*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
সাড়ে তিন হাত জমি
১। ভলগার ওপারে জমি পত্তনির সংবাদ পাখোম কার কাছ থেকে পায়?
ক. জনৈক চাষির কাছ থেকে
খ. পাখোমের স্ত্রীর বোনের কাছ থেকে
গ. স্টার্শিনার কাছ থেকে ঘ. ওভারশিয়ারের কাছ থেকে
২। বাসকিরদের প্রিয় খাদ্য কী?
ক. জবের রুটি খ. গমের রুটি
গ. উটের দুধ ঘ. ঘোড়ার দুধ
৩। বাসকিরদের দেশে রাতে পাখোমকে কিসের বিছানায় শুতে দেওয়া হয়েছিল?
ক. ভেড়ার লোমের খ. পাখির পালকের
গ. নরম তুলার ঘ. শক্ত তক্তার
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বিদেশফেরত জহির সাহেবকে তাঁর এক বন্ধু এসে বললেন, একটি প্রতিষ্ঠান এসেছে, যেখানে টাকা জমা রাখলে তিন মাসে দ্বিগুণ ফেরত দেয়। লোভের কাছে পরাজিত হয়ে জহির তাঁর পরিশ্রমের সব টাকা প্রতিষ্ঠানটির কাছে জমা দেন। তিন মাস পর খোঁজ নিতে গিয়ে দেখেন, প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে লোকজন সব গা ঢাকা দিয়েছেন।
৪। উদ্দীপকের জহিরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রটির সাদৃশ্য খুঁজে পাও?
ক. পাখোম খ. স্টার্শিনা
গ. রিপভ্যান উইংকল ঘ. রবিনসন ক্রুশো
৫। জহির ও তোমার পাঠ্যবইসংশ্লিষ্ট চরিত্রটি যে কারণে নিজেদের জন্য বিপদ ডেকে আনে তা হলো—
i. সত্য-মিথ্যা যাচাই না করেই মানুষের কথা বিশ্বাস করা
ii. পরিশ্রম করে রোজগারের চেয়ে বিনা পরিশ্রমের রোজগারকে প্রধান্য দেওয়া
iii. লোভের উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। পাখোমকে নিয়ে কে মজার খেলা খেলল?
ক. পাখোমের ছেলে খ. পাখোমের বোন
গ. শয়তান ঘ. জিন
৭। পাখোমের কিসের অভাব?
ক. সুখ-শান্তির খ. সুযোগ-সুবিধার
গ. জমিজমার ঘ. টাকাপয়সার
৮। পাখোম গোল পাহাড় থেকে কত মাইল পর্যন্ত অগ্রসর হয়েছিল?
ক. তিন মাইল খ. ছয় মাইল
গ. নয় মাইল ঘ. দশ মাইল
৯। বাসকিরদের নেতা স্টার্শিনা মূলত কী ছিল?
ক. কৃষক খ. জমিদার
গ. মেষপালক ঘ. শয়তান
১০। পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে?
ক. তার মা খ. তার স্ত্রী
গ. মহাজন ঘ. শয়তান
১১। ‘ওভারশিয়ার’ শব্দটির অর্থ কী?
ক. ১০০ শতাংশের অধিক জমি
খ. যে বিষয়সম্পত্তি দেখাশোনা করে
গ. গ্রামের প্রধান ব্যক্তিদের নিয়ে সঠিক বিচারসভা
ঘ. রাশিয়ার কোনো জাতির আবাসভূমি
১২। শিকান কিসের নাম?
ক. বাসকিরদের দেশের খ. গোল পর্বতের
গ. গোল পাহাড়ের ঘ. খরস্রোতা নদীর
১৩। বাসকিররা কী করে জীবিকা নির্বাহ করত?
ক. ফসল ফলিয়ে খ. পশু চরিয়ে
গ. ব্যবসা করে ঘ. চাকরি করে
১৪। বাসকিরদের দেশে যাওয়ার জন্য পাখোমকে কত মাইল পথ হাঁটতে হলো—
ক. ২৪০ মাইল খ. ২৭৪ মাইল
গ. ৩৩২ মাইল ঘ. ৪০০ মাইল
১৫। রুবল কোন দেশের মুদ্রার নাম?
ক. ইতালি খ. ফ্রান্স গ. জার্মানি ঘ. রাশিয়া
১৬। ‘সাড়ে তিন হাত জমি’-এর মূল লেখক কে?
ক. লেভ তলস্তয় খ. বরিস পাস্তারনাক
গ. ম্যাক্সিম গোর্কি ঘ. নিকোলাই গোগল
১৭। শয়তান পাখোমকে নিয়ে মজার খেলা খেলতে চাইল কেন?
ক. লোভের শাস্তি দেওয়ার জন্য
খ. সুপথে ফিরিয়ে আনার জন্য
গ. লোভের পরিণতি দেখানোর জন্য
ঘ. জমিদার বানানোর জন্য
১৮। পাখোমের প্রতিবেশী মহিলা কত একর জমির মালিক ছিলেন?
ক. ১৪০ একর খ. ২৪০ একর
গ. ৩৪০ একর ঘ. ৪৪০ একর
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা