বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

সুখ
১৯. ‘সুখ’ কবিতায় কবির কেমন মনোভাবের পরিচয় মেলে?
ক. রাজনৈতিক মনোভাবের
খ. আধ্যাত্মিক মনোভাবের
গ. দার্শনিক মনোভাবের
ঘ. সমাজতাত্ত্বিক মনোভাবের
২০. ‘এ ধরা কি শুধু বিষাদময়?’—এই চরণের মর্মবাণী কী?
ক. এই পৃথিবী কি শুধু দুঃখকষ্টে ভরা?
খ. এই পৃথিবী কি শুধু আনন্দের?
গ. এই পৃথিবী কি বিষে ভরা?
ঘ. এই পৃথিবী কি স্বাদহীন?
২১. ‘যাতনে জ্বলিয়া’—মানে কী?
ক. যন্ত্রণায় পুড়ে খ. যত্নে জ্বলে গ. আগুনে পুড়ে ঘ. যত্নে জীবন কাটানো
২২. ‘সুখ’ কী?
ক. ভালো খাওয়া-পরা
খ. গাড়ি-বাড়ির মালিক হওয়া
গ. ক্লাসে ফার্স্ট হওয়া
ঘ. মনের প্রশান্তিময় অবস্থা
২৩. ‘বল ছিন্ন বীণে’—এখানে ‘ছিন্ন বীণে’ অর্থ কী?
ক. তালে তালে
খ. বাদ্য বাজিয়ে
গ. গলা ছেড়ে
ঘ. গানের সঙ্গে
২৪. ‘সুখ উচ্চতর’—এ কথার অর্থ কী?
ক. সুখের জন্য উঁচুতে উঠতে হবে
খ. সুখ উঁচু স্তরের লোকদের জন্য
গ. সুখের অবস্থান অনেক উঁচুতে
ঘ. সুখের অর্থ অনেক গভীর ও ব্যাপক
২৫. আমাদের সংসারটা কেমন?
ক. বেহেশতের মতো
খ. দুঃখে ভরা
গ. সুখে ঘেরা
ঘ. যুদ্ধক্ষেত্রের মতো
২৬. কবি কোথায় গিয়ে রণ করতে বলেছেন?
ক. সংসারজীবনে
খ. মাঠে
গ. অফিস-আদালতে
ঘ. যুদ্ধক্ষেত্রে
২৭. প্রকৃত সুখ কে লাভ করবে?
ক. সংসারসমরে যে জয়ী হবে
খ. যে অনেক ক্ষমতার অধিকারী হবে
গ. যার বাড়ি-গাড়ি থাকবে
ঘ. যে অনেক টাকা আয় করবে
২৮. ‘লভিবে’ অর্থ কী?
ক. লাভ করবে
খ. লোভ করবে
গ. লোভে পড়বে
ঘ. লাভ হবে
২৯. পরের কারণে কবি কেন স্বার্থ ত্যাগ করতে বলেছেন?
ক. নিজের লাভের জন্য
খ. এই পৃথিবী স্বার্থঘেরা বলে
গ. জীবন ক্ষণস্থায়ী বলে
ঘ. অন্যের উপকারে শান্তি আছে বলে
৩০. কবি আপনার কথা ভুলে যেতে বলেছেন কেন?
ক. অন্যদের সম্মান দিতে হবে তাই
খ. অন্যদের মনে রাখতে হবে বলে
গ. প্রকৃত সুখ লাভ করার জন্য
ঘ. এ জীবন ক্ষণস্থায়ী বলে
৩১. ‘সুখ’ ‘সুখ’ করে কাঁদলে কী হবে?
ক. দুঃখ কমে যাবে
খ. সুখ হারিয়ে যাবে
গ. দুঃখ আরও বাড়বে
ঘ. বেশি সুখ আসবে
৩২. ‘বিব্রত’ শব্দের অর্থ কী?
ক. লজ্জিত
খ. ব্যতিব্যস্ত
গ. অভিলাষ
ঘ. নিখোঁজ
৩৩. ‘সুখ’ কবিতার প্রথম অংশে কী বর্ণিত হয়েছে?
ক. প্রকৃত সুখের মর্মার্থ
খ. সুখের সংজ্ঞা
গ. সুখ-দুঃখের সম্পর্ক
ঘ. দুঃখের সংজ্ঞা
৩৪. ‘সুখ’ কবিতার শেষে কী বর্ণিত হয়েছে?
ক. সংগ্রাম করার আহ্বান
খ. মানুষের দুঃখবোধের কথা
গ. সুন্দর পৃথিবীর কথা
ঘ. পারস্পরিক কল্যাণচেতনা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
সুখ
১৯. গ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. ঘ ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. ঘ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা