বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
মংডুর পথে
১। ‘মংডুর পথে’ কোন ধরনের রচনা?
ক. ভ্রমণকাহিনি খ. আত্মজীবনী
গ. গল্প ঘ. উপন্যাস
২। ‘মংডু’ শহর মিয়ানমারের কোন সীমান্তে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
৩। ‘বৃষ্টি শিরীষ’ কী?
ক. গাছ খ. বৃষ্টির পানির ফোঁটা
গ. বৃষ্টি মাপার যন্ত্র ঘ. শিলাবৃষ্টি
৪। লেখক মংডুতে তখনো কী দেখেননি?
ক. প্যান্ট খ. লুঙ্গি গ. গেঞ্জি ঘ. শার্ট

৫। ‘বৌদ্ধ ভিক্ষু’ শব্দটির বর্মি রূপ কোনটি?
ক. চীবর খ. ফুঙ্গি গ. বঙ্গি ঘ. থামি
৬। লেখক ‘মংডুর পথে’ প্রবন্ধে মানুষের কোন বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন ?
ক. সহজাত জীবনযাপন খ. ভ্রমণপিপাসা
গ. জীবনের অভিজ্ঞতা ঘ. দুর্দশার বাস্তব চিত্র
৭। মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকায়িত করেছেন?
ক. নারীরা স্বাধীন খ. নারীরা পরাধীন
গ. নারীরা পরনির্ভরশীল
ঘ. নারীরা অনেকটা স্বাধীন
৮। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
৯। লেখকের হাতে ও কাঁধে কী ছিল?
ক. বাক্স খ. বস্তা গ. ঝোলাঝুলি ঘ. পাত্র
১০। স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকারীদের কী বলা হয়?
ক. আদিবাসী খ. প্রবাসী গ. অভিবাসী ঘ. অধিবাসী
১১। মহিলাদের দোকানগুলো কেমন ছিল?
ক. উচ্চ মানের খ. সাধারণ মানের
গ. মাঝারি মানের ঘ. অতিসাধারণ মানের
১২। ‘পরীক্ষার সময় বেশি না থাকায় আমজাদ নিরবচ্ছিন্ন পড়াশোনা করছে।’—উদ্দীপকে ব্যবহূত ‘নিরবচ্ছিন্ন’ শব্দটি ‘মংডুর পথে’ রচনায় কোন অর্থে প্রযোজ্য?
ক. ঘর থেকে বিচ্ছিন্ন খ. নিরন্তর
গ. নীরবে বিচ্ছিন্ন ঘ. ধীরে ধীরে
১৩। নিচের কোনটি বর্মি (মিয়ানমার) ভাষা থেকে বাংলায় এসেছে?
ক. পুলিশ খ. শার্ট গ. লুঙ্গি ঘ. কাঁচি
১৪। লেখক যে হোটেলে জায়গা পেলেন, সেটি চতুর্থ শ্রেণির হোটেল। তিনি ব্যাপারটি কীভাবে বুঝলেন?
i. কাঠের মেঝে ও দেয়াল দেখে
ii. চাষা জমির মতো তোশক দেখে
iii. মশারিতে উত্কট দুর্গন্ধ পেয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। আদি চট্টগ্রাম অঞ্চলের খাবারের বৈশিষ্ট্য—
i. পোড়া লঙ্কা ii. নুন-তেল iii. লেবুপাতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। মংডুর পথে নেমে অচেনা আবেগ উপচে পড়ল লেখকের—
i. মাথায় ii. মুখে-চোখে iii. কান ও হূদয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। বর্মিদের জাতীয় পোশাক—
i. শার্ট ও বর্মি কোট ii. বর্মি টুপি ও লুঙ্গি
iii. দুই ফিতার মজবুত স্যান্ডেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ‘মংডুর পথে’ রচনাটি পাঠের উদ্দেশ্য—
i. প্রতিবেশী দেশের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি সম্পর্কে জানা
ii. একটি দেশ সম্পর্কে জানার আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি
iii. নিছক আনন্দের জন্য পড়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii, iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: মংডুর পথে
১. ক ২. খ ৩. গ ৪. ক ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. গ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা