবল খেলা খ. সাঁতার কাটা
গ. ঘোড়দৌড় খেলা ঘ. শিকার করা
২৬. প্রাচীন বাংলায় রাজাদের বাড়িতে কিসের নির্মিত পালকি দেখা যেত।
ক. স্বর্ণ খ. কাচ
গ. হাতির দাঁত ঘ. চামড়া
২৭. সেকালের মানুষের সঙ্গে একালের কোন বিষয়টি এখনো মিলে যায়?
ক. পোশাক-পরিচ্ছদ ও সাজগোজ
খ. সামাজিক স্তরবিন্যাস
গ. নিজেরা মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া
ঘ. সাধারণ, সহজ-সরল জীবনযাপন
২৮. ‘কতকাল ধরে’ রচনায় উল্লিখিত দুজন সংস্কৃত কবির বিপরীতধর্মী বর্ণনা কিসের সাম্য বহন করে?
ক. বাঙালির রুচিবোধের
খ. অর্থনৈতিক মুক্তির
গ. সামাজিক বৈষম্যের
ঘ. প্রাচীন মানুষের ঐক্যের
২৯. কেউ প্রভু, কেউ ভৃত্য—এমন সামাজিক ব্যবধান কখন সৃষ্টি হয়?
ক. বাংলাদেশের ইতিহাসের শুরুর দিকে
খ. যখন মানুষের দাম বেশি ছিল
গ. রাজরাজড়া আসার পরে
ঘ. রাজরাজড়া বিদায় নেওয়ার পরে
৩০. সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি—এটি কাদের স্বপ্ন?
ক. অত্যাধুনিক মানুষের
খ. গরিব মানুষের
গ. সব কালের মানুষের
ঘ. অবস্থাপন্ন মানুষের
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
কতকাল ধরে
১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা