বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

কতদিকে কত কারিগর

১৫. কুমোরবাড়িতে বঙ্গবন্ধুর ছবি দুটি কোথায় রাখা হয়েছে?

ক. সবার নিচে খ. সবার সঙ্গে

গ. সবার বাইরে ঘ. সবার ওপরে

১৬. কার দাড়ি বাংলার সবাই চেনে?

ক. তিতুমীরের দাড়ি

খ. মওলানা ভাসানীর দাড়ি

গ. রবীন্দ্রনাথের দাড়ি

ঘ. লালন ফকিরের দাড়ি

১৭. পালমশাইয়ের তৈরি কোন নকশাটি বেশি বিক্রি হচ্ছিল?

ক. উড়ন্ত পরি খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি

গ. কাজী নজরুলের ছবি

ঘ. গাড়ির চাকা ঠেলে তোলার ছবি

১৮. পাটায় করা নকশায় চোখ বুজে বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. মওলানা ভাসানী

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. লালন ফকির

১৯. বৃদ্ধ পালমশাই কারিগরদের হাতের দিকে তাকিয়েছিলেন কীভাবে?

ক. মুগ্ধচোখে খ. বিরক্তি নিয়ে

গ. আশ্চর্য চোখে ঘ. শ্যেন চোখে

২০. কাদার তালে তৈরি নকশায় সংশোধনের জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক. চিকন কাঠি খ. বাঁশের কলম

গ. বলপেন ঘ. কাঠপেনসিল

২১. পালমশাইয়ের বৈশিষ্ট্য কোনটি?

ক. তীক্ষ পর্যবেক্ষণ খ. মধ্যবয়সী

গ. কাজে অপটুতা ঘ. মাথাভর্তি চুল

২২. ‘চেনে মানে, ছায়া দেখলেও চেনে’—কী সম্পর্কে কথাটি বলা হয়েছে?

ক. জয়নুলের আঁঁকা ছবি

খ. লালন ফকিরের চেহারা

গ. নজরুলের ঝাঁকড়া চুল

ঘ. রবীন্দ্রনাথের দাড়ি

২৩. ছোকরার হাত থেকে পালমশাই কী খপ করে টেনে নিলেন?

ক. এক তাল মাটি খ. জয়নুলের ছবি

গ. নকশা করা পাটা ঘ. বাঁশের কলম

২৪. পালমশাইয়ের ভাষায় তাঁর বাবা কী ছিলেন?

ক. বিখ্যাত ব্যক্তি খ. ক্ষমতাবান লোক

গ. বড় শিল্পী ঘ. নামকরা স্বর্ণকার

২৫. নকশা করা মাটির পাটা ভাঁটিতে রাখা হয় কেন?

ক. রং করার জন্য খ. ভেজানোর জন্য

গ. পোড়ানোর জন্য ঘ. শুকানোর জন্য

২৬. ‘কর কী আরে দামড়া’—পালমশাইয়ের বিরক্তির কারণ কী?

ক. পাটা ভেঙে ফেলা খ. হাত পুড়ে ফেলা

গ. নকশায় অপটুতা ঘ. মিথ্যা কথা বলা

২৭. পালমশাই যে মুকুটে নকশা এঁকে দিলেন, সেটি কার?

ক. চান্দ সওদাগরের

খ. সম্রাট শাহজাহানের

গ. সম্রাট আকবরের

ঘ. নবাব সিরাজউদ্দৌলার

২৮. লেখকের চোখ দুটি ঝাপসা হয়ে এল কেন?

ক. বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা দেখে

খ. বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করতে না পেরে

গ. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনে

ঘ. বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গ্রাম দেখে

২৯. ভাঁটিতে পোড়ানোর পূর্বমুহূর্তে পাটার নকশায় কী করা হয়?

ক. সংশোধন করা হয় খ. পানি দেওয়া হয়

গ. রং করা হয়

ঘ. কাদার তাল লাগানো হয়

৩০. পালমশাইয়ের কানের দুই পাশে কী?

ক. এক খামচা চুল খ. পেনসিল

গ. কাদার কিছু ঘ. বাঁশের কলম

৩১. বাংলাদেশের মৃিশল্পীদের পদবি কোনটি?

ক. কামার খ. কুমোর গ. পাল ঘ. সওদাগর

৩২. নিচের কোন ব্যক্তিকে কৃষকনেতা বলা হয়?

ক. চান্দ সওদাগরকে খ. লালন ফকিরকে

গ. মওলানা ভাসানীকে ঘ. বঙ্গবন্ধুকে

৩৩. বাংলাদেশের লোকশিল্পের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কোনটি?

ক. হস্তশিল্প খ. কারুশিল্প

গ. মৃিশল্প ঘ. তাঁতশিল্প

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ১ম পত্র

কতদিকে কত কারিগর

১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. ক ৩১. গ ৩২. গ ৩৩. গ

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা