* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
আমি কিংবদন্তির কথা বলছি
৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় আমাদের পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কেন?
ক. তিনি যোদ্ধা ছিলেন বলে
খ. তিনি ক্রীতদাস ছিলেন বলে
গ. তিনি পশু শিকার করতেন বলে
ঘ. তিনি অভিশপ্ত ছিলেন বলে
৯. ‘গর্ভবতী বোনের মৃত্যু’—এ ক্ষেত্রে নিচের কোন পঙিক্তটি সবচেয়ে কার্যকরী?
ক. স্বজন হারানোর বেদনা খ. মৃত্যুকে কাছে থেকে দেখা
গ. মানবিকতাবোধের অভাব ঘ. সম্ভাবনার বিনষ্ট
১০. ‘ভালোবাসা দিলে মা মরে যায়’—এ কথার অর্থ হলো—
i. ভালোবাসা হারানোর ভয় সৃষ্টি করে
ii. ভালোবাসলে একদিন মরতে হয়
iii. মৃত্যু ভালোবাসাকে উজ্জীবিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. কবি মায়ের কথার মধ্য দিয়ে বলতে চেয়েছেন—
i. আত্ম-অধিকারকে ii. স্বদেশের রূপকে
iii. প্রকৃতির রূপকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. কবিতা না শোনা ব্যক্তি ঝড়ের আর্তনাদ শুনবে, তার কারণ কী?
ক. সত্য থেকে বিচ্যুত হবে খ. কবিতা ও ঝড় সমার্থক
গ. আত্মশক্তির অভাব থাকবে ঘ. আত্মার মুক্তি ঘটে না
১৩. সূর্যকে হূিপণ্ডে ধরে রাখার উপায় কী বলে কবি মনে করেন?
ক. আত্মাকে মুক্ত করা খ. কবিতা শোনা
গ. কবিতা চর্চা করা ঘ. আত্মাকে দৃঢ় করা
ফেব্রুয়ারি ১৯৬৯
১. একুশের কৃষ্ণচূড়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. আমাদের আনন্দের খ. আমাদের বেদনার
গ. আমাদের স্বপ্নের ঘ. আমাদের চেতনার
২. দিন-রাত্রি কোথায় বহুলোক ভূলুণ্ঠিত হচ্ছে?
ক. নিজ বাসভূমে খ. আত্মীয়ের বাসভূমে
গ. ঘাতকের আস্তানায় ঘ. রাজপথে
৩. সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে?
ক. স্ফুলিঙ্গের মতো খ. বৃষ্টির মতো
গ. নক্ষত্রের মতো ঘ. ফুলের মতো
৪. ‘মানবিক বাগান’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মনের বাগান খ. সুন্দর বাগান
গ. মানবীয় জগত্ ঘ. সুন্দর জগত্
৫. দুখিনী মায়ের অশ্রুতে ফুল ফোটে কোথায়?
ক. শহিদের চিরন্তন বেদিতে
খ. বাস্তবের বিশাল চত্বরে গ. মনের গহিন ক্ষেত্রে
ঘ. মানবিক বাগানের শেষ প্রান্তে
সেই অস্ত্র
১. ‘সেই অস্ত্র’ কবিতায় কবি মানবকুলের কাছে কোন ভালোবাসা পৌঁছে দিতে চেয়েছেন?
ক. মানবিক ভালোবাসা খ. নীরব ভালোবাসা
গ. অমানবিক ভালোবাসা
ঘ. সরব ভালোবাসা
২. ‘সেই অস্ত্র’ কবিতার মূল প্রতিপাদ্য কী?
ক. সুখ-আনন্দ খ. ভালোবাসা
গ. সৌন্দর্য ঘ. চৈতন্য
৩. ‘সেই অস্ত্র’ কবিতায় কাদের আর্তনাদের কথা বলা হয়েছে?
ক. অসহায়ের খ. রোগগ্রস্তের
গ. পঙ্গু-বিকৃতের ঘ. জরাগ্রস্তের
৪. কোন ধরনের মানুষের জন্য ‘সেই অস্ত্র’ কবিতাটি একটি প্রার্থনাসংগীত?
ক. সমৃদ্ধপ্রত্যাশী খ. স্বাধীনতাপ্রত্যাশী
গ. শান্তিপ্রিয় ঘ. সংগ্রামী
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
আমি কিংবদন্তির কথা বলছি
৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ
ফেব্রুয়ারি ১৯৬৯
১. ঘ ২. গ ৩. গ ৪. গ ৫. খ
সেই অস্ত্র
১. ক ২. খ ৩. গ ৪. গ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা