
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
জাগো তবে অরণ্য কন্যারা
১। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
ক. গোলাপ
খ. অরণ্য
গ. মৌসুমি ফুল
ঘ. শাপলা ফুল
২। আনন্দ কার জন্য আনবে?
ক. মানুষের জন্য
খ. আত্মার জন্য
গ. সবার জন্য
ঘ. ক্ষুধার্তের জন্য
৩। কবি কী জন্য ব্যথিত?
ক. প্রকৃতির ধ্বংসে
খ. স্বামী মারা যাওয়ায়
গ. গরিব বলে
ঘ. পৃথিবীর দুঃখে
৪। সবার ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির কারণ কী?
ক. মৌসুমি ফুল ফোটেনি বলে
খ. অস্তিত্ব হুমকির মুখে বলে
গ. তারা অতি দরিদ্র বলে
ঘ. আত্মার আনন্দ আর নেই বলে
৫। ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?
ক. মালা খ. শাড়ি
গ. কাঁকন ঘ. ফুল
৬। ‘বহ্নি’ শব্দের অর্থ কী?
ক. আগুন
খ. অধর
গ. পানি
ঘ. বায়ু
৭। ‘ম্লান’ শব্দের অর্থ কী?
ক. মলিন খ. তাজা
গ. ভেজা ঘ. শুকনা
৮। সব মুখ ম্লান কেন?
ক. বিলীন হওয়ার ভয়ে ভীত বলে
খ. প্রকৃতিতে মৌসুমি ফুল নেই বলে
গ. কবি অভিমানে নীরব বলে
ঘ. মানুষ মুমূর্ষু বলে
৯। ‘ক্ষুধার্তের লাগি’ কী আনতে বলা হয়েছে?
ক. পানি
খ. খাদ্য
গ. ফলমূল
ঘ. অমৃত
১০। কঙ্কণে কিসের তান তোলা হয়?
ক. কবিতার
খ. বীণার
গ. গানের
ঘ. ছন্দের
১১। কবি সুফিয়া কামাল আত্মার কী আনতে বলেছেন?
ক. কান্না খ. খুশি
গ. দুঃখ ঘ. আনন্দ
১২। কোন আলো মুঠি মুঠি ছড়াবে?
ক. দুপুরের খ. সন্ধ্যার
গ. প্রভাতের ঘ. রাতের
১৩। ‘তিমির’ বলতে বোঝায়—
ক. আলো খ. অন্ধকার
গ. গাঢ় আলো ঘ. গাঢ় অন্ধকার
১৪। ‘প্রহর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সময় খ. স্থান
গ. রাত ঘ. দুপুর
১৫। কবিতাটি পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থী প্রকৃতিজগতের প্রতি—
ক. নিষ্ঠুর হবে
খ. নির্মম হবে
গ. সহানুভূতিশীল হবে
ঘ. বিরূপ হবে
১৬। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার আঙ্গিক গঠিত হয়েছে কোন বিষয়টি নিয়ে?
ক. মুক্তবুদ্ধির চেতনা নিয়ে
খ. বৃক্ষ নিধনবিরোধী চেতনা নিয়ে
গ. বৃক্ষ নিধনের আনন্দ নিয়ে
ঘ. বৃক্ষ নিধনের যৌক্তিকতা নিয়ে
১৭। ‘ক্ষুধার্ত’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হিসেবে কোনটি প্রযোজ্য?
ক. ক্ষুধা + আর্ত খ. ক্ষু + ধার্ত
গ. ক্ষুধার + ত ঘ. ক্ষুধা + ঋত
১৮। কবিতার আলোকে প্রকৃতির অন্যতম উপাদান কী?
ক. বৃক্ষ খ. মেঘ গ. পানি ঘ. বায়ু
১৯। বৃক্ষের সবচেয়ে বড় অবদান কোনটি?
ক. অক্সিজেন খ. খাদ্য
গ. ছায়া ঘ. আসবাবপত্র
২০। পৃথিবী বাঁচাতে কী করা জরুরি?
ক. বৃক্ষ রোপণ করা
খ. গাছের ব্যবহার বাড়ানো
গ. গাছ কাটা ঘ. চারাগাছ কাটা
২১। পৃথিবীর জীবন অর্থের পরিচয় পাওয়া যায় যে শব্দে—
ক. অতন্দ্র খ. ধরা-প্রাণ
গ. লেলিহান শিখা ঘ. পল্লব
২২। কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. গাছ নিধন করা
খ. প্রকৃতিজগেক রক্ষা করা
গ. গাছ লাগানো
ঘ. মাছ ধরা
২৩। মৌসুমে ফুলের গান কার কণ্ঠে আর জাগে না?
ক. সাধারণ মানুষের
খ. সুফিয়া কামালের
গ. অরণ্যের ঘ. পাখির
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
জাগো তবে অরণ্য কন্যারা
১. গ ২. খ ৩. ক ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. খ ২২. খ ২৩. খ।