বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।

রিপভ্যান উইংকল
১। রিপ কেঁদে উঠল, ‘আমি আর আমি নেই’—উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. সৃষ্টির রহস্যময়তা
খ. রিপের জীবনে ঘটে যাওয়া ঘটনা
গ. আনন্দের বিষয়
ঘ. বন্ধুদের অকালমৃত্যু
২। রিপের কুকুরটা কেন ঘেউ ঘেউ করে উঠল?
ক. ভয় পেয়ে খ. শিকারি দেখে
গ. লোকটির আকৃতি দেখে
ঘ. মনিবকে সতর্ক করতে
৩। ‘বেয়াড়া’ শব্দটির অর্থ কী?
ক. একরোখা খ. বাসচালক
গ. চাকর ঘ. সফরসঙ্গী
৪। ‘গণতন্ত্র’ শব্দটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক. রাজনীতি খ. অর্থনীতি
গ. সামাজিক ঘ. প্রথাগত
৫। নিচের কোনটি ঐতিহাসিকদের কাজ?
ক. ইতিহাস তৈরি করা
খ. ইতিহাস সংরক্ষণ করা
গ. ইতিহাস লেখা
ঘ. ইতিহাস ব্যাখ্যা করা
৬। কার কথা মনে হওয়ায় রিপ ভয় পেল?
ক. উলফের খ. স্ত্রীর গ. ছেলের ঘ. মেয়ের
৭। রিপ একটানা কত বছর ঘুমিয়েছিল?
ক. দশ খ. বিশ গ. ত্রিশ ঘ. চল্লিশ
৮। রিপকে প্রথম কে চিনতে পারে?
ক. রিপের মেয়ে জুডিথ
খ. পুরোনো অধিবাসী পিটার
গ. রিপের কুকুর উলফ
ঘ. এক বৃদ্ধ প্রতিবেশী
৯। রিপের স্ত্রী রিপের মতোই আর কাকে
অপছন্দ করত?
ক. রিপের মেয়ে জুডিথকে
খ. রিপের কুকুর উলফকে
গ. রিপের প্রতিবেশী নিকোলাস ডেভারকে
ঘ. রিপের বহনকৃত বন্দুকটিকে
১০। জুডিথ গার্ডনার কে?
ক. রিপভ্যানের স্ত্রী খ. ব্রম ডুচারের মেয়ে
গ. রিপভ্যানের নাতনি ঘ. রিপভ্যানের মেয়ে
১১। ক্যাটসকিল পাহাড়গুলো হাডসন নদীর কোন দিকে অবস্থিত?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
১২। রিপের পোষা কুকুরটির নাম কী?
ক. ডগি খ. টাইগার গ. উলফ ঘ. টমি
১৩। অদ্ভুত মানুষের হ্যাটে কী বসানো ছিল?
ক. কবুতরের পালক খ. মোরগের পালক
গ. ময়ূরের পালক ঘ. ইগলের পালক
১৪। অদ্ভুত লোকগুলোর হ্যাটের রং কেমন ছিল?
ক. বেগুনি খ. নীল গ. কালো ঘ. লাল
১৫। অতি কষ্টে শান্তি রক্ষা করল কে?
ক. রিপের মেয়েটি খ. বিশিষ্ট লোকটি
গ. প্রতিবেশী বৃদ্ধা ঘ. অদ্ভুত লোকটি
১৬। রিপ কোন ঋতুতে পাহাড়ে গিয়েছিল?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. বসন্ত
১৭। রিপের কথাগুলো কে প্রথম বিশ্বাস করল?
ক. জুডিথ গার্ডনার খ. পিটার
গ. ব্রম ডুচার ঘ. নিকোলাস
১৮। রিপের কথা পিটার বিশ্বাস করল কেন?
ক. সে রিপের বন্ধু ছিল বলে
খ. ক্যাটসকিল পাহাড়ের অদ্ভুত ঘটনা সম্পর্কে জ্ঞান ছিল বলে
গ. সহজ-সরল লোক ছিল বলে
ঘ. রিপের কথা বিশ্বাসযোগ্য ছিল বলে
১৯। দুই পর্বতের মধ্যবর্তী সমতলভূমিকে কী বলে?
ক. ঢাল খ. সমভূমি গ. উপত্যকা ঘ. মালভূমি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা