বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাংলাদেশের হূদয়
২০। দেশমাতার মুক্তকেশকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. মেঘ খ. আলো গ. গঙ্গা ঘ. অশনি
২১। দেশজননীর আঁচল আকাশতলে কী হয়ে জ্বলে?
ক. খড়্গ খ. আগুনবরণ
গ. দীপ্তি রাশি ঘ. রৌদ্রবসনী
২২। দেশমাতা তাঁর সন্তানদের কিসের শিক্ষা দেন?
ক. ক্ষমতার খ. রাজনীতির
গ. সংগ্রামের ঘ. ইতিহাসের
২৩। কবি বাংলামাতাকে কোন রাতে সুখের স্রোতে তরণি ভাসাতে বলেছেন?
ক. সুখের রাতে খ. দুঃখের রাতে
গ. গভীর রাতে ঘ. জোছনা রাতে
২৪। সবুজ-শ্যামল বাংলার রূপ টিকিয়ে রাখতে মমতাময়ী দেশমাতা কখনো কখনো কী রূপ ধারণ করে?
ক. স্নেহের ও দীপ্তিময়ী খ. বিষণ্ন ও ম্লান
গ. সংগ্রাম ও মমতাময়ী ঘ. রুদ্র ও ভয়ংকর
২৫। সোনার মন্দিরে কী খুলে গেছে?
ক. জানালা খ. ভান্ডার গ. কপাট ঘ. দুয়ার
২৬। দেশমাতার দরিদ্র বেশ কখন হয়েছিল?
ক. যখন বাইরের শক্তি শাসন করেছে
খ. যখন যুদ্ধ দেখা দিয়েছে
গ. যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে
ঘ. যখন দেশজুড়ে বন্যা হয়েছে
২৭। বাংলামায়ের ডান হাতে খড়্গ জ্বলে—
ক. রৌদ্ররূপ পোশাক পরার জন্য
খ. অপূর্ব রূপ প্রকাশের জন্য
গ. সন্তানের মধ্যে সংগ্রামের প্রেরণা জোগাতে
ঘ. যুদ্ধ করার জন্য
২৮। বাংলামায়ের মুক্ত বেশ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সংগ্রামী চেতনা খ. ঐতিহ্য চেতনা
গ.স্বাজাত্যবোধ ঘ. স্বাধীনতার চেতনা
২৯। কোন বানানটি শুদ্ধ?
ক. শংকারণ খ. শঙ্কাহরণ
গ. শংকাহরণ ঘ. শঙ্কাহরন
৩০। বাংলার সন্তানেরা হাজার বছর ধরে সংগ্রাম করছে কী জন্য?
ক. সমুদ্র পাড়ি দিতে খ. দরিদ্রতার বিরুদ্ধে
গ. সোনার বাংলা গড়তে
ঘ. অধিকার রক্ষায়
৩১। ‘অশনি’ শব্দের অর্থ কী?
ক. ভয় খ. বিপদ গ. বজ্র ঘ. আলোর ছটা
৩২। ‘মলিন’-এর প্রতিশব্দ কোনটি?
ক. কোমল খ. উজ্জ্বল গ. স্বচ্ছ ঘ. ম্লান
৩৩। ‘ভাঙা ঘর’ বলতে কোনটিকে ইঙ্গিত করা হয়েছে?
ক. যুদ্ধরত দেশ খ. দরিদ্র দেশ
গ. পরাধীন দেশ ঘ. স্বাধীন দেশ
৩৪। ‘জননী’ শব্দের অর্থ কী?
ক. মা খ. বোন গ. ভাই ঘ. বাবা
৩৫। ‘শঙ্কাহরণ’ শব্দের অর্থ কী?
ক. ভয় দূর করে এমন খ. কাপুরুষ
গ. ভীরু ঘ. ভীত
৩৬। ‘নেত্র’ অর্থ কী?
ক. চোখ খ. পা গ. হাত ঘ. কপাল
৩৭। ‘পুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক. অশনি খ. স্তূপ গ. তুলা ঘ. মেঘ
৩৮। ‘বাংলাদেশের হূদয়’ কবিতায় কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক. স্বদেশপ্রীতি খ. রোমান্টিকতা
গ. সামাজিকতা ঘ. স্বদেশ বন্দনা
৩৯। ‘বাংলাদেশের হূদয়’ কবিতাটি কে লিখেছেন?
ক. মহাদেব সাহা খ. কালিদাস রায়
গ. সুকুমার রায় ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৪০। ‘বাংলাদেশের হূদয়’-এর উত্সগ্রন্থ কোনটি?
ক. গীতবিতান খ. বলাকা
গ. সোনার তরী ঘ. গীতাঞ্জলি
৪১। ‘বাংলাদেশের হূদয়’ কবিতাটি ‘গীতবিতান’-এর কোন পর্যায়ের গান?
ক. পরিশিষ্ট খ. পূজা গ. স্বদেশ ঘ. প্রকৃতি
৪২। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৪১ খ. ১৮৪৬ গ. ১৮৫৭ ঘ. ১৮৬১
৪৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে যান?
ক. পনেরো খ. ষোলো
গ. সতেরো ঘ. আঠারো
৪৪। এশীয়দের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পান?
ক. অজিত কুমার গুহ খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নারায়ণ গঙ্গোপাধ্যায় ঘ. এ কে সেরমি
৪৫। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
ক. গীতাঞ্জলি খ. ক্ষণিকা
গ. বলাকা ঘ. চিত্রা
৪৬। কোন কবি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, নাট্যকার, গীতিকার ও অভিনেতা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. স্বর্ণকুমারী দেবী
গ. সুকুমার রায় ঘ. জসীমউদ্দীন
৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৩৪৬ খ. ১৩৪৭ গ. ১৩৪৮ ঘ. ১৩৩৯
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র
বাংলাদেশের হূদয়
২০. ক ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. ঘ ৩১. গ ৩২. ঘ ৩৩. গ ৩৪. ক ৩৫. ক ৩৬. ক ৩৭. খ ৩৮. ক ৩৯. ঘ ৪০. ক ৪১. গ ৪২. ঘ ৪৩. গ ৪৪. খ ৪৫. ক ৪৬. ক ৪৭. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা