বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
কতদিকে কত কারিগর
১. রবীন্দ্রনাথ, নজরুল ও জয়নুলের ছবি সাজানো রয়েছে—
ক. কুমোরদের প্রাঙ্গণে
খ. স্মৃতিসৌধের সামনে
গ. নৌকার ভেতরে
ঘ. বাজারের দোকানে
২. ‘আরে দামড়া’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মূর্খ খ. অমনোযোগী
গ. ফাঁকিবাজ ঘ. পশু
৩. সৈয়দ শামসুল হক কোন প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক পাস করেন?
ক. ঢাকা জিলা স্কুল
খ. ঢাকা গভ. স্কুল
গ. ঢাকা জুবিলি স্কুল
ঘ. ঢাকা কলেজিয়েট স্কুল
৪. সৈয়দ শামসুল হক ইন্টারমিডিয়েট পাস করেন কোথা থেকে?
ক. তিতুমীর কলেজ থেকে
খ. তেজগাঁও কলেজ থেকে
গ. ঢাকা কলেজ থেকে
ঘ. জগন্নাথ কলেজ থেকে
৫. সৈয়দ শামসুল হক কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৩০ সালে খ. ১৯৪০ সালে
গ. ১৯৩৫ সালে ঘ. ১৯৪৫ সালে
৬. নিচের কোনটি সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ?
ক. আনন্দ ও কষ্ট
খ. অগ্নি ও জলের কবিতা
গ. শীত গ্রীষ্মের কবিতা
ঘ. বৃষ্টি ও বিদ্রোহীগণ
৭. সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস কোনটি?
ক. একদা এক রাজ্যে খ. ঈর্ষা
গ. বৃষ্টি ও বিদ্রোহীগণ
ঘ. রক্তগোলাবী
৮. শিশু-কিশোরদের জন্য সৈয়দ শামসুল হক কোনটি লিখেছেন?
ক. একদা এক রাজ্যে
খ. হডসনের বন্দুক
গ. শীত বিকেল
ঘ. আনন্দের মৃত্যু
৯. ‘নূরলদীনের সারাজীবন’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?
ক. নাটক খ. কাব্য
গ. ছোটগল্প ঘ. উপন্যাস
১০. ‘কতদিকে কত কারিগর’ রচনায় লেখক কোথায় এসেছিলেন?
ক. কামারদের গ্রামে
খ. জেলেদের গ্রামে
গ. মাঝিদের গ্রামে
ঘ. কুমোরদের গ্রামে
১১. ‘কতদিকে কত কারিগর’ রচনায় লেখক খুব মনোযোগ দিয়ে কিসের কাজ দেখছিলেন?
ক. পাটের কাজ
খ. পাটার কাজ
গ. বাঁশের কাজ
ঘ. নকশিকাঁথার কাজ
১২. গরুর গাড়ির চাকা ঠেলে তোলার ছবিটি ছিল কার ছবির অনুকরণে আঁঁকা?
ক. এস এম সুলতানের
খ. জয়নুল আবেদিনের
গ. হাশেম খানের
ঘ. কামরুল হাসানের
১৩. পালমশাই কাজের তদারক করছিলেন কিসের ওপর বসে?
ক. খেজুরপাতার পাটিতে
খ. উঁচু জলচৌকিতে
গ. তেপায়া টুলে
ঘ. উঁচু পিঁড়ির ওপর
১৪. পাটায় আঁঁকা ময়ূরপঙ্খি নৌকায় কে বসা ছিল?
ক. বঙ্গবন্ধু
খ. জয়নুল আবেদিন
গ. চান্দ সওদাগর
ঘ. কাজী নজরুল
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
কতদিকে কত কারিগর
১. ক ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. খ ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা