বাংলা ১ম পত্র

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
১। কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৮ খ. ১৯১৯ গ. ১৯২১ ঘ. ১৯২২
২। স্বদেশি আন্দোলনের যুগে কোন কাপড় বর্জন করা হয়েছিল?
ক. দেশি খ. বিদেশি গ. খাদি ঘ. মসলিন
৩। কত সময় ধরে তাঁতশিল্প বিস্তার লাভ করেছে?
ক. শতাব্দীকাল খ. এক যুগ
গ. সহস্রাব্দকাল ঘ. এক বছর
৪। বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি খুব নিপুণ ছিল?
ক. পুতুল খ. বাড়ি গ. নৌকা ঘ. জানালা
৫। বাংলাদেশে একসময় গৃহনির্মাণের কাজে কোন ধরনের কাঠের ব্যবহার ছিল?
ক. সোজা খ. বাঁকা গ. শুকনো ঘ. কারুকার্য-খচিত
৬। ‘অপরিহার্য’ শব্দের অর্থ কী?
ক. নিপুণতা খ. কুশলতা গ. আবশ্যিক ঘ. উদ্দীপনা
৭। ‘প্রতীকধর্মী’ শব্দের অর্থ কী?
ক. সংকেত খ. উদ্দীপনা গ. সম্প্রসারণ ঘ. লুপ্তপ্রায়
৮। নকশিকাঁথা আমাদের—
ক. গ্রামীণ লোকশিল্প খ. অবসরকালীন শিল্প
গ. জীবনকথার মিশ্রণ ঘ. মেয়েদের নিখুঁত শিল্প
৯। মসলিন কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য—
i. মোগল বাদশাদের পছন্দ
ii. আংটির ভেতরে প্রবেশ করানো যায়
iii. সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। মণিপুরিদের কাপড়গুলো—
i. মোটা ii. টেকসই iii. আরামদায়ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। ‘পণ্যদ্রব্য’ বলতে কী বোঝায়?
ক. বিক্রি হয় না এমন জিনিস খ. দাম কম এমন জিনিস
গ. বিক্রি করা যায় এমন জিনিস
ঘ. বাজারে থাকে এমন জিনিস
১২। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে ‘যথেষ্ট নয়’ অর্থে কোন শব্দটি ব্যবহূত হয়েছে?
ক. অমূল্য খ. অপ্রতুল গ. দক্ষতা ঘ. অপরিহার্য
১৩। ‘আমাদের লোকশিল্প’ রচনায় ‘মজবুত’ অর্থে ব্যবহূত শব্দটি কী?
ক. দক্ষতা খ. নিবিড় গ. টেকসই ঘ. টোপর
১৪। লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে কী তুলে ধরতে পারি?
ক. স্বাধীনতাকে খ. ঐতিহ্যকে
গ. দায়িত্বশীলতাকে ঘ. গ্রহণযোগ্যতাকে
১৫। কামরুল হাসান বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কী সংগ্রহ করেন?
ক. লোকশিল্পের কারিগর খ. লোকশিল্পের উপকরণ
গ. লোকশিল্পের ডিজাইন ঘ. লোকশিল্পের ছবি
১৬। কামরুল হাসানের আঁকা ছবির মাঝে কোন বিষয়ের প্রাধান্য আছে?
ক. শহুরে জীবন খ. লোকজ জীবনের নানা উপাদান
গ. গ্রাম্যজীবনের নানা উপাদান ঘ. বিদেশের পরিবেশ
১৭। মসলিন শাড়ি কেমন আংটির ভেতর দিয়ে অনায়াসে প্রবেশ করানো যেত?
ক. বড় খ. মাঝারি গ. ছোট ঘ. মোটা
১৮। ‘আমাদের লোকশিল্প’ রচনাটি পাঠ করলে শিক্ষার্থীর মনে কী হবে?
ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
খ. বিদেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
গ. দেশের লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে
ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে
১৯। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে হাতির দাঁতের তৈরি কী আছে?
ক. মাদুর খ. শীতলপাটি গ. ফুলদানি ঘ. মূর্তি
২০। ‘মণিপুরি’ বলতে কী বোঝায়?
ক. মণিপুরে বসবাসকারী খ. মণিপুর-সম্পর্কিত
গ. মণিপুরের মেয়ে ঘ. মণিপুরের কাপড়
২১। প্রতীকধর্মী মাটির টেপা পুতুল কুমোরদের কোন স্বরূপটি উন্মোচন করে?
ক. কারিগরি দক্ষতার
খ. কারিগরদের অর্থনৈতিক অবস্থা
গ. কারিগরি প্রচেষ্টার ঘ. কারিগরদের সার্থকতার
২২। লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের দায়িত্ব কোনটি?
ক. এর সংরক্ষণ ও বাজারজাতকরণ
খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ
গ. এর বাজারজাতকরণ ও সম্প্রসারণ ঘ. এর প্রচার
২৩। বর্তমানে দেশে-বিদেশে পরিচিত ও আমাদের গর্বের বস্তু নিচের কোনটি?
ক. পাটশিল্প খ. কাঠশিল্প গ. মসলিন ঘ. ঢাকাই জামদানি
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: আমাদের লোকশিল্প
১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ক ৯. ঘ ১০. ক ১১. গ ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ঘ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা