বাংলা ব্যবসায় উদ্যোগ পদার্থবিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১২
মান-৩০ সময়-৩০ মিনিট
১। ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’—এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কার কথা ভাবেন?
ক. কপোতাক্ষ নদ খ. বাংলাদেশ গ. মানুষ ঘ. বাঙালি
২। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের
আত্মা বাঁচে না’, এখানে ‘বই পড়া’ প্রবন্ধে ‘মনের দাবি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সাহিত্যচর্চা খ. শিক্ষালাভ
গ. জ্ঞান অর্জন ঘ. সম্পদ অর্জন
৩। ‘পল্লিজননী’ কবিতার ‘সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা’ এ চরণটিতে প্রকাশ পেয়েছে—
i. সন্তানের মৃত্যু আশঙ্কা ii. মায়ের মনের শঙ্কা
iii. ছেলের চঞ্চলতা
কোনটি সঠিক? ক. i ও ii খ. i গ. ii ও iii ঘ. iii
৪। শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান পরিবেশন খ. সংস্কৃতিচর্চা
গ. মূল্যবোধ সৃষ্টি ঘ. জীবসত্তা লালন
৫। ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন, তাহার মাথা যাইবে’—হজরত ওমর (রা.)-এর এ রকম উক্তির কারণ কী?
ক. হজরত (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা
খ. সবার প্রতি গভীর ক্রোধ গ. ভীষণ মানসিক কষ্ট
ঘ. তাঁর মতে হজরত (সা.) অমর
৬। হেমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি?
ক. বৃত্রসংহার খ. কর্মদেবী
গ. মহাভারত ঘ. মেঘনাদবধ কাব্য
৭। বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ বলার কারণ কী?
ক. তিনি কবিতার ভাষায় রাজনীতি করতেন
খ. তিনি কাব্যিক ঢঙের রাজনীতি করতেন
গ. তিনি জনগণের আবেগ-অনুভূতিকে প্রাধান্য দিতেন
ঘ. তিনি মানুষকে ভালোবাসতেন
এমএসসি পাস করে দীপু বেকার অবস্থায় দিন কাটাতেন। কিন্তু তার পড়াশোনার প্রভাবে এক ধনীর দুলালির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর দীপু তার শ্বশুরের ব্যবসা দেখাশোনা করতে থাকেন।
৮। উদ্দীপকে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে?
ক. আলস্য খ. পাস-বিক্রয় গ. কর্মবিমুখতা ঘ. রূপচর্চা
৯। ‘সাহসী জননী’ কাকে বলা হয়েছে?
ক. জাহানারা ইমামকে খ. মুক্তিযোদ্ধার মাকে
গ. বেগম রোকেয়াকে ঘ. দেশকে
‘জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা,
জাগো কালবোশেখিরা
শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’
১০। উদ্দীপকে ‘আমার পরিচয়’ কবিতার কোন দিকটি বিদ্যমান?
ক. প্রতিবাদ খ. সাম্যবাদ গ. আত্মত্যাগ ঘ. দেশপ্রেম
১১। ওপরের উদ্দীপকের ভাবটি ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
ক. আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি
খ. এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে
গ. এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে
ঘ. এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে
১২। কাষ্ঠঘণ্টার শব্দ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আগে কোথায় শুনেছিলেন?
ক. মেদিনীপুরে খ. নদীয়ায় গ. বর্ধমানে ঘ. আসানসোলে
১৩। ‘নীলদর্পণ’ কোন ধরনের নাটক?
ক. প্রবন্ধ খ. কাব্যনাট্য গ. সামাজিক ঘ. ঐতিহাসিক
১৪। ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. বিধ্বস্ত নীলিমা খ. দুঃসময়ের মুখোমুখি
গ. আমি অনাহারী ঘ. বন্দী শিবির থেকে
১৫। বিশ্বসাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি?
ক. কবিতা খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রবন্ধ
বনের পর বন চলেছে বনের নাহি শেষ
ফুলের-ফলের সুবাসভরা এ কোন পরির দেশ?
১৬। উদ্দীপকে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন দিকটি বিদ্যমান?
ক. প্রাকৃতিক সৌন্দর্য খ. আত্মীয়তা
গ. দরিদ্রতা ঘ. একাত্মতা
১৭। ওপরের উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
ক. আমি কোনো অভ্যাগত নই
খ. সাক্ষী তার চিরোল পাতার টলমল শিশির
গ. অকাল বার্ধক্যে নত কদম আলী
ঘ. আর তার চিরচেনা স্বজন একজন
১৮। ‘যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন’—এ চরণটিতে কবি কী বুঝিয়েছেন?
ক. বৃষ্টির পরবর্তী অবস্থা খ. স্মৃতিকাতরতা
গ. বৃষ্টির সময়কাল ঘ. বৃষ্টিহীন অবস্থা
‘কে তোমায় বলে বারাঙ্গনা মা,
কে দেয় থুতু ওই গায়ে,
হয়তো তোমায় স্তন্য দিয়েছে
সীতা সম সতী মায়ে।’
১৯। উদ্দীপকটি ‘মানুষ’ কবিতার যে ভাবের সঙ্গে সংগতিপূর্ণ তা হলো—
i. মানুষের শ্রেষ্ঠত্ব ii. শ্রেণি-বৈষম্যহীনতা
iii. অভেদ মানব জাতিসত্তা
কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ঘ. ii ও iii
২০। পাঠক সমাজে সাহিত্যের কোন ধরনটি
জনপ্রিয়তার শীর্ষে?
ক. কবিতা খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রবন্ধ
২১। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯১৮ খ. ১৯১৯ গ. ১৯২০ ঘ. ১৯২২
২২। ‘প্রাণ’ কবিতায় ‘জীবন্ত হূদয়’ বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে?
ক. পৃথিবী খ. মানুষ গ. প্রকৃতি ঘ. অমর মানুষ
২৩। ‘পথের পাঁচালী’ উপন্যাসটি কার লেখা?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ. প্রমথ চৌধুরী
গ. হায়াত্ মামুদ ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
২৪। ‘আমার সন্তান’ কবিতায় লক্ষণীয় দিক হলো—
i. স্বার্থপরতা ii. পরার্থপরতা iii. নিঃস্বার্থপরতা
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২৫। একটি নাটক কয়টি অংকে বিভক্ত থাকে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৬। রুমীকে বাঁচানোর জন্য হানাদার বাহিনীর কাছে কোনো ক্ষমা প্রার্থনা না করায় কী প্রকাশ ঘটেছে?
i. মুক্তিযোদ্ধার আত্মমর্যাদা ii. স্বাধিকার চেতনা
iii. পাক হানাদারদের প্রতি ঘৃণা
কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ঘ. ii ও iii
বিকাশ হিন্দু ব্রাহ্মণ। তাই মুসলমান গফুর মিঞা যখন বিকাশের কাছে দয়া প্রার্থনা করতে যায়, তখন সে দুই পা পিছিয়ে বলে, ‘আ মর, ছুঁয়ে ফেলবি নাকি?’
২৭। উদ্দীপকে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন বক্তব্য ফুটে উঠেছে?
ক. ধর্মান্ধতা খ. উচ্চবিত্তদের ফ্যাশন
গ. ধর্মনিরপেক্ষতা ঘ. শোষণ
২৮। ‘অন্ধবধূ’ কবিতায় ‘চোখ গেল’ দ্বারা কী বোঝানো হয়েছে—
ক. চোখ অন্ধ হওয়াকে খ. অন্ধ চোখের যন্ত্রণাকে
গ. পারিবারিক নির্যাতনকে ঘ. একধরনের পাখিকে
২৯। বাংলা কাব্যে সনেট প্রবর্তন করেন কে?
ক. তারাচাঁদ শিকদার খ. যোগেশচন্দ্র গুপ্ত
গ. হরচন্দ্র ঘোষ ঘ. মাইকেল মধুসূদন দত্ত
৩০। জীবনানন্দ দাশের কবিতার মূলগত প্রেরণা কী?
ক. প্রকৃতির রহস্যময় সৌন্দর্য খ. রহস্যময়ী মানুষ
গ. রহস্যময় প্রাণিজগত্ ঘ. নগরের বাস্তবতা
সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১১: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. ঘ