
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
তৈলচিত্রের ভূত
১। নগেনকে ‘গর্দভ’ বলার কারণ কী?
ক. শিক্ষার অভাবের জন্য খ. নির্বুদ্ধিতার জন্য
গ. অজ্ঞতার জন্য ঘ. অজ্ঞানতার জন্য
২। দুহাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কী?
ক. রোগ নিরাময় খ. রোগনির্ণয়ের প্রচেষ্টা
গ. অভিজ্ঞতা ঘ. সাহসিকতা প্রদর্শন
৩। নগেন কোথায় পড়াশোনা করে?
ক. স্কুলে খ. কলেজে গ. মেডিকেল কলেজে ঘ. বিশ্ববিদ্যালয়ে
৪। লাইব্রেরিটি কার আমলের?
ক. নগেনের দাদা মশায়ের খ. নগেনের বাবার
গ. নগেনের মামার ঘ. নগেনের প্রপিতামহের
৫। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?
ক. ২৭ বছর খ. ৩০ বছর গ. ৩১ বছর ঘ. ৩২ বছর
৬। আলমারির ভেতর বেশির ভাগ কী দিয়ে ঠাসা?
ক. অদরকারি বাজে বই খ. কাপড়চোপড়
গ. দরকারি বই ঘ. মাসিক পত্র
৭। দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র আছে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৮। মটকা কী?
ক. রেশমের মোটা কাপড় খ. পাটের মোটা কাপড়
গ. তুলার মোটা কাপড় ঘ. রেশমের চিকন কাপড়
৯। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী?
ক. বিব্রত খ. দ্বিধা গ. দ্বন্দ্ব ঘ. দিশেহারা
১০। রহিম সাহেবের বাসা থেকে কিছু গয়না চুরি হয়ে গেছে। অবশ্য কাজের মেয়েটিকে সন্দেহ করতে পারে না। কেননা, তার চরিত্র সম্পর্কে সবার জানা আছে।
উদ্দীপকের মেয়েটির সঙ্গে নগেনের যে চারিত্রিক বৈশিষ্ট্যের মিল আছে—
ক. নম্রতা খ. সততা গ. সাহসিকতা ঘ. ভীরুতা
১১। দিনের বেলা তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে কেন?
ক. দিনে ভূত থাকে না খ. দিনে বিদ্যুত্ থাকে না
গ. দিনে মেইন সুইচ অফ থাকে
ঘ. দিনে রুপার ফ্রেমে বিদ্যুত্ প্রবাহিত হয় না
১২। মামার শরীরে অশরীরী আত্মার প্রবেশ ঘটেছে, নগেনের এমন ধারণার কারণ তার—
i. কুসংস্কারাচ্ছন্ন মন ii. অজ্ঞানতা
iii. বিজ্ঞানভিত্তিক জ্ঞানের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। মামার তৈলচিত্রে নগেনের প্রণাম করতে যাওয়ার কারণ—
i. আত্মগ্লানি কমানো ii. মামাকে শ্রদ্ধা জানানো
iii. মামার বাড়ি থেকে পালানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দিপু গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এল। হঠাত্ একদিন বাড়ির পেছনের ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিত্কার করে ওঠে।
১৪। উদ্দীপকের দিপুর সঙ্গে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার মিল রয়েছে?
ক. নগেন খ. লেখক
গ. মামা ঘ. পরাশর ডাক্তার
১৫। দিপুর ভয় পাওয়ার কারণ—
i. অজ্ঞতা ii. কুসংস্কার iii. মৃত আত্মা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক নগেন ও পরাশর ডাক্তারের চরিত্র সৃষ্টিতে—
ক. দুর্বলতার পরিচয় দিয়েছেন খ. সফল হয়েছেন
গ. অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন ঘ. ব্যর্থ হয়েছেন
১৭। ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মূল বিষয় কী?
ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা
খ. সাহসিকতা প্রদর্শন গ. ভালোবাসা ঘ. শ্রদ্ধা
১৮। ভূত বলতে কী বোঝো?
ক. প্রেতাত্মা খ. জিন-পরি
গ. অদৃশ্য শক্তি ঘ. অমূলক ভীতি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাওবাংলা ১ম পত্র: তৈলচিত্রের ভূত
১. খ ২. খ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ঘ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা