বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিরীহ বাঙালি
১। কিসের সমুদয় সৌন্দর্য ও স্নিগ্ধতা নিয়ে বাঙালি গঠিত?
ক. ফুলের খ. দেবতার গ. ঈশ্বরের ঘ. বিশ্বজগতের
২। ভারতবর্ষকে সরোবর মনে করলে বাঙালি সেখানে কী?
ক. নৌকা খ. শাপলা গ. পদ্মিনী ঘ. কলমিলতা
৩। ব্যবসা-বাণিজ্যের জন্য আবশ্যকীয় কোনটি আমরা বর্জন করেছি?
ক. অর্থ ব্যয় খ. সময় ব্যয় গ. দক্ষ লোক নিয়োগ ঘ. কঠিন পরিশ্রম
৪। আমরা ব্যবসায়ে খাঁটি সোনা রুপা জহরত রাখি না কেন?
ক. ক্রেতার অভাবে খ. দাম কম হওয়ায় গ. টাকার অভাবে
ঘ. ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ায়
৫। ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে উল্লিখিত অন্যতম ব্যবসায় কোনটি?
ক. মেধা বিক্রয় খ. ধান-চাল বিক্রয়
গ. আসবাব বিক্রয় ঘ. পাস বিক্রয়
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রফিক সাহেব কয়লার ব্যবসা করতেন। এ ব্যবসায় পরিশ্রম বেশি। তাই এই পরিশ্রম সহ্য করতে না পেরে তিনি আবার নতুন ব্যবসায় হাত দেন। প্রসাধনীর দোকান দিয়ে সারা দিন আরাম করে বসে থাকেন তিনি।
৬। উদ্দীপকে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের বাঙালিদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
ক. ব্যবসায়ী মনোভাব খ. সংযমী গ. পরিশ্রমে অনীহা ঘ. ব্যবসায়ে আগ্রহ
৭। উক্ত বৈশিষ্ট্য বাঙালিদের করে তুলেছে—
i. শ্রমকাতর ii. অলস iii. পরিশ্রমী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। ‘হাওয়ার শাড়ি’ বলতে যে ধরনের শাড়িকে বোঝানো হয়—
i. পাতলা শাড়ি ii. ভারী শাড়ি iii. সূক্ষ্ম সুতার শাড়ি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ‘ঝঞ্ঝাবাতে’ শব্দের অর্থ কোনটি?
ক. ঝড়ের বাতাসে খ. ঝড়ের আঘাতে
গ. ঝড়ের রাতে ঘ. ঝড়ের খবরে
১০। ‘তণ্ডুল’ কী?
ক. গম খ. ধান গ. যব ঘ. চাল
১১। ‘মসী’ অর্থ কী?
ক. মশা খ. কালি গ. মশারি ঘ. দেবদূত
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তৈল-ঢাকা স্নিগ্ধ তনু নিদ্রারসে ভরা,
মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান।
১২। উদ্দীপকটি কোন রচনার ভাব ধারণ করে?
ক. পালামৌ খ. বই পড়া গ. নিরীহ বাঙালি ঘ. মমতাদি
১৩। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন?
ক. নারীকে খ. পুরুষকে গ. বাঙালিকে ঘ. ইংরেজদের
১৪। ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
ক. শিক্ষাকে খ. ব্যক্তিকে গ. ব্যক্তিত্বকে ঘ. মূল্যবোধকে
১৫। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে আমাদের কোনটির অভাব নেই?
ক. ধন-দৌলতের খ. প্রাকৃতিক সম্পদের গ. অর্থের ঘ. শিক্ষার
১৬। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে আমরা পরিশ্রমের ভয়ে কোন ব্যবসা করি না?
ক. ধান-চালের খ. বিলাসদ্রব্যের গ. বোতামের ঘ. ওষুধের
১৭। স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়ার চেয়ে কোনটি সহজ কাজ?
ক. জীবন সমর্পণ করা খ. টাকা উপার্জন করা
গ. সময় নিয়ন্ত্রণ করা ঘ. খ্যাতি অর্জন করা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
নিরীহ বাঙালি
১. ঘ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. খ ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. ক