* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো
নিচের অংশে।
আবার আসিব ফিরে
১। রূপসা কিসের নাম?
ক. নদীর খ. শহরের গ. গ্রামের ঘ. হাঁসের
২। সারা দিন কে সাঁতার কেটে জলে ভাসবে?
ক. কিশোরী খ. জীবনানন্দ দাশ
গ. হাঁস ঘ. কিশোর
৩। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কে খইয়ের
ধান ছড়াচ্ছে?
ক. কিশোর খ. কিশোরী গ. শিশু ঘ. বধূ
৪। দিনের শেষে কিসের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে?
ক. শঙ্খচিলের খ. কাকের
গ. লক্ষ্মীপ্যাঁচার ঘ. বকের
৫। ‘নবান্ন’ শব্দের অর্থ কী?
ক. নতুন দিন খ. নতুন ভাত
গ. উত্সব ঘ. নতুন মাস
৬। কবি জীবনানন্দ দাশ কিসের বেশে ফিরে
আসতে চান?
ক. শকুনের বেশে খ. ইগলের বেশে
গ. কোকিলের বেশে ঘ. শঙ্খচিলের বেশে
৭। কবি কী হয়ে ভোরের কুয়াশায় মিশে যাবেন?
ক. দোয়েল খ. শঙ্খচিল গ. কাক ঘ. শালিক
৮। কবি কী হয়ে বিলের পানিতে ভেসে বেড়াবেন?
ক. হাঁস খ. রাজহাঁস গ. ডাহুক ঘ. বালিহাঁস
৯। কবি কীরূপে বাংলার নদী, মাঠ, খেত ভালোবেসে ফিরে আসবেন?
ক. লক্ষ্মীপ্যাঁচা খ. শঙ্খচিল, শালিক
গ. ভোরের কাক ঘ. কিশোরী
১০। ‘দেখিবে ধবল বক’—এখানে ধবল বক বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. কবিচিত্রের বাস্তব রূপ খ. পরিযায়ী পাখি
গ. পাখিদের ভিড় ঘ. সাদা বক
১১। ‘আবার আসিব ফিরে’ কবিতার মূলভাব কোনটি?
ক. ধর্মচেতনা খ. প্রকৃতিচেতনা
গ. মৃত্যুচেতনা ঘ. স্বদেশচেতনা
১২। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির
উদ্দেশ্য কোনটি?
ক. বাংলার গাছপালাকে ভালোবাসা
খ. বাংলার পশুপাখিকে ভালোবাসা
গ. বাংলার অনাবিল সৌন্দর্যের সঙ্গে চিরদিন মিশে থাকা
ঘ. বাংলার ঘরে ঘরে অমর হয়ে থাকা
১৩। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরতে চান?
ক. লক্ষ্মীপ্যাঁচা খ. বুনোহাঁস
গ. শঙ্খচিল ঘ. ভোরের কাক
১৪। কবি কেন হাঁস হতে চান?
ক. কখনো হাঁস দেখেননি তাই
খ. মমত্ববোধ জাগরণের জন্য
গ. ঘুঙুর পরার জন্য
ঘ. সৌন্দর্যের আধার খুঁজে পেয়েছেন তাই।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা