বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো
নিচের অংশে।

দেশ
১। কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০১ খ. ১৯০২ গ. ১৯০৩ ঘ. ১৯১১
২। এলো মাথার কেশে কে গয়না পরায়?
ক. প্রজাপতির ঝাঁক খ. সবুজ হাওয়া
গ. কালো মেঘ ঘ. বক-কনেরা
৩। ‘দেশ’ কবিতায় কালো কালো কাক চঞ্চুতে
কী ছিটায়?
ক. হাওয়া খ. শিশির গ. সুবাস ঘ. জল
৪। ‘দেশ’ কবিতায় মালা রচনাকারী বক-কনেরা কেমন?
ক. কালো খ. সবুজ গ. সাদা ঘ. শিশিরভেজা
৫। শরত্কালের কী আলা মানিক জ্বালায়?
ক. সবুজ হাওয়া খ. শিশির
গ. ফুলের সুবাস ঘ. ধানের ছড়া
৬। কবির ভাষায় তারি কিসে থোকা থোকা ধানের ছড়া দোলে?
ক. টানে খ. মায়ায় গ. ডাকে ঘ. প্রেমে
৭। ‘দেশ’ কবিতাটি অনন্য হয়ে উঠেছে—
i. উপমা ও চিত্রকল্পের ব্যবহারে
ii. প্রকৃতিপ্রেম প্রকাশে
iii. প্রকৃতি ও মানুষের সম্পর্ক উপস্থাপনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথী মোদের ফুলপরী
লাল পরী নীল পরী সবার সাথে ভাব করি।
৮। উদ্দীপকের স্বপ্নপুরীর রূপ ‘দেশ’ কবিতায় যেভাবে ফুটে উঠেছে—
ক. গ্রামীণ জীবন উপস্থাপনে
খ. নদীর অনুষঙ্গ ব্যবহারে
গ. প্রকৃতির অনাবিল সৌন্দর্য বর্ণনায়
ঘ. রূপকথার প্রসঙ্গে
৯। বাংলাদেশ কিসে ভরপুর?
ক. ধনসম্পদে খ. আলো-বাতাসে
গ. ফুলে-ফলে ঘ. সবুজ ধানে
১০। ‘দেশ’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মনে সৃষ্টি হবে—
ক. মানুষের প্রতি মমত্ববোধ
খ. দেশের প্রতি মমত্ববোধ
গ. কাজের প্রতি মমত্ববোধ
ঘ. সৃষ্টির প্রতি মমত্ববোধ
১১। বৃষ্টি শেষে আকাশকে যেন মালা পরায়
সাতরঙা রংধনু—উদ্দীপকটির সঙ্গে কবিতার কিসের মিল রয়েছে?
ক. সবুজ হাওয়া খ. প্রজাপতির ঝাঁক
গ. শরত্কালের শিশির ঘ. বক-কনেরা
১২। ‘সবুজ হাওয়ায় দুলছে ও কার এলো মাথার কেশ।’ এখানে ‘সবুজ হাওয়া’ বলতে কবি
কী বুঝিয়েছেন?
ক. শীতল পরশ খ. সমৃদ্ধতার ইঙ্গিত
গ. ফসলের প্রাচুর্যের নির্যাস
ঘ. কৃষকের আনন্দের প্রতীক
১৩। ‘থোকা থোকা ধানের ছড়া’ বলতে কবি
কী বুঝিয়েছেন?
ক. ধানের উচ্চ ফলন খ. ফসলের প্রাচুর্য
গ. মানুষের সুখ-স্বপ্ন ঘ. কৃষকের সার্থকতা
১৪। ‘নিবিড় ছায়ায় আধার করা পাতার পারাপার’—এখানে পাতার ‘পারাপার’
শব্দটি কবি কোন অর্থে ব্যবহার করেছেন?
ক. শান্তির উত্স খ. ছায়া সুনিবিড়তা
গ. প্রশান্তির আধার
ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উত্স
১৫। ‘দেশ’ কবিতায় ফুটে উঠেছে কোন দিকটি?
ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম
গ. দেশ ও প্রকৃতিপ্রেম ঘ. প্রকৃতি ও মানুষ
১৬। সবুজ শস্যের খেতে জল ছিটায় কে?
ক. সাদা বক খ. কালো কাক
গ. সাদা সারস ঘ. কালো কোকিল
১৭। সন্তানের স্নেহের আশ্রয়স্থল কোথায়?
ক. মায়ের আঁঁচল খ. বোনের আঁঁচল
গ. পিতার চরণ ঘ. মায়ের চরণ
 বাকি অংশ ছাপা হবে আগামী শুক্রবার
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা