
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
রামায়ণ-কাহিনী
১। শত্রুদের তাড়ায় কে?
ক. রাম খ. লক্ষ্মণ গ. জন ঘ. রাজা জনক
২। রাম কেন মিথিলায় এসেছিলেন?
ক. শিবের ধনুক দেখার জন্য
খ. বিশ্রামের জন্য
গ. সীতাকে বিয়ের জন্য
ঘ. মিথিলার অপূর্ব সৌন্দর্য দেখার জন্য
৩। দশরথের রানি কৈকেয়ীর পুত্রের নাম কী?
ক. রাম খ. লক্ষ্মণ
গ. ভরত ঘ. বিশ্বামিত্র
৪। রাজা জনক সীতার সঙ্গে রামের বিবাহ দিলেন কেন?
ক. রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে
খ. রাম বিশ্বামিত্রের বন্ধু বলে
গ. রামের পিতার প্রচুর অর্থসম্পদ আছে বলে
ঘ. রাম শিবের ধনুকে গুন চড়াতে
পেরেছিলেন বলে
৫। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ছিল?
ক. গঙ্গা খ. ভাগীরথী
গ. সরযু ঘ. যমুনা
৬। নিচের কোন ব্যক্তি রাজা দশরথের মন্ত্রী ছিলেন?
ক. ধর্মপাল খ. ধৃতরাষ্ট্র গ. সুরাষ্ট্র ঘ. জয়ন্ত
৭। কোন মুনি রাজা দশরথের পুত্রসন্তানদের
নাম রাখলেন?
ক. ঋষ্যশৃঙ্গ মুনি খ. বিশ্বামিত্র মুনি
গ. বশিষ্ঠ মুনি ঘ. গৌতম মুনি
৮। অহল্যার দুঃখ দূর হয় কার কারণে?
ক. রামের খ. বিশ্বামিত্র মুনির
গ. গৌতম মুনির ঘ. লক্ষ্মণের
৯। জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক
কে ছিল?
ক. রাম খ. শিব গ. দশরথ ঘ. বিশ্বামিত্র
১০। গৌতমের স্ত্রীর নাম কী?
ক. সুমিতা খ. অহল্যা
গ. কৌশল্যা ঘ. কৈকেয়ী
১১। একবারে এক শ লোক মারা পড়ত কোন
অস্ত্রের আঘাতে?
ক. বায়বত্ খ. শতাগ্নী
গ. শতাঘ্নী ঘ. মানবাস্ত্র
১২। রাজা দশরথের যজ্ঞে খুশি হয়ে দেবতারা কী
বর দিয়েছিল?
ক. ধনুক খ. পুত্র গ. ত্রিশূল ঘ. প্রসাদ
১৩। কোন রানির পুত্রসন্তানের নাম রাম রাখা হলো?
ক. কৌশল্যার খ. কৈকেয়ীর
গ. সুমিত্রার ঘ. পার্বতীর
১৪। ‘দশরথের কী আনন্দ’—এই আনন্দের কারণ
কী ছিল?
ক. পুত্রলাভের আশা খ. পুত্রলাভ
গ. পুত্রের বিবাহ ঘ. পুত্রের বীরত্ব
১৫। কশ্যপ মুনি কোথায় থাকতেন?
ক. অধ্যাদেশে খ. সিদ্ধাশ্রমে
গ. মিথিলায় ঘ. অযোধ্যায়
১৬। রামকে বিশ্বামিত্র মুনি কয় দিনের জন্য
নিতে চান?
ক. আট দিন খ. নয় দিন
গ. দশ দিন ঘ. এগারো দিন
১৭। গৌতম অহল্যাকে অভিশাপ দিয়ে কোথায়
চলে গিয়েছিল?
ক. কৈলাস পর্বতে খ. মানস সরোবরে
গ. সিদ্ধাশ্রমে ঘ. বিশালা নগরে
১৮। সুবাহুকে মারার জন্য রাম কী ছুড়েছিলেন?
ক. মানবাস্ত্র খ. আগ্নেয়াস্ত্র
গ. ব্রহ্মাস্ত্র ঘ. শতঘ্নী অস্ত্র
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা