বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
দেনাপাওনা
১। ‘নিরুপমার কথানুযায়ী রামসুন্দর টাকা ফেরত নিয়ে গেছেন’—এ খবর নিরুর শাশুড়িকে কে দিল?
ক. দাসী খ. নিরুপমা গ. প্রতিবেশী ঘ. রায়বাহাদুর
২। রামসুন্দর কিরূপে সবার দৃষ্টি এড়িয়ে চলে গেলেন?
ক. চোরের মতো খ. কাপুরুষের মতো
গ. ভিক্ষুকের মতো ঘ. অসহায়ের মতো
৩। নিরুপমার কাছে তার শ্বশুরবাড়ি কেমন ছিল?
ক. শরশয্যা খ. পুষ্পশয্যা
গ. শেষ আশ্রয় ঘ. আবেগের স্থান
৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
ক. চিত্রা খ. মানসী গ. বনফুল ঘ. গীতাঞ্জলি
৫। ‘শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয় টাকাটা শোধ করিয়া দিব’—রামসুন্দর কাকে উদ্দেশ করে বলেন?
ক. বরকে খ. খানবাহাদুরকে
গ. রায়বাহাদুরকে ঘ. নিরুপমাকে
৬। ‘টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না’—কথাটি কে বলেন?
ক. রায়বাহাদুর খ. খানবাহাদুর
গ. রামসুন্দর ঘ. নবীনমাধব
৭। ঠাকুর-দেবতার নাম কী?
ক. পার্বতী খ. নিরুপমা গ. রামসুন্দর ঘ. রায়বাহাদুর
৮। নিজের সন্তানের মধ্যে রায়বাহাদুর কী প্রত্যক্ষ করলেন?
ক. আধুনিক শিক্ষার সুফল
খ. বর্তমান শিক্ষার বিষময় ফল
গ. বিশ্বস্ততা ঘ. ব্যক্তিত্বসম্পন্ন ভাব
৯। রায়বাহাদুর হতোদ্যম হলেন কেন?
ক. সন্তানের বিরোধপূর্ণ মনোভাব দেখে
খ. তাঁর ছেলে বিয়েতে রাজি ছিল না বলে
গ. পণের পরিমাণ কম হওয়ায়
ঘ. রামসুন্দরের বিরূপ আচরণের জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গরিব নারায়ণ তাঁর একমাত্র মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চান। এ জন্য বরপক্ষকে পণ হিসেবে ৫০ হাজার টাকা দিতেও সম্মত হন তিনি। কিন্তু অবশেষে টাকা জোগাড় করতে না পারায় মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। হাউমাউ করে কেঁদে ফেলেন নারায়ণ।
১০। উদ্দীপকের নারায়ণের সঙ্গে সাদৃশ্য রয়েছে—
ক. রামসুন্দরের খ. রায়বাহাদুরের
গ. রাধামাধবের ঘ. হরে কৃষ্ণের
১১। পণপ্রথা সমাজের অভিশাপস্বরূপ—
i. গরিব, হতদরিদ্রের জন্য
ii. নিম্নশ্রেণির লোকদের জন্য
iii. অভিজাত শ্রেণির লোকদের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। রামসুন্দর বাড়ি বিক্রয় স্থগিত করলেন কেন?
ক. ছেলেদের আপত্তিতে
খ. টাকার ব্যবস্থা হয়ে যাওয়ায়
গ. ইচ্ছার পরিবর্তন হওয়ায়
ঘ. টাকার প্রয়োজন নেই বলে
১৩। রামসুন্দরকে খুব সংকোচে ভিক্ষা চাইতে হয় কোনটি?
ক. কন্যার দর্শন খ. পণের টাকা
গ. মেয়ের বাড়িতে ঢুকতে ঘ. বসতভিটা
১৪। ‘সে ইতিহাস গোপন থাকাই ভালো’—এখানে কোন ইতিহাসের কথা বলা হয়েছে?
ক. পণ হিসেবে তিন হাজার টাকা সংগ্রহের ইতিহাস
খ. নিরুকে অপমানের ইতিহাস
গ. বেয়াইবাড়িতে রামসুন্দরকে অপমানের ইতিহাস
ঘ. বাড়ি বিক্রি করার ইতিহাস
১৫। রামসুন্দরের মর্মাহতভাবে বসে থাকার কারণ কী ছিল?
ক. টাকা সংগ্রহ করতে না পারা
খ. বেয়াইয়ের কাছে অপমানিত হওয়া
গ. মেয়েকে দেখতে না পারা
ঘ. সংসারের চিন্তায় উদ্বিগ্ন হওয়া
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
দেনাপাওনা
১. ক ২. ক ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ