বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাংলাদেশের হূদয়
১। ‘মুরতি’ শব্দের অর্থ কী?
ক. আকার খ. আরতি গ. কঠিন ঘ. কর্ম
২। ‘ভেবেছিলাম দুঃখিনী মা’—এখানে দুঃখিনী মা বলতে কী বোঝানো হয়েছে?
ক. অসহায় দেশ খ. পরাধীন দেশ
গ. দরিদ্র দেশ ঘ. সাজসজ্জাহীন দেশ
৩। ‘তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী’—এই অপরূপ রূপ কার?
ক. বাংলার মাঠ-ঘাটের
খ. বাংলার জনপদের
গ. বাংলার নদ-নদীর
ঘ. বাংলার প্রকৃতির
৪। ‘বাংলাদেশ অপরূপ রূপের দেশ’—এই মন্তব্যের প্রতিফলন পাওয়া যায় কোন বিষয়ে?
ক. যোগাযোগব্যবস্থার উন্নতিতে
খ. জনসংখ্যার ঘনত্ব্বে
গ. প্রযুক্তি-উন্নয়নব্যবস্থায়
ঘ. প্রাকৃতিক সৌন্দর্যে
৫। কাকে দেখে কবির আঁখি ফেরে না?
ক. রৌদ্রবসনীকে খ. সোনার মন্দিরে
গ. দেশমাতাকে ঘ. মুক্তকেশকে
৬। ‘ওগো মা, তোমায় দেখে আঁখি না ফিরে’—কবির আঁখি ফেরে না কেন?
ক. দরিদ্র বেশ দেখে
খ. ললাট নেত্র দেখে
গ. সৌন্দর্য দেখে
ঘ. রৌদ্রবসনী দেখে
৭। বাংলার প্রকৃতির রূপ কেমন?
ক. কোমল খ. সবুজ-শ্যামল
গ. রুক্ষ ঘ. বাদামি
৮। বাংলা মায়ের দুয়ার খুলে গেছে কিসে?
ক. পুঞ্জ মেঘে খ. দীপ্তি রাশিকে
গ. সোনার মন্দিরে ঘ. মলিন হাসিতে
৯। দেশমাতার ডান হাতে কী জ্বলে?
ক. রূপ খ. আগুন গ. খড়্গ ঘ. শঙ্কাহরণ
১০। ‘ডান হাতে তোর খড়্গ জ্বলে’— পঙিক্তটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. দেশমাতার রুদ্ররূপ
খ. দেশজননীর নির্মমতা
গ. দেশমাতার উজ্জ্বল বেশ
ঘ. দেশজননীর সৌন্দর্য
১১। কবি বাংলা মায়ের মুখের দিকে তাকাননি কেন?
ক. যুদ্ধের কারণে খ. ইচ্ছা করে
গ. দরিদ্র ভেবে ঘ. ধনী ভেবে
১২। ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় ‘হূদয়হরণী’ কাকে বলা হয়েছে?
ক. বাংলার প্রকৃতিকে
খ. বাংলা মায়ের রূপকে
গ. বাংলা মাতাকে ঘ. কবির প্রেয়সীকে
১৩। দেশমাতার বাঁ হাত কী করে?
ক. শঙ্কাহরণ খ. সংগ্রামী বার্তা
গ. অশনি ঘ. খড়্গ ধরে
১৪। ‘তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় ুঅশনি’—চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. খোলা কালো চুলে খোঁপা বাঁধে
খ. খোলা কালো চুলে ফুল দেওয়া
গ. খোলা কালো চুলে বাজ লুকায়
ঘ. আলুলায়িত কেশ
১৫। বাংলা মায়ের দুই নয়নে কী?
ক. হূদয়হরণী আভা
খ. স্নেহের হাসি
গ. অপরূপ রূপ
ঘ. আগুনের শিখা
১৬। ‘দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ’—বাংলা মা সম্পর্কে চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. রুদ্র ও ভয়ংকর খ. বিষণ্ন ও ম্লান
গ. রূপসী ও শ্রীহীন
ঘ. মমতাময়ী ও সংগ্রামী
১৭। বাংলা মায়ের ললাট নেত্র কেমন?
ক. হূদয়হরণী খ. রৌদ্রবসনী
গ. শঙ্কাহরণ ঘ. আগুন বরণ
১৮। বাংলা মায়ের মুক্তকেশের পুঞ্জ মেঘে কী লুকায়?
ক. দীপ্তি খ. অশনি গ. শঙ্কা ঘ. খড়্গ
১৯. ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় বাংলা মাতার কয়টি রূপ লক্ষ করা যায়?
ক. পাঁচটি খ. দুটি
গ. চারটি ঘ. তিনটি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
বাংলাদেশের হূদয়
১. ক ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. খ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা