
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
নাটক: সিরাজউদ্দৌলা
১. ক্লেটনের ভাষায় ব্রিটিশ সৈনিকদের প্রতিজ্ঞা কী ছিল?
ক. সার্জন হলওয়েলের নিরাপত্তা দেওয়া
খ. বাঙালি বীরদের সঙ্গে যুদ্ধ না করা
গ. যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ
ঘ. বিপদ দেখলে আক্রমণ করা
২. ইংরেজরা আত্মরক্ষার অজুহাতে গোপনে কী করেছিল?
ক. দুর্গ সংস্কার করেছে খ. গোলাবারুদ আমদানি করেছে
গ. নবাবের নিষেধ অগ্রাহ্য করেছে ঘ. লুটতরাজ করেছে
৩. নবাবের নিষেধ অমান্য করে কোন দুর্গ তারা সংস্কার করে?
ক. কাশিম বাজার দুর্গ খ. কলকাতার দুর্গ
গ. কর্ণাটের দুর্গ ঘ. দাক্ষিণাত্যের দুর্গ
৪. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে’—সংলাপটি কার?
ক. রায়দুর্লভের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. জগেশঠের
৫. ওয়ালী খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কেন?
ক. নিজে নবাব হওয়ার জন্য
খ. ইংরেজদের প্রিয়ভাজন হওয়ার জন্য
গ. কোম্পানির টাকার জন্য
ঘ. নবাবের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য
৬. ‘অহোরাত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়’—পঙিক্তটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বাঙালিদের দুরবস্থার চিত্র
খ. ইংরেজদের শোষণ ও নির্যাতনের চিত্র
গ. ফোর্ট উইলিয়াম জাহাজে মানবেতর জীবনযাপনের চিত্র
ঘ. ইংরেজদের প্রতি বাঙালিদের অসহযোগিতার চিত্র
৭. জবরদস্ত শিল্পী হলেন—
i. বাইসুল জুহালা ii. নারায়ণ সিং iii. নারায়ণ দাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ফোর্ট উইলিয়াম জাহাজের সুবিধা হলো—
i. প্রয়োজনে যেকোনো দিকে ধাওয়া করা যাবে
ii. নদীর দুই পাশে ঘন জঙ্গলে
iii. কলকাতা চল্লিশ মাইলের ভেতরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজদের দুর্গতির জন্য দায়ী কে?
ক. নবাব সিরাজউদ্দৌলা খ. নিজেদের হঠকারিতা
গ. ইংরেজদের অদূরদর্শিতা ঘ. বাঙালিদের অসহযোগিতা
১০. ঘসেটি বেগমের শেষ পরিণতি কী হয়েছিল?
ক. আত্মহত্যা খ. রাজনীতিতে প্রাধান্য বিস্তার
গ. ঢাকায় অন্তরীণ ঘ. নির্বাসন
১১. নির্যাতিত ব্যক্তির দুরবস্থার জন্য দায়ী কোনটি?
ক. লবণ বিক্রি করা খ. সিরাজের দুর্বল শাসন
গ. ইংরেজদের জুলুম ঘ. প্রজাদের বিদ্রোহ
১২. ওয়াটস ও ক্লাইভ কোন সন্ধি খেলাপ করে?
ক. কাশিম বাজারের সন্ধি খ. ফোর্ট উইলিয়াম সন্ধি
গ. আলীনগর সন্ধি ঘ. চন্দন নগরের সন্ধি
১৩. নবাবদের সঙ্গে ইংরেজদের সুসম্পর্ক গড়ে তুলতে করণীয় কী হতে পারত?
ক. ইংরেজদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করা
খ. নবাবের মেজাজ বুঝে যথাসময়ে উপঢৌকন পাঠানো
গ. নবাবের কাছে ক্ষমাপ্রার্থনা ও ভুল স্বীকার করা
ঘ. ‘বিভক্ত করো আর শাসন করো’—এই নীতিতে বিশ্বাস রাখা
১৪. সিরাজ নিজেকে প্রজাসাধারণের কাছে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ কী?
ক. নবাব ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন বলে
খ. ঘসেটি বেগমকে নবাব অন্তপুরে এনে রেখেছেন বলে
গ. ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে
ঘ. নবাব প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেননি বলে
১৫. তুলসী, গঙ্গাজল ইত্যাদি কী কাজে ব্যবহূত হয়েছিল?
ক. রোগমুক্তির জন্য খ. প্রতিষেধক হিসেবে
গ. পবিত্রতার জন্য ঘ. বিশ্বস্ততার জন্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
নাটক: সিরাজউদ্দৌলা
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা