বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী কোজাই নাজিমকে জলপাইয়ের কলসি রাখতে অনুরোধ করলেন
আলী কোজাই নাজিমকে জলপাইয়ের কলসি রাখতে অনুরোধ করলেন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
কিশোর কাজি
১। খলিফা হারুন-অর-রশিদ ছিলেন — শাসক
ক. বাগদাদের খ. ইরানের
গ. বাহরাইনের ঘ. সৌদি আরবের
২। খলিফা বালকদের খেলা দেখে কী শিখেছিলেন?
ক. শাস্তি প্রদানের কৌশল
খ. বিচার করার কৌশল
গ. সত্য উদ্ঘাটনের কৌশল
ঘ. রায় দেওয়ার কৌশল
৩। আলী কোজাই নাজিমকে কী রাখতে অনুরোধ করলেন?
ক. মোহরের কলসি খ. জমির দলিল
গ. টাকাপয়সা ঘ. জলপাইয়ের কলসি
৪। হজ পালনের জন্য মক্কা যাওয়ার খুব ইচ্ছা হলো—
ক. নাজিমের খ. কাজির
গ. আলী কোজাইয়ের ঘ. নাজিমের স্ত্রীর
৫। কে মোহরগুলো ফিরিয়ে দিলেন?
ক. বালক কাজি খ. নাজিম
গ. আলী কোজাই ঘ. নাজিমের স্ত্রী

৬। আলী কোজাই ও নাজিমের মধ্যে কোন ধরনের সম্পর্ক ছিল?
ক. বন্ধুত্বপূর্ণ খ. শত্রুতামূলক
গ. রাজা-প্রজার ঘ. ভ্রাতৃত্বের
৭। নাজিম কলসির মুখ খুলছিলেন কেন?
ক. সোনার মোহর নিতে খ. জলপাই নিতে
গ. কৌতূহলের বশবর্তী হয়ে
ঘ. লোভের বশবর্তী হয়ে
৮। ‘যত্নে রাখলে বড়জোর ছয় মাস টাটকা থাকে’—এ কথা কে বললেন?
ক. কাজি খ. নাজিম গ. ব্যবসায়ী ঘ. আলী কোজাই
৯। কত দিন কেটে যাওয়ার পরও আলী কোজাই ফিরে এলেন না?
ক. দুই বছর খ. তিন বছর
গ. চার বছর ঘ. পাঁচ বছর
১০। আলী টাকা সঞ্চয় করেছিলেন—
i. পৈতৃক সম্পত্তি থেকে ii. পরিশ্রম করে
iii. ব্যবসা করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১১। নাজিম কলসি উপুড় করে ঢেলে দিলে ভেতরে কী দেখতে পেলেন?
ক. সোনার মোহর খ. রুপার গয়না
গ. সোনার গয়না ঘ. রুপার মোহর
১২। বড় হওয়ার পর বালককে খলিফা কীভাবে পুরস্কৃত করলেন?
ক. উজির নিয়োগ করে খ. কাজির পদ প্রদান করে
গ. সোনার মোহর দিয়ে ঘ. প্রাসাদ দান করে
১৩। যত্নে রাখলে জলপাই বড়জোর কয় মাস
টাটকা থাকে?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
১৪। হারুন-অর-রশিদের উপাধি কী ছিল?
ক. বাদশাহ খ. সম্রাট গ. রাজা ঘ. খলিফা
১৫। ঘুরতে বেরিয়ে খলিফা এক স্থানে কী
দেখতে পেলেন?
ক. কতগুলো বালক মারামারি করছে
খ. কতগুলো বালক ছোটাছুটি করছে
গ. কতগুলো বালক ঝগড়া করছে
ঘ. কতগুলো বালক আলী কোজাই ও নাজিমের বিচারের খেলা করছে
১৬। বালকেরা অভিনয়ে জলপাই ব্যবসায়ীকে কেন ডেকেছিল?
ক. জলপাই কেনার জন্য
খ. জলপাই বিক্রির জন্য
গ. জলপাইয়ের খাদ্যগুণ জানার জন্য
ঘ. জলপাই কত দিন ভালো থাকে তা জানার জন্য
১৭। নাজিম কোন প্রকৃতির লোক?
i. নিষ্ঠুর ও নিপীড়ক
ii. লোভী ও স্বার্থপর iii. বিশ্বাসঘাতক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাউত্তর
বাংলা ১ম পত্র
কিশোর কাজি: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ