বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বই পড়া

১। ‘সাহিত্যচর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়া’—এটি দ্বারা কী বোঝায়?

ক. সাহিত্যচর্চা না করা

খ. সাহিত্যচর্চা করতে না দেওয়া

গ. সাহিত্যচর্চা করে আনন্দ না পাওয়া

ঘ. জাতির জীবনীশক্তি হ্রাস করা                     

২। ‘গতাসু’ অর্থ কী?

ক. মৃত খ. অতীত সময় গ. রিক্ত ঘ. হজম           

৩। সবুজপত্র  কার সম্পাদিত পত্রিকা?

ক. প্রমথ চৌধুরী খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

৪। চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

ক. সবুজপত্র খ. নবযুগ                  

গ. সমাচার দর্পণ ঘ. সংবাদ প্রভাকর

৫। যে জাতি মনে বড় নয়, সে জাতি কিসে বড় নয়?

ক. শিক্ষায় খ. অর্থে গ. জ্ঞানে ঘ. ধনে               

৬। ধনের সৃষ্টি কোনটির সাপেক্ষে?

ক. জ্ঞান খ. মন গ. শিক্ষা ঘ. অর্থ

৭। জ্ঞানের সৃষ্টি কোনটির সাপেক্ষে?

ক. চিন্তাচেতনা খ. মন গ. জ্ঞান ঘ. বুদ্ধিবৃত্তি        

৮। শিক্ষা আমাদের কী দূর করবে বলে মনে করি?

ক. দারিদ্র্য খ. অভাব-অনটন

গ. চোখের জল ঘ. পারিবারিক কলহ                

৯। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে শিক্ষার প্রধান

অঙ্গ কোনটি?

ক. সার্টিফিকেট অর্জন খ. সাহিত্যচর্চা                

গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. স্কুল-কলেজ

১০। ‘জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়’—এই উক্তিটির ব্যবহার রয়েছে কোনটিতে?

ক. বাংলা শব্দ খ. বই পড়া                             

গ. একাত্তরের দিনগুলি ঘ. দেনাপাওনা

১১। ‘বই পড়া’ প্রবন্ধে লেখক কোথায় দর্শনের চর্চা করা যায় বলে উল্লেখ করেন?

ক. মন্দিরে খ. গুহায় গ. ঘরে ঘ. লাইব্রেরিতে      

১২। সাহিত্যচর্চা করার জন্য কোনটি অবশ্যম্ভাবী?

ক. বইপত্র খ. লাইব্রেরি গ. জাদুঘর ঘ. মেধা       

১৩। ‘বই পড়া’ প্রবন্ধে কোনটি প্রতিষ্ঠার ফলে দেশের উপকার হবে বলে লেখক উল্লেখ করেন?

ক. লাইব্রেরি খ. হাসপাতাল

গ. স্কুল-কলেজ ঘ. দাতব্য প্রতিষ্ঠান

১৪। কেউ কাউকে দিতে পারে না কোনটি?

ক. শিক্ষা খ. অর্থ গ. ধনসম্পদ ঘ. স্থাবর সম্পত্তি  

১৫। সুশিক্ষিত লোকমাত্রই কেমন ধরনের?

ক. জ্ঞানী খ. স্বশিক্ষিত গ. ভদ্র ঘ. বুদ্ধিমান          

১৬। কোন রাজ্যের দান গ্রহণ করা যায়?

ক. মনোরাজ্যের খ. নিজ রাজ্যের                    

গ. বৈশ্বিক রাজ্যের ঘ. পার্থিব রাজ্যের

১৭। কে ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন?

ক. বন্ধু খ. মা গ. শিক্ষক ঘ. বাবা     

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের

উত্তর দাও।

সোমার মা তাকে বাসার কাছেই একজন শিক্ষকের কাছে পড়তে দেন। তাঁর বিশ্বাস, সোমা ওই শিক্ষকের কাছে পড়ে ভালো নম্বর পাবে।

১৮। সোমার মায়ের ধারণাকে ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে বলা যায়—

i. নিতান্ত অমূলক ii. সঠিক iii. অযৌক্তিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯। উক্ত ধারণার পরিবর্তন আনা সম্ভব কোন প্রবন্ধটি পাঠের মাধ্যমে?

ক. বই পড়া খ. অভাগীর স্বর্গ                          

গ. লাইব্রেরি ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব

২০। মায়েদের জোর করে শিশুদের গো-দুগ্ধ খাওয়ানোর বিষয়টি কোনটির সঙ্গে তুলনা করা যায়?

ক. সাহিত্য খ. পাঠ্য বিষয়

গ. শিক্ষাব্যবস্থা ঘ. শিক্ষার পদ্ধতি    

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

উত্তর

বাংলা ১ম পত্র

বই পড়া

১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. গ ৬.ক ৭.খ ৮. গ ৯. খ ১০. খ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ক  ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ