বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা
বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা নববর্ষ
১। বর্তমানে বাংলাদেশের প্রধান জাতীয় উত্সব কোনটি?
ক. বিজয় দিবস খ. স্বাধীনতা দিবস
গ. বাংলা নববর্ষ ঘ. বসন্ত উত্সব
২। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে শেরেবাংলা এ কে ফজলুল হক কী হন?
ক. স্বরাষ্ট্রমন্ত্রী খ. মুখ্যমন্ত্রী গ. শিক্ষামন্ত্রী ঘ. আইনমন্ত্রী
৩। শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলা নববর্ষকে ছুটির দিন ঘোষণা করে কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান?
ক. পাকিস্তানি সরকারকে খ. পূর্ব বাংলার জনগণকে

গ. পশ্চিম বাংলার জনগণকে ঘ. দেশবাসীকে
৪। বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান নিচের কোনটি?
ক. পুণ্যাহ খ. বৈশাখী মেলা
গ. হালখাতা ঘ. বুদ্ধপূর্ণিমা মেলা
৫। মহামুনির বুদ্ধপূর্ণিমা মেলা হয় কোথায়?
ক. ঠাকুরগাঁওয়ে খ. চট্টগ্রামে গ. সিলেটে ঘ. খাগড়াছড়িতে
৬। ‘বৈসাবী’ শব্দের অর্থ কী?
ক. সাংহা খ. বিজু গ. বৈসু ঘ. মেলা
৭। ‘কীর্তন’ শব্দের অর্থ কী?
ক. গুণ বর্ণনা খ. পালাগান গ. ভালো গুণ ঘ. জারিগান
৮। বৈশাখী মেলা কেন তাত্পর্যপূর্ণ?
ক. এটি জমিদারদের অনুষ্ঠান খ. এটি বর্ণিল অনুষ্ঠান
গ. এটি ব্যবসায়ীদের অনুষ্ঠান
ঘ. এটি জাতি-বর্ণ-ধর্ম সবার অনুষ্ঠান
৯। পুণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কোনটি?
ক. মিষ্টিমুখ করানো খ. পান-সুপারি খাওয়ানো
গ. খাজনা আদায় ঘ. উপহার প্রদান
১০। ‘পুণ্যাহ’ অনুষ্ঠানটি উঠে যাওয়ার কারণ কী?
ক. জমিদারি উঠে যাওয়ায় খ. মানুষের হাতে না পয়সা থাকায়
গ. বাকিতে বিকিকিনি না হওয়ায়
ঘ. মানুষ ‘পুণ্যাহ’বিমুখ হওয়ায়
১১। নববর্ষ উত্সব উদ্যাপন করার কারণ—
i. আনন্দের জন্য ii. শান্তি-সমৃদ্ধির জন্য iii. কল্যাণের প্রত্যাশায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের বিশেষত্ব—
i. প্রজারা আমন্ত্রিত হতেন ii. খাজনা আদায় হতো
iii. মিষ্টিমুখ করানো হতো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাকিব সংবাদকর্মী হিসেবে ইংল্যান্ডের রানির হীরকজয়ন্তী উত্সবে যোগ দিলেন। রানির প্রজাদর্শন পর্ব দেখে রাকিবের বাঙালির জাতীয় উত্সবের হারিয়ে যাওয়া অনুষ্ঠানের কথাই মনে এল।
১৩। উদ্দীপকের রানির প্রজাদর্শনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অনুষ্ঠান কোনটি?
ক. পুণ্যাহ খ. আমানি গ. কুচকাওয়াজ ঘ. হালখাতা
১৪। অনুষ্ঠানের মূলভাবটিতে কী ফুটে উঠেছে?
ক. নবাবদের পালনীয় অনুষ্ঠান
খ. অঞ্চলভিত্তিক পালনীয় অনুষ্ঠান
গ. সামরিক শাসন জারি ঘ. ব্যবসায়ীদের পালনীয় অনুষ্ঠান
১৫। বৈশাখী মেলা কেন তাত্পর্যপূর্ণ?
ক. অনেক কিছু কেনা যায় বলে
খ. অনেক মানুষের সমাগম হয় বলে
গ. অনেক বিনোদন পাওয়া যায় বলে
ঘ. আপনজনদের মিলন হয় বলে
১৬। বাকিতে বিকিকিনি করা লোকজন কোন উত্সবে যোগ দিতেন?
ক. হালখাতায় খ. পুণ্যাহে গ. মেলায় ঘ. ভোজসভায়
১৭। বাংলা নববর্ষ উত্সব বাঙালির জীবনে কিসের প্রতীক?
ক. সৌভাগ্যের খ. আনন্দের গ. গৌরবের ঘ. বিপ্লবের
১৮। দোকানিরা ঝালর কাটা রঙিন কাগজ দিয়ে দোকান সাজাতেন কেন?
ক. বছরের প্রথম দিন বলে খ. টাকাপয়সা আদায়ের জন্য
গ. হালখাতার জন্য ঘ. মিষ্টিমুখ করানোর জন্য
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: বাংলা নববর্ষ
১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. গ
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা