বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

মানুষ জাতি
১। বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ‘ছন্দের জাদুকর’ বলা হয়?
ক. কাজী নজরুল ইসলামকে
খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
গ. সত্যেন্দ্রনাথ দত্তকে
ঘ. জসীমউদ্দীনকে
২। ‘এক পৃথিবীর স্তন্যে লালিত’—এ উক্তিতে কী বোঝানো হয়েছে?
ক. একই পৃথিবীর স্নেহছায়ায় লালিত
খ. জীবন ধারণের ভিন্ন উপাদান
গ. মানুষে মানুষে মেলবন্ধন
ঘ. মানবকল্যাণে কাজ করে যাওয়া
৩। কবি সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি কোনটি?
ক. ‘কলম জাদুকর’ খ. ছন্দের জাদুকর
গ. কিশোর কবি ঘ. ভোরের পাখি
৪। ‘মানুষ জাতি’ কবিতাটির উত্স কোনটি?
ক. বিদায় আরতি খ. কুহু ও কেকা
গ. বেণু ও বীণা ঘ. অভ্র আবির
৫। ‘মানুষ জাতি’ কবিতাটির মূল নাম কোনটি?
ক. জাতির নেতা খ. জাতির পিতা
গ. মানুষ ঘ. মানুষের পরিচয়
৬। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বেঁচে ছিলেন—
ক. ২০ বছর খ. ৪০ বছর
গ. ৬০ বছর ঘ. ৮০ বছর
৭। ‘মানুষ জাতি’ কবিতায় প্রকৃতপক্ষে কয়টি জাতির উল্লেখ আছে?
ক. এক জাতি খ. তিন জাতি
গ. পাঁচ জাতি ঘ. সাত জাতি
৮। জগত্জুড়ে যে জাতি রয়েছে তার নাম কী?
ক. মানুষ জাতি খ. খ্রিষ্টান জাতি
গ. মুসলিম জাতি ঘ. হিন্দু জাতি
৯। ‘কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি’ ‘মানুষ জাতি’ কবিতায় এ কথার অর্থ কী?
ক. ছোটদের বড় করে তুলি
খ. কচি ডাঁটাগুলো পরিপুষ্ট করে তুলি
গ. ছোটদের পরিপুষ্ট করে তুলি
ঘ. কচি ডাঁটাগুলো নরম করে তুলি
১০। ‘কচি কাঁচাগুলি’ ডাঁটো করে তুলতে হবে কেন?
ক. শিশুরাই জাতির ভবিষ্যত্
খ. কচি ডাঁটার কদর বেশি
গ. শিশুরা আবেগপ্রবণ
ঘ. কাঁচা জিনিস সহজেই নষ্ট হয়
১১। ‘বাঁচিবার তরে সমান যুঝি—এখানে যুঝি মানে কী?
ক. সবাই মিলে খ. জানতে পারি
গ. বুঝতে পারি ঘ. যুদ্ধ করি
১২। ‘মানুষ জাতি’ কবিতায় কবি কোন যুদ্ধের কথা বলেছেন?
ক. ধর্ম নিয়ে যুদ্ধ খ. জীবনযুদ্ধ
গ. ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ঘ. মুক্তিযুদ্ধ
১৩। ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন জলে ডুবি?
ক. যখন কেউ বিপদে ঠেলে দেয়
খ. জীবন সংগ্রামে যখন পরাজিত হই
গ. যখন গোসল করি
ঘ. যখন পানিতে পড়ে যাই
১৪। ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন বাঁচি?
ক. যখন দোসর খুঁজে পাই
খ. যখন রোগমুক্ত হই
গ. যখন সংকটমুক্ত হই
ঘ. যখন ঠিকমতো খেতে পাই
১৫। ‘মানুষ জাতি’ কবিতায় ‘কৃত্রিম ভেদ’ কিসের?
ক. নারী-পুরুষের খ. পিতা-পুত্রের
গ. শিক্ষক-ছাত্রের ঘ. ধর্ম-বর্ণের
১৬। রাগে অনুরাগে কে প্রকট হয়?
ক. বর্ণের লোক খ. ধর্মের লোক
গ. আসল মানুষ ঘ. কৃত্রিম মানুষ
১৭। ‘মানুষ জাতি’ কবিতায় বর্ণে বর্ণে কী নেই?
ক. সাদৃশ্য নেই খ. আনন্দ নেই
গ. সমতা নেই ঘ. ভেদাভেদ নেই
১৮। ‘মানুষ জাতি’ কবিতায় ‘নিখিল জগত্’ কেমন?
ক. ব্রহ্মময় খ. কর্মময় গ. স্বপ্নময় ঘ. বিশাল
১৯। ‘মানুষ জাতি’ কবিতায় ‘বাহিরে ছোপ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বাইরের জগত্ খ. পোশাক পরিচ্ছদ
গ. বর্ণ ঘ. ধর্ম
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
মানুষ জাতি
১. গ ২. ক ৩. খ. ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা