বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা

১। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার আনুমানিক সংখ্যা কত?

ক. ৪৩ খ. ৪৪ গ. ৪৫ ঘ. ৪৬

২। মণিপুরি জনগোষ্ঠী কয়টি গোত্রে বিভক্ত?

ক. ৭টি খ. ৬টি গ. ৯টি ঘ. ৮টি

৩। চাকমাদের প্রধান বসতি কোথায়?

ক. খাগড়াছড়ি খ. কুষ্টিয়া

গ. ময়মনসিংহ ঘ. সিলেট

৪। চাকমারা কী নামে পরিচিত?

ক. চাকমা খ. চাঙ্গামা গ. চাংমা ঘ. চামং

৫। চাকমা সমাজের প্রধান কে?

ক. বাদশা খ. হেডম্যান

গ. কারবারি ঘ. রাজা

৬। চাকমারা কোন ধর্মাবলম্বী?

ক. ইসলাম ধর্ম খ. হিন্দুধর্ম

গ. বৌদ্ধধর্ম ঘ. চাকমা ধর্ম

৭। বাংলা নববর্ষকে চাকমারা কী বলে আখ্যায়িত করে?

ক. শুভ নববর্ষ খ. গর্য্যাপর্য্যা

গ. পর্য্যগর্য্য ঘ. পয়লা বৈশাখ

৮। চাকমাদের বিয়ের দেবতা কয়জন?

ক. একজন খ. দুজন

গ. তিনজন ঘ. চারজন

৯। গারোদের উত্সবের নাম কী?

ক. পাইং ছোয়াইক খ. ওয়ানগালা

গ. জুমনাচ ঘ. বোয়ালি

১০। মারমাদের সবচেয়ে বড় উত্সব কী?

ক. পাইং ছোয়াইক খ. ওয়ানগালা

গ. নবান্ন উত্সব ঘ. সাংগ্রাই উত্সব

১১। ত্রিপুরারা জুমচাষকে কী বলে?

ক. বৈসাবি খ. বিজু

গ. হোডা ঘ. সুম চামাং

১২। চাকমাদের মৌজার প্রধানের নাম কী?

ক. সওদাগর খ. ওজা গ. রাজা ঘ. হেডম্যান

১৩। ‘ম্যারোসা’ কী?

ক. উত্সবের নাম খ. ধর্মের নাম

গ. গোত্রের নাম ঘ. বর্ণমালার নাম

১৪। গারো পরিবার কোন পরিচয়ের পরিবার?

ক. মাতৃ ও পিতৃতান্ত্রিক পরিবার

খ. পিতৃসূত্রীয় পরিবার

গ. মাতৃস্থানীয় পরিবার

ঘ. পিতৃতান্ত্রিক পরিবার

১৫। চাকমা সমাজের হেডম্যানের ভূমিকা কী?

ক. বিয়ের সময়ে ছেলের পক্ষে অভিভাবকত্ব করা

খ. জনগণের সেবা-শুশ্রূষা করা

গ. প্রকৃতি পূজার আয়োজনে সহযোগিতা

ঘ. রাজা ও কারবারির মধ্যে যোগসূত্র তৈরি

১৬। পানীয় চুয়ানি চাকমা সমাজে প্রচলিত কেন?

ক. লৌকিক আচার হিসেবে

খ. ঐতিহ্যের অংশ হিসেবে

গ. অন্যজনকে খুশি করার জন্য

ঘ. ভদ্রতার জন্য

১৭। গারো মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় কীভাবে

ক. মাতৃসূত্রীয় সমাজের বদৌলতে

খ. দাদাসূত্রীয় সমাজের বদৌলতে

গ. দাদিসূত্রীয় সমাজের বদৌলতে

ঘ. পিতৃসূত্রীয় সমাজের বদৌলতে

১৮। ‘হাড়িয়া’ অনুষ্ঠান কোন মাসে হয়?

ক. আষাঢ় খ. বৈশাখ গ. চৈত্র ঘ. ফাল্গুন

১৯। ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখন মূল ধারার অংশ কেন?

ক. বনজ সম্পদে শক্তিশালী বলে

খ. সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে বলে গ. তারা নিজস্ব সংস্কৃতিতে বলীয়ান বলে

ঘ. জাতীয়তাবোধ সৃষ্টির সহায়ক বলে

২০। ত্রিপুরা জনগোষ্ঠীর বিয়েবাড়িতে শূকর বধ করা হয় কেন?

ক. অতিথিদের খাওয়ানোর জন্য

খ. কন্যাপণ দেওয়ার জন্য

গ. সম্পত্তির ভবিষ্যত্ নির্ধারণের জন্য

ঘ. বিয়ের আনুষ্ঠানিকতা রক্ষার জন্য

২১। সাঁওতালদের জনপ্রিয় নাচ কোনটি?

ক. রিংজা খ. নাগড়ে গ. দোং ঘ. ঝুমুর

২২। চাকমা সমাজে—কন্যাপণকে কী বলা হয়?

ক. দাভা খ. বোয়ালি

গ. ফুলবারেং ঘ. জদন বানাই

২৩। বয়ন অর্থ কী?

ক. চাষ খ. বোনা গ. তোলা ঘ. ছেঁড়া

২৪। পাহাড়ে চাষাবাদের বিশেষ পদ্ধতি—

ক. কারং খ. বিজু গ. জুম ঘ. খবং

২৫। মানুষের উদ্ভব ও পরিচয় সম্পর্কে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে কী বলে?

ক. ব্যক্তিত্ব খ. দেহতত্ত্ব

গ. প্রত্নতত্ত্ব ঘ. নৃতত্ত্ব

২৬। সংস্কৃতি কী?

ক. ব্যাপ্তি বা সম্প্রদায়ের আত্মপরিচয়

খ. নাগরিকত্বের পরিচয়

গ. ঐতিহ্য ঘ. সংগীত পরিবেশন

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বাংলা ১ম পত্র

বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা

১. ঘ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. ক

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা