বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাঙালির বাংলা
১। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. বুদ্ধদেব বসু
ঘ. জীবনানন্দ দাশ

২। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৩ খ. ১৯৭৮
গ. ১৯৭৫ ঘ. ১৯৭৬
৩। দেহ ও মনকে কর্মসুন্দর করে নিচের কোনটি?
ক. ঐশীশক্তি খ. দিব্যশক্তি
গ. তমশক্তি ঘ. ক্ষাত্রশক্তি
৪। হিমালয়কে কারা সব দৈবশক্তির নীলা-নিকেতন বলেছেন?
ক. বিজ্ঞানীরা খ. দার্শনিকেরা
গ. মুনি-ঋষিরা ঘ. পর্যটকেরা
৫। দেড় শ বছর আগেও বাঙালি নিচের কোনটি দিয়ে তার স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে চেষ্টা করেছে?
ক. মেশিনগান খ. লাঠি
গ. তলোয়ার ঘ. বন্দুক
৬। ‘বাংলার আকাশ নিত্য প্রসন্ন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. আকাশের উদারতাকে
খ. আকাশের শুভ্রতাকে
গ. আকাশের বিশালত্বকে
ঘ. ঋতুর সৌন্দর্যবৈশিষ্ট্যকে
৭। ‘আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন’—বাক্যটি কোন অর্থটিকে বিশেষায়িত করছে?
ক. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. মানুষের অলসতা দূরীকরণ
গ. বিশ্বদরবারে নিজেদের অবস্থান ত্বরান্বিত করা
ঘ. মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করা
৮। ‘দাহন’ শব্দের অর্থ কী?
ক. পোড়ানো খ. অগ্নি
গ. দগ্ধকরণ ঘ. জ্বালা
৯। ক্ষাত্রশক্তি কীভাবে তমকে শাসন করতে পারে?
ক. পরামর্শদানের মাধ্যমে
খ. সহযোগিতার মাধ্যমে
গ. প্রতিরোধের মাধ্যমে
ঘ. কাজের মাধ্যমে
১০। গিরি হিমালয়ের কয়টি বৈশিষ্ট্য প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরেছেন?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দশটি
১১। ‘তামসিকতা’ শব্দটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কোন অর্থকে প্রকাশ করেছে?
ক. জ্ঞানজনিত ভাব খ. অজ্ঞানজনিত ভাব
গ. ভাবুকতা ঘ. জড়তা
১২। ‘প্রহার’ শব্দটি কোন অর্থকে প্রকাশ করেছে?
ক. প্রথম আহার খ. একধরনের মালা
গ. পিটুনি ঘ. উপহার
১৩। ‘সাত্ত্বিক’ শব্দের অর্থ কী?
ক. উদার
খ. সাতটি ত্বক
গ. স্বার্থত্যাগ
ঘ. ফলের আকাঙ্ক্ষাবিহীন
১৪। আমাদের কর্মবিমুখ জাতিতে পরিণত করার ক্ষেত্রে নিচের কোন বিষয়টি সম্পর্কযুক্ত?
ক. অর্থসংগতি
খ. বিলাসহীনতা
গ. অলসতা
ঘ. প্রতিবাদী চেতনা
১৫। কাজের প্রতি আসক্তিহীন বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য?
ক. পঙ্গুত্ব খ. নৈরাশ্য
গ. আলস্য ঘ. কর্মবিমুখতা
১৬। ‘বাঙালির বাংলা’ রচনার আলোকে বাংলার মাটি ও মানুষের সঙ্গে কোনটি বিশেষভাবে সম্পর্কযুক্ত?
ক. সোনালি ফসল খ. সোনালি অতীত
গ. মত্স্যসম্পদ ঘ. শীতের ফসল
১৭। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে প্রাবন্ধিকের কোন পরিচয়টি প্রকাশ পেয়েছে?
ক. বিদ্রোহী মনোভাব
খ. অধিকারচেতন মনোভাব
গ. মানবতাবোধের বিকাশ
ঘ. চৈতন্যের জাগরণ
১৮। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কোন বিষয়টি প্রধানরূপে বিবেচ্য?
ক. প্রাকৃতিক সৌন্দর্য খ. স্বদেশপ্রেম
গ. অফুরন্ত ভান্ডার ঘ. মানুষের ভালোবাসা
১৯। সব অসত্ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়—
i. সত্ত্বগুণ ii. ঐশীশক্তি iii. জড়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
২০। কাজী নজরুল ইসলামের মতে বাংলার বায়ুতে রয়েছে—
i. চিরবসন্ত ii. শরতের মাধুর্য
iii. কালো ধোঁয়া
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: বাঙালির বাংলা
১. খ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা