বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
নদীর স্বপ্ন
১। প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল?
ক. ঢাকা খ. কুমিল্লা
গ. কলকাতা ঘ. রাজশাহী
২। হালকা নরম হাওয়ায় কিশোর মাঝিকে কী তুলে দিতে বলল?
ক. পাল খ. ইলিশ
গ. শাপলা ফুল ঘ. পদ্ম ফুল
৩। কিশোর কোন সময় মাঝিকে পাল নামাতে বলল?
ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
৪। মাঝির গানে কে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ
গ. পালের শব্দ ঘ. মেঘের শব্দ
৫। ‘নদীর স্বপ্ন’ কবিতায় ছেলেটির বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ?ক. দুরন্ত কিশোর খ. শান্ত কিশোর
গ. বোকা কিশোর ঘ. চতুর কিশোর
৬। নিচের কোন বানানটি সঠিক?
ক. লক্ষ্মি খ. লক্ষী গ. লক্ষ্মী ঘ. লক্ষি
৭। ‘রুপালি ইলিশ’ বাংলাদেশের যে দিকটি উন্মোচিত করে—
ক. ইতিহাস খ. ঐতিহ্য
গ. গর্ব ঘ. প্রকৃতি
৮। প্রথম দিন নৌকায় কোন রঙের পাল খাটানোর কথা বলা হয়েছিল?
ক. বেগুনি খ. বাদামি
গ. লাল ঘ. হলুদ
৯। কানাই আর ছোকানু সম্পর্কে কী হয়?
ক. প্রতিবেশী খ. ভাই-বোন
গ. সহপাঠী ঘ. মামা-ভাগনি
১০। ‘তুমি খুব ভালো, মাঝি’—কানাইয়ের এই উক্তির কারণ কী?
ক. মাঝি তাকে নৌকায় তুলেছে বলে
খ. মাঝি নৌকার ভাড়া নেয়নি বলে
গ. মাঝি ইলিশ কিনেছে বলে
ঘ. মাঝি ছোকানুকে দেখে রেখেছে বলে
১১। কানাই কার কাছে গল্প শোনার বায়না করে?
ক. মায়ের কাছে খ. বাবার কাছে
গ. ছোকানুর কাছে ঘ. মাঝির কাছে
১২। কোন বানানটি সঠিক?
ক. স্বন্ধ্যা খ. সন্ধ্যা গ. সন্ধা ঘ. স্বন্ধ্যে
১৩। ‘নদীর স্বপ্ন’ কবিতার নামকরণ করে কবি যে বিষয়টি আমাদের ইঙ্গিত করেছেন—
ক. নদীর সৌন্দর্য খ. স্বপ্ন দেখা
গ. কল্পনা করা ঘ. প্রকৃতির মুগ্ধতা
১৪। ‘কারসাজি’ বলতে বোঝায়—
ক. স্বপ্ন খ. চালাকি
গ. নৌকা ঘ. মাঝি
১৫। ‘নদীর স্বপ্ন’ কবিতার আঙ্গিক রূপায়ণের বিষয়—
ক. শিশুমনের কল্পনাশক্তি খ. শিশুমনের পাকামি
গ. বৃদ্ধমনের কল্পনাশক্তি ঘ. বৃদ্ধমনের ছেলেমি
প্রার্থী
১। শীতার্ত মানুষ হিমশীতল সুদীর্ঘ রাত কার প্রতীক্ষায় থাকে?
ক. সরকারের প্রতীক্ষায় খ. বিত্তবানদের প্রতীক্ষায়
গ. সূর্যের প্রতীক্ষায় ঘ. অগ্নির প্রতীক্ষায়
২। এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা?
ক. সন্ন্যাসীরা খ. বিত্তবানেরা
গ. বস্ত্রহীনেরা ঘ. কৃপাপ্রার্থীরা
৩। জ্বলন্ত অগ্নিপিণ্ড কোনটি?
ক. সূর্য খ. চন্দ্র গ. গ্রহ ঘ. নক্ষত্র
৪। কবি কাদের জন্য সূর্যের কাছে উত্তাপ আর আলো প্রার্থনা করেছেন?
ক. কৃষকদের জন্য খ. শ্রমজীবী মানুষের জন্য
গ. সমাজের নিচুতলার মানুষের জন্য ঘ. বিত্তশালী মানুষের জন্য
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
নদীর স্বপ্ন: ১. ক ২. ক ৩. ঘ ৪. খ ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ক।
প্রার্থী: ১. গ ২. গ ৩. ক ৪. গ