জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ বাংলা ইংরেজি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
দুই বিঘা জমি
১। ‘দুই বিঘা জমি’ কবিতাটি কে লিখেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. জীবনানন্দ দাশ ঘ. কামিনী রায়
২। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১৭ ঘ. ১৯১৯
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মালিকের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব চলছে। বাজারে মালামাল সাপ্লাই দিতে ওভার টাইম করানো হচ্ছে। কিন্তু ওভার টাইমের টাকা পরিশোধ করা হচ্ছে না, ঠিকমতো বেতন-বোনাসও দেওয়া হচ্ছে না। শ্রমিকনেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে পক্ষে আনা হয়েছে। শ্রমিকনেতা তাই মালিকপক্ষের একজন
হয়েই কথা বলেন।
৩। মালিকপক্ষ ‘দুই বিঘা জমি’র কোন চরিত্রের
সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মালি খ. মহারাজ গ. পারিষদ ঘ. উপেন
৪। উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার কোন বার্তাকে ধারণ করে?
i. দুর্বলের ওপর সবলের অত্যাচার
ii. দুর্বলদের অসহায়ত্ব
iii. মাতৃভূমির প্রতি টান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। উপেন জমিদারের কাছে ভিক্ষা হিসেবে
কী চেয়েছিল?
ক. দুটি আম খ. কিছু আম
গ. গোটা কয়েক আম ঘ. দুটি কলা
৬। এক বিঘা সমান কত কাঠা?
ক. ১০ কাঠা খ. ২০ কাঠা
গ. ৩০ কাঠা ঘ. ৪০ কাঠা
৭। ‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ কী?
ক. পাখি ছাড়া খ. দুঃখ গ. দুর্ভাগা ঘ. ঋণপত্র
৮। ‘মরিবার মতো ঠাঁই’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নিজের শেষ অবস্থা খ. আশ্রয়ের শেষ স্থল
গ. দয়া করার প্রবণতা ঘ. একটি মৃত্যুস্থান
৯। উপেনকে মূলত কার চক্রান্তে ভিটেমাটি
ছাড়তে হয়?
ক. জমিদারের খ. মালির
গ. পারিষদের ঘ. পথিকের
১০। জমিদার দরিদ্র কৃষক উপেনের জমি দখল করতে চায় কেন?
ক. বাগান বাড়ানোর জন্য
খ. নতুন খেত তৈরির জন্য
গ. বাজার বসানোর জন্য
ঘ. বাড়ি বানানোর জন্য
১১। ‘দুই বিঘা জমি’ কবিতায় কী ফুটে উঠেছে?
ক. জীবনের সংকট খ. জীবনের বেদনা
গ. জীবনের লেনদেন ঘ. জীবনের আত্মগ্লানি
১২। ‘দুই বিঘা জমি’ কবিতার বক্তব্য উপস্থাপনার ভঙ্গি কেমন?
ক. ব্যঙ্গাত্মক খ. মিলনাত্মক
গ. বিদ্রোহাত্মক ঘ. হাস্যরসাত্মক
১৩। জমিদার উপেনের দুই বিঘা জমি দখল করে
নেয় কীভাবে?
ক. জোর করে খ. মিথ্যা মামলা দিয়ে
গ. মিথ্যা কথা বলে ঘ. মারধর করে
১৪। ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী?
ক. পৃথিবীর মালিক খ. জমি
গ. জমিদার ঘ. সরকার
১৫। উপেন কোথায় বসল?
ক. আমগাছের নিচে খ. বাড়িতে
গ. রাজদরবারে ঘ. কাছারিতে
১৬। ‘যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী’—এখানে দেবী কে?
ক. জন্মস্থান খ. রানি গ. প্রজা ঘ. মালি
১৭। ‘অবারিত মাঠ, গগনললাট’ কিসের প্রতীক?
ক. মুক্ত জীবনের খ. দেশপ্রেমের
গ. প্রকৃতির ঘ. বড় মাঠঘাটের
১৮। সুমন তার বাবার চিকিত্সার জন্য অনেক দিনের যত্নে লালিত গরুটি বিক্রি করে দিল। উদ্দীপকের সঙ্গে কোন বিষয়টির সামঞ্জস্য আছে?
ক. জমি দখল হওয়ার খ. আমগাছ হারানোর
গ. সন্ন্যাসী হওয়ার ঘ. সম্পদ হারানোর
১৯। উপেন চরিত্রটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিসের প্রতীকী রূপ হিসেবে অঙ্কিত করেছেন?
ক. গ্রামের দুই বিঘা জমির মালিক হিসেবে
খ. নির্যাতিত মানুষের প্রতীক হিসেবে
গ. সাধারণ দানকারী হিসেবে
ঘ. দুর্বলচিত্তের মানুষ হিসেবে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: বাংলা ১ম পত্র
দুই বিঘা জমি
১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা