বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদ মিনার
শহিদ মিনার

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো
নিচের অংশে।
একুশের গান
১। ‘একুশের গান’ প্রথম ছাপা হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪
২। ‘ছেলে হারা শত মায়ের’ কী দিয়ে গড়া একুশে ফেব্রুয়ারি?
ক. রক্ত দিয়ে খ. অশ্রু দিয়ে
গ. ক্রোধের আগুন দিয়ে ঘ. প্রবল ঘৃণা দিয়ে
৩। ‘একুশের গান’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ করা হয়েছে?
ক. শাপলা খ. রজনীগন্ধা
গ. হাসনাহেনা ঘ. কনকচাঁপা
৪। ‘একুশের গান’ কবিতা অবলম্বনে ‘দিন বদলের ক্রান্তি লগনে’ কারা পার পাবে না?
ক. পূর্ব পাকিস্তানিরা খ. পশ্চিম পাকিস্তানিরা
গ. ব্রিটিশ শোষকেরা ঘ. দেশের শোষকেরা
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সৌন্দর্য, সম্পদ, সংস্কৃতি ও উন্নত জীবনবোধের ইতিহাসের পাশাপাশি আমাদের আছে শোষণ-বঞ্চনার ইতিহাস। আরও আছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। এই বিস্তৃত ইতিহাসের যে মহাকাব্যিক পথচলা তার পথিক বাংলার মানুষ। মানুষের প্রেরণায় শক্তিতে, কর্মে এ চলা হয়েছে সার্থক।
৫। ‘একুশের গান’ কবিতায় বাংলার ইতিহাসের পথচলাকে সার্থক রূপ দিয়েছে
ক. বাংলার মা-বোন খ ভাষা-শহিদ
গ. মানুষের সুপ্তশক্তি ঘ. ক্রোধের আগুন
৬। উদ্দীপকে বর্ণিত আমাদের শোষণ-বঞ্চনার ইতিহাসের বিষয়টি ‘একুশের গান’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
i. ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে
ii. ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে দেশের দাবিকে রুখে
iii. এমন সময় ঝড় এল এক, ঝড় এল খ্যাপা বুনো
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৭। ‘একুশের গান’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে?
ক. ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনা
খ. মুক্তিযুদ্ধের চেতনা
গ. বাঙালির মনোবৃত্তি ঘ. বাঙালির উদ্দেশ্য
৮। ওরা এ দেশের প্রাণের দাবিকে কীভাবে রোখে?
ক. গুলি ছুড়ে খ. বেয়নেট খুঁচিয়ে
গ. ছুরি চালিয়ে ঘ. আগুন জ্বালিয়ে
৯। দেশের দাবি কী ছিল?
ক. দেশকে স্বাধীন করতে হবে
খ. মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে
গ. দেশ বিভাগ করতে হবে
ঘ. বাংলাকে রাষ্ট্রভাষা করা যাবে না
১০। ‘তুমি আজ জাগো’ কবি জেগে উঠতে বলেছেন—
ক. জনগণকে
খ. ভাষা-শহিদদের
গ. পাকবাহিনীকে
ঘ. একুশে ফেব্রুয়ারিকে
১১। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে, বাক্যটিতে প্রকাশ পেয়েছে—
ক. পাকিস্তানিদের নির্মমতা খ. মানুষের অক্ষমতা
গ. বাঙালির নির্মমতা ঘ. শহিদদের প্রতি রুক্ষতা
১২। ‘একুশের গান’ কবিতার মাধ্যমে কবি যে চেতনাটি আমাদের মধ্যে প্রবাহিত করতে চেয়েছেন—
ক. পাকিস্তানিদের শোষণ খ. ভাষার দাবি
গ. ভাষা-শহিদদের স্মরণ ঘ. আত্মত্যাগ
১৩। তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি, বলতে বোঝানো হয়েছে—
i. একুশের চেতনাকে জাগ্রত করা
ii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা
iii. দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়া
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

উত্তর
বাংলা ১ম পত্র
একুশের গান
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. গ