জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ বাংলা শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ইংরেজি
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
নারী
১। কার চোখে নর-নারীর কোনো ভেদাভেদ নেই?
ক. পুরুষের চোখে খ. রমণীর চোখে
গ. সমাজের চোখে ঘ. কবির চোখে
২। ‘নারী’ কবিতায় বর্ণিত সে যুগে দাস ছিল কে?
ক. পুরুষ খ. নারী গ. মাতা ঘ. ভগ্নি
৩। ‘নারী’ কবিতায় কোনটিকে চির কল্যাণকর বলা হয়েছে?
ক. মহান সৃষ্টি খ. নারী
গ. পুরুষ ঘ. নর-নারী
৪। ‘নারী’ কবিতায় কার খুনের কথা ইতিহাসে লেখা আছে?
ক. নারী খ. নর গ. শিশু ঘ. বৃদ্ধ
৫। যে যুগে পুরুষ দাস ছিল না সে যুগে নারীরা কী ছিল?
ক. দাসী খ. বন্দী গ. গৃহলক্ষ্মী ঘ. বিজয়লক্ষ্মী
৬। ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
ক. জয়ঢাক খ. যুদ্ধাস্ত্র
গ. ঢলঢলে ঘ. হাতিয়ার
৭। ‘নারী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কার প্রতি শ্রদ্ধাশীল হবে?
ক. বোনের প্রতি খ. নারীর প্রতি
গ. মাতার প্রতি ঘ. দাদির প্রতি
৮। ‘পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’ নজরুল এখানে—
i. পুরুষদের ভয় দেখিয়েছেন
ii. পুরুষদের সতর্ক করেছেন
iii. নারীদের অধিকার রক্ষা করতে চেয়েছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। সাম্যের গান গাইতে গিয়ে কবি কিসের কথা বলেছেন?
i. নারী-পুরুষের সমান অধিকারের
ii. নারী-পুরুষের ভেদাভেদহীনতার
iii. পুরুষের পাশে নারীর প্রয়োজনের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। ‘নারী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
ক. নারীর অধিকার খ. নারীর মুক্তি
গ. নারী-পুরুষের সাম্য
ঘ. নারীকে পুরুষের সমান ভাবা
১১। মাত্রাবৃত্ত ছন্দের আঙ্গিকে রচিত নজরুলের কবিতা নিচের কোনটি?
ক. দেশ খ. নদী গ. প্রার্থী ঘ. নারী
১২। ‘নারী’ কবিতাটি পাঠের উদ্দেশ্য হলো নারীকে—
ক. পর্দায় রাখা খ. শাসন করা
গ. সহায়তা করা ঘ. শ্রদ্ধা করা
১৩। ‘সাম্যের গান গাই’ বলতে কবি এখানে কী বুঝিয়েছেন?
ক. নারীর জন্য সম-অধিকার
খ. পুরুষের জন্য সম-অধিকার
গ. শিশুর জন্য সম-অধিকার
ঘ. সবার জন্য সম-অধিকার
১৪। নারীদের অবদান ইতিহাসে লেখা হয়নি কেন?
ক. দুর্বল বলে খ. যুদ্ধের কারণে
গ. অধিকার সম্পর্কে অসচেতন বলে
ঘ. নারীরা অশিক্ষিত দাসী ছিল বলে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা