বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
আম আঁটির ভেঁপু
১। মাতবর ধাঁচের লোকটি হরিহরকে কী মনে করে?
ক. সাধারণ লোক খ. গুণীলোক
গ. গুরুতুল্য লোক ঘ. অসহায় লোক
২। মাতবর ধাঁচের লোকটি কোন গোত্রের ছিল?
ক. ক্ষত্রিয় খ. কায়স্থ গ. ব্রাহ্মণ ঘ. সদেগাপ
৩। ‘ছেলেটার কাপড় নেই’-আম আঁটির ভেঁপু গল্পে ‘ছেলেটা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. হরিহরকে খ. অপুকে
গ. নীলমণিকে ঘ. ভুবন মুখুয্যকে
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জুঁই সারা দিন দুটি পুতুল নিয়ে খেলা করে। একটির সঙ্গে আরেকটির বিয়ে দেয় এবং নানা আয়োজন করে।
৪। উদ্দীপকের জুঁই-এর সঙ্গে অপুর সাদৃশ্য হলো—
ক. কল্পনাপ্রবণ খ. ভাবুক প্রকৃতির
গ. খেলার প্রতি টান ঘ. বিলাসিতা
৫। উক্ত দিকটি ছাড়াও অপু চরিত্রে লক্ষণীয় বৈশিষ্ট্য—
i. মায়ের অনুগত
ii. আবেগপ্রবণ
iii. কল্পনাপ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। আমের গুটি কখন ঝরে পড়ে?
ক. সোনালি রোদে খ. সকালের রোদে
গ. দুপুরের রোদে ঘ. বৃষ্টিতে
৭। দুর্গাদের বাড়ির চারপাশে কী ছিল?
ক. খেলার মাঠ খ. জঙ্গল
গ. পুকুর ঘ. ফুলের বাগান
৮। অপুদের বাড়ির দেয়ালের ফাটলে কী কী গাছ গজিয়েছিল?
ক. বটগাছ ও বিছুটির গাছ
খ. কালমেঘ ও নিমগাছ
গ. কালমেঘ ও বিছুটির গাছ
ঘ. নলখাগড়া ও কন্টিকারি
৯। দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
ক. ময়লা লেগে থাকায়
খ. আম লেগে থাকায়
গ. লঙ্কার গুঁড়ো লেগে থাকায়
ঘ. নুনের গুঁড়ো লেগে থাকায়
১০। দুর্গা তার মায়ের ডাকে সাড়া দিল না কেন?
ক. রাগ করেছে বলে খ. মুখভর্তি আম ছিল বলে
গ. দাঁতে ব্যথা ছিল বলে ঘ. শুনতে পায়নি বলে
১১। সর্বজয়া কখন থেকে ক্ষার কেচেছে?
ক. সকাল থেকে খ. দুপুর থেকে
গ. সন্ধ্যা থেকে ঘ. বিকেল থেকে
১২। সর্বজয়ার গা-গতরে ব্যথা কেন?
ক. অসুস্থতার কারণে খ. গাছের গুঁড়ি কাটার জন্য
গ. রান্না করার কারণে ঘ. ক্ষার কাচার কারণে
১৩। সর্বজয়া অপুকে কী সম্বোধন করেছিল?
ক. খোকা খ. সোনামানিক গ. বাবু ঘ. বাঁদর
১৪। সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পেতে কী কাটতে বসল?
ক. আম খ. শসা গ. আনাজ ঘ. কুমড়ো
১৫। ‘একটুখানি হাঁপ জিরোতে দ্যাও’—কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. কর্মব্যস্ততা খ. ক্লান্তিময়তা
গ. এড়িয়ে চলা ঘ. কটাক্ষ করা
১৬। ‘দণ্ডবত্’ বলতে কী বোঝায়?
ক. দণ্ড দেওয়া খ. দাঁড়িয়ে থাকা
গ. প্রণাম করা ঘ. আদেশ করা
১৭। ‘লক্ষ্মীছাড়া বাঁদর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. দুর্গাকে খ. অপুকে
গ. অপু ও দুর্গা উভয়কে ঘ. প্রকৃতিকে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
আম আঁটির ভেঁপু
১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. খ