জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ বাংলা ১ম পত্র শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ইংরেজি ২য় পত্র
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো
নিচের অংশে।
বঙ্গভূমির প্রতি
১। বাংলা ভাষায় প্রথম সনেট লেখেন কোন কবি?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রেমেন্দ্র মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২। বাংলায় প্রথম পত্রকাব্য লেখেন কে?
ক. জসীমউদ্দীন খ. মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম ঘ. বুদ্ধদেব বসু
৩। কবি মনে রাখার মিনতি করেছেন কার কাছে?
ক. সৃষ্টিকর্তার খ. সমাজের
গ. দেশমাতৃকার ঘ. মানুষের
৪। কবি কী প্রার্থনা করেছেন?
ক. দয়া খ. করুণা গ. জীবন ঘ. মৃত্যু
৫। কবি বিদেশে কোন নগরীতে অবস্থান করেছেন?
ক. ভার্সাই খ. প্যারিস গ. ইতালি ঘ. টোকিও
৬। কবিকে কে ক্ষমা করে দেবেন?
ক. পিতা খ. কলকাতা গ. মাতা ঘ. দেশমাতৃকা
৭। অমৃত-হ্রদে কে পড়লেও গলে না?
ক. মানুষ খ. মৌমাছি গ. মক্ষিকা ঘ. মাছি
৮। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কাকে ডরানোর কথা বলা হয়েছে?
ক. শমন খ. বিধাতা গ. জন্মভূমি ঘ. শ্যামা
৯। মন্দির কী?
ক. নাচের ঘর খ. কুঁড়েঘর
গ. দালান ঘর ঘ. উপাসনালয়
১০। ‘বঙ্গভূমির প্রতি’ কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. পদ্য গ. ছড়া ঘ. নাট্যকাব্য
১১। কবিতায় ‘বর’ শব্দটি ব্যবহার হয়েছে কী অর্থে?
ক. স্বামী খ. স্ত্রী গ. আশীর্বাদ ঘ. শুভকর্ম
১২। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে কী ভেবেছেন?
ক. দেশের সন্তান খ. দেশের শত্রু
গ. দেশের আপনজন ঘ. দেশের বন্ধু
১৩। মাইকেল মধুসূদন দত্ত স্মরণীয় হয়েছেন কোন কারণে?
ক. পত্রকাব্য রচনা করে খ. মহাকাব্য রচনা করে
গ. গীতিকাব্য রচনা করে ঘ. নাটক রচনা করে
১৪। ‘জন্মিলে মরিতে হবে’— এটি একটি—
ক. চিরন্তন সত্য খ. জ্ঞানীদের উক্তি
গ. মুনি-ঋষিদের কথা ঘ. সাধকদের কথা
১৫। ‘পত্রকাব্য’ বলতে কী বোঝায়?
ক. উপন্যাস আকারে লেখা
খ. পত্রের ঢঙে লেখা কবিতা
গ. দরখাস্তের আকারে লেখা
ঘ. প্রবন্ধের আকারে লেখা
১৬। কবিতায় কিসের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে?
ক. মায়ের খ. বাবার গ. স্বদেশের ঘ. বিদেশের
১৭। ‘খেদ’ শব্দের অর্থ কী?
ক. আক্ষেপ খ. আনন্দ গ. প্রার্থনা ঘ. ভুল
১৮। নরকুলে কাকে ধন্য বলা হয়েছে?
ক. মা যাকে মনে রাখে
খ. আত্মীয়তা যাকে মনে রাখে
গ. লোকে যাকে মনে রাখে ঘ. স্বদেশ যাকে মনে রাখে
১৯। কবি তাঁর মায়ের কাছে কী বর আশা করেছেন?
ক. ভালো বর খ. মন্দ বর গ. সুবর ঘ. মধু বর
২০। কবি কোথায় সর্বজনে সেবা করেন?
ক. উপাসনালয়ে খ. মন্দিরে
গ. মনের মন্দিরে ঘ. মনে
২১। কবি বাংলা সাহিত্যকে অবহেলা করে কিসে
ব্রতী হন?
ক. হিব্রু সাহিত্যে খ. ফারসি সাহিত্যে
গ. আরবি সাহিত্যে ঘ. ইংরেজি সাহিত্যে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা