বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অতিথির স্মৃতি
১। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস কোনটি?
ক. শেষের কবিতা খ. শেষ প্রশ্ন
গ. শেষ দেখা ঘ. শেষ সপ্তক
২। হলদে রঙের পাখি নিচের কোনটি?
ক. টুনটুনি খ. শালিক
গ. শ্যামা ঘ. বেনে-বৌ
৩। ব্যাধের ব্যবসা কী?
ক. পাখি চালান খ. মাছ চালান
গ. কাঠ চালান ঘ. খাদ্যশস্য চালান
৪। দুই দিন কোন পাখি দুটি এল না?
ক. টুনটুনি খ. শালিক
গ. শ্যামা ঘ. বেনে-বৌ
৫। কাদের পায়ে আঁট মোজা পরা?
ক. বৃদ্ধ ব্যক্তিদের খ. যুবতীদের
গ. অল্প বয়সী মেয়েদের
ঘ. বাচ্চাদের
৬। ‘অতিথির স্মৃতি’ গল্পের পূর্ব নাম কী?
ক. মন্দির খ. বিন্দুর ছেলে
গ. দেওঘরের স্মৃতি
ঘ. মামলার ফল
৭। ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
ক. হস্তী খ. উপবন
গ. তপোবন ঘ. পাখির বাসা
৮। ‘অতিথির স্মৃতি’ গল্পটি পড়ে শিক্ষার্থীরা কী পরিহার করবে?
ক. নিষ্ঠুরতা খ. আলসেমি
গ. অলসতা ঘ. দুষ্টুমি
৯। ‘অতিথির স্মৃতি’ গল্পে কী তুলে ধরা হয়েছে?
ক. সম্পর্কের মধুরতা
খ. সম্পর্কের কোমলতা
গ. সম্পর্কের বিচিত্র রূপ
ঘ. সম্পর্কের স্থায়িত্ব
১০। ‘শোথ’ জাতীয় রোগ কোনটি?
ক. বেরিবেরি খ. স্কার্ভি
গ. জ্বর ঘ. জন্ডিস
১১। লেখক দেওঘরে এসেছিলেন কী পরিবর্তনের জন্য?
ক. বায়ু খ. পানি গ. খাদ্য ঘ. গৃহ
১২। বড়দিদি উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯০৩ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯০৯ সালে ঘ. ১৯১৩ সালে
# নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পশুপাখিরা অবোধ প্রাণী। প্রায়ই তারা অন্যের বাগানে ঢুকে বাগান নষ্ট করে, অনেকের খেতের ফসল নষ্ট করে। মানবেতর প্রাণীর এসব আচরণে নিষ্ঠুর মানুষের অনেকেই তাদের খোঁয়াড়ে দেয়, আবার অনেকেই তাদের আঘাত করে।
১৩. উদ্দীপকের নিষ্ঠুর মানুষের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন চরিত্রটির মিল দেখা যায়?
ক. লেখক খ. মালিনী
গ. বামুন ঠাকুর ঘ. চাকর
১৪. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন শিক্ষণীয় দিকটির অভাব রয়েছে?
i. প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা
ii. মানুষের নিষ্ঠুরতা
iii. মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। ‘অতিথির স্মৃতি’ গল্পে জীবের প্রতি মানুষের কোন দিকটি ফুটে উঠেছে?
ক. মমতা খ. নির্মমতা
গ. নিষ্ঠুরতা ঘ. মহিমা
১৬। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক ছাড়া অন্যদের অতিথির প্রতি কী ফুটে উঠেছে?
ক. ঘৃণা ও অবহেলা
খ. অযত্ন ও অবহেলা
গ. সহানুভূতি ও ভালোবাসা
ঘ. অসহযোগিতা ও অবহেলা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাওবাংলা ১ম পত্র
অতিথির স্মৃতি
১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ
পাবলিক কলেজ, ঢাকা