বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
রাজকুমার ও ভিখারির ছেলে
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রহিমা লন্ডনপ্রবাসী রশিদ সাহেবের বাড়িতে কাজ করে। রশিদ সাহেবের স্ত্রীর দামি দামি কাপড় ও অলংকার পরা দেখে রহিমা প্রায়ই কল্পনার রাজ্যে বিচরণ করে। ভাবে, আমি যদি ধনী লোকের স্ত্রী হতাম। একদিন রহিমা অসুস্থ হওয়ায় কাজ করতে যায়নি। স্বামী তার মাথায় পানি দিচ্ছিল জ্বর যেন কমে যায়। সে জন্য বারবার ভেজা গামছা দিয়ে শরীর মুছে দিচ্ছিল। এমন সময় রশিদের স্ত্রী আসেন এবং রহিমাকে বলেন, তুমি বড় সুখী। স্বামী-সন্তান নিয়ে একত্রে বসবাস করার ভাগ্য সবার হয় না।
১০। রহিমা চরিত্রটি ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পে কার প্রতিনিধিত্ব করছে?
ক. এডওয়ার্ডের খ. টম ক্যান্ডির
গ. জন ক্যান্ডির ঘ. হেনরির
১১। উদ্দীপকে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের যে সত্যটি প্রকাশিত হয়েছে তা হলো—
i. অন্যের জীবনের প্রতি আসক্তি
ii. মানুষমাত্রই কল্পনাবিলাসী
iii. অনেকেই নিজের অবস্থানে সন্তুষ্ট নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কে লিখেছেন?
ক. উইলিয়াম শেক্সপিয়ার
খ. ওয়াশিংটন আরভিং
গ. মার্ক টোয়েন ঘ. লেভ তলস্তয়
১৩। ক্যান্ডি ফাদারের কাছে কোন ভাষা শিখেছিল?
ক. গ্রিক খ. ল্যাটিন গ. ফরাসি ঘ. জার্মান
১৪। রাজকুমারকে ছেলেমেয়েরা চ্যাংদোলা করে পুকুরে ছুড়ে ফেলল কেন?
ক. রাজকুমার পরিচয় দেওয়ায়
খ. বাঁশি বাজাচ্ছিল বলে
গ. ছেলেমেয়েদের মারতে আসায়
ঘ. পোশাক বদল করেছিল বলে
১৫। টম ক্যান্ডির বাবার নাম কী?
ক. ডেভিড ক্যান্ডি খ. টমাস ক্যান্ডি
গ. জন ক্যান্ডি ঘ. উইলিয়াম ক্যান্ডি
১৬। রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
ক. খড়ের বিছানায় খ. গাছের নিচে
গ. গোয়ালঘরে ঘ. বাড়ির ছাদে
১৭। গভীর রাতে টমের বাবা কিসের খরব পেলেন?
ক. টম ক্যান্ডির পালানোর
খ. দেশের রাজার মৃত্যুর
গ. ফাদার এন্ড্রুর অসুস্থতার
ঘ. রাজকুমারের অভিষেকের
১৮। টমের মা রাতে কতবার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
ক. দুবার খ. তিনবার
গ. চারবার ঘ. পাঁচবার
১৯। রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্ডি কী দেখতে পেল?
ক. শোকসভা খ. বিক্ষোভ মিছিল
গ. সমাবেশ ঘ. উত্সব মিছিল
২০। রাজা টমকে কোন ভাষায় প্রশ্ন করলেন?
ক. ল্যাটিন খ. হিব্রু
গ. ফরাসি ঘ. রাশিয়ান
২১। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজা কাকে হত্যার আদেশ দিয়েছেন?
ক. লর্ড হার্টফোটডকে খ. ফাদার এন্ড্রুকে
গ. নরফোকেরকে ঘ. লর্ড চ্যান্সেলরকে
২২। সৈনিকের নাম কী ছিল?
ক. মিলস খ. টমাস গ. ডেভিস ঘ. জেমস
২৩। অভিষেকে যাওয়ার সময় টম রাস্তায় ভিড়ের মধ্যে কাকে দেখতে পেল?
ক. মাকে খ. বাবাকে
গ. রাজকুমারকে ঘ. ফাদার এন্ড্রুকে
২৪। সৈনিককে কত ঘা বেত লাগানো হলো?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: বাংলা ১ম পত্র
রাজকুমার ও ভিখারির ছেলে
১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. ক ২৩. ক ২৪. খ
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা