* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
কিশোর কাজি
১৮। আলী কোজাইয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের
সঙ্গে সংগতিপূর্ণ—
i. সরলতা ও সত্যবাদিতা ii. আমানতের খেয়ানত করা iii. ধার্মিক ও বন্ধুত্বে আস্থাশীল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। আলী কোজাইয়ের হতাশার মূল কারণ ছিল—
i. আদালতে অপদস্থ হওয়া
ii. উপযুক্ত প্রমাণ দিতে না পারা
iii. মোহর ফেরত না পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
* নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রচুর সম্পত্তির মালিক এক শিশু। মাতৃত্বের দাবি করে দুই নারী। খলিফা বললেন, একজন শিশু, অথচ দাবিদার দুজন। ছুরি আনো, শিশুটিকে দুই ভাগ করে দুজনকে দিয়ে দিই। এই বলে তিনি ছুরি হাতে নিয়ে শিশুটিকে মাটিতে শুইয়ে দুই ভাগ করতে উদ্যত হলেন। এতে শিশুর প্রকৃত মাতা কেঁদে বলে, আমি আমার দাবি ত্যাগ করলাম। শিশুটি অন্যজনকে দিয়ে দিন। খলিফা বুঝতে পারলেন, এই নারীই শিশুর প্রকৃত মা। অতঃপর খলিফা অন্য নারীকে শাস্তি দিলেন।
২০। উদ্দীপকের খলিফার বিচারকাজ দ্বারা ‘কিশোর কাজি’ গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে—
i. খলিফা হারুন-অর-রশিদের বিচার
ii. কিশোর বালকের বিচারের বিচক্ষণতা
iii. প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি
নিচের কোনটি সঠিক?
ক i খ. ii গ iii ঘ i, ii ও iii
২১। নাজিমের স্ত্রীর কী খেতে ইচ্ছা হয়েছিল?
ক. আপেল খ. জলপাই গ. খেজুর ঘ. কাঁঠাল
রাজকুমার ও ভিখারির ছেলে
১। টম কী রকম ছেলে?
ক. ভ্রমণবিলাসী খ. কল্পনাবিলাসী
গ. দায়িত্বজ্ঞানহীন ঘ. বিদ্যানুরাগী
২। কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?
ক. টম ক্যান্ডির খ. জন ক্যান্ডির
গ. রাজকুমার এডওয়ার্ডের ঘ. ফাদার এন্ড্রুর
৩। কোন শতকে টম ক্যান্ডি ও রাজকুমার জন্মগ্রহণ করেন?
ক. চতুর্দশ খ. পঞ্চদশ
গ. ষোড়শ ঘ. সপ্তদশ
৪। রাজকুমার কাকে তাঁর পাশে বসালেন?
ক. ফাদার এন্ড্রু খ. টম ক্যান্ডি
গ. হাটফোর্ড ঘ. মিলস হেনডেন
৫। সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমারের কোন চিত্রটি ফুটে উঠল?
ক. বুদ্ধিমত্তার খ. বোকামির
গ. অকৃতজ্ঞতার ঘ. কৃতজ্ঞতার
৬। রাজকুমার গেটের বাইরে যাওয়ার পর দারোয়ান কী করল?
ক. অপমান করল খ. পদাঘাত করল
গ. কষে চড় দিল ঘ. সালাম দিল
৭। রাজকুমারের কোন ধরনের মনোভাব দেখা যায়?
ক. প্রতিহিংসাপরায়ণ খ. নিষ্ঠুর
গ. সাহসী ঘ. প্রজাদরদি
৮। রাজকুমারের পোশাক পরে টম ক্যান্ডির কী মনে হতে লাগল?
i. আমাকে সত্যিকারের রাজকুমারের মতো দেখা যাচ্ছে
ii. আহা, বস্তির সবাই যদি এই পোশাকে আমাকে দেখত
iii. আমি আজ থেকে রাজকুমার প্রিন্স অব ওয়েলস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ‘আমার রাজত্ব হবে দয়ার, ক্ষমার’ —এখানে কার রাজত্ব সম্পর্কে বলা হয়েছে?
i. টম ক্যান্ডির ii. প্রিন্স অব ওয়েলস
iii. রাজা এডওয়ার্ড টিউডর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা