বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ ওয়ালীউল্লাহ
সৈয়দ ওয়ালীউল্লাহ

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
উপন্যাস: লালসালু
১. ‘তা হুজুর ঘরের কথা আপনারে ক্যামনে কই?’ কথাটির মধ্য দিয়ে বুড়োর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক. প্রতিবাদী মানসিকতা
খ. অস্তিত্বের সংগ্রাম
গ. নির্ভীক চিত্ত
ঘ. আত্মসম্মানবোধ
২. জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়েছে, কারণ সে—
ক. ইবাদতের সর্বোচ্চ সীমায় চলে গিয়েছিল
খ. উপস্থিত লোকদের ধোঁকা দিচ্ছিল
গ. এলমের গুণাবলি প্রকাশ করছিল
ঘ. অন্তরের কালিমা দূর হলে এমনটি হয়
৩. মজিদের কী খাওয়ার অভ্যাস ছিল?
ক. তামাক
খ. বিড়ি
গ. পান
ঘ. হুঁকা

৪. মহব্বত নগরে কাদের সংসার থেকে বিতাড়নের হিড়িক পড়েছিল?
ক. দুর্বল বউদের
খ. বাঁজা বউদের
গ. দরিদ্র বউদের
ঘ. কুদর্শনা বউদের
৫. মজিদ বারবার আড়চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন?
ক. রূপের মোহে
খ. ভীতি সৃষ্টি করতে
গ. কড়া শাসনে রাখতে
ঘ. মনোভাব বুঝতে
৬. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ’—এটি কোন ধরনের অলংকার?
ক. উপমা
খ. উেপ্রক্ষা
গ. বিরোধাভাস
ঘ. চিত্রকল্প
৭. ঘরের ম্লান আলোয় কবরের সে অনাবৃত অংশটা—
ক. মাছের পিঠের মতো দেখায়
খ. মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়
গ. ভৌতিক দেখায়
ঘ. অতি প্রাকৃত দেখায়
৮. মজিদ কোন মাসে মহব্বত নগর গ্রামে আসে?
ক. আষাঢ় খ. শ্রাবণ
গ. আশ্বিন ঘ. ভাদ্র
৯. মোদাচ্ছের কথাটির অর্থ কী?
ক. আগন্তুক
খ. অপরিচিত
গ. অদৃশ্য আত্মা
ঘ. নাম না জানা
১০. মজিদের মতে, দুনিয়ার মানুষের মতো কারা তাকে ভয় পায়?
ক. ফেরেশতারা
খ. জিন-পরিরা
গ. ভূতেরা
ঘ. হিংস্র প্রাণীরা
১১. ‘বতোর’ কাদের উত্সব?
ক. গ্রামবাসীর
খ. কৃষকদের
গ. শ্রমিকদের
ঘ. মুসলমানদের

এমন সময় এলো মুসাফির গায়ে-আজারির চিন্
বলে ‘বাবা, আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়াঁ হইয়া হাঁকিল মোল্লা—“ভ্যালা হ’ল দেখি লেঠা,
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’’
১২. উদ্দীপকের মোল্লা চরিত্রে ‘লালসালু’ উপন্যাসের প্রধান চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তা কী?
i. ধর্মীয় গোঁড়ামি
ii. অমানবিকতা
iii. নিজ স্বার্থসিদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে নিচের কোন উক্তিটি ‘লালসালু’ উপন্যাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার
খ. জানি সে খোদার মানুষ
গ. পা বাড়ানোর আগে বিসমিল্লাহ কইবেন
ঘ. নাফরমানি করিও না
১৪. মজিদকে জামিলার থুতু দেওয়ার মধ্যে কী প্রকাশ পায়?
ক. বিদ্রোহ খ. ক্ষোভ
গ. ঘৃণা ঘ. সারল্য
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
উপন্যাস: লালসালু
১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭. খ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. গ
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা