বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শিক্ষা ও মনুষ্যত্ব
১। শিক্ষা আমাদের কী শেখায়?
ক. কঠোর হতে খ. পরিশ্রম করতে
গ. নৈতিক হতে
ঘ. জীবনকে উপভোগ করতে
২। শিক্ষা আমাদের কোন সত্তার ঘরে নিয়ে যেতে পারে?
ক. জীবসত্তার খ. মানবসত্তার
গ. স্বাধীন সত্তার ঘ. অধীন সত্তার
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দরিদ্র বাবার অনেক কষ্টে উপার্জিত টাকা দিয়ে পড়ালেখা শেষ করেছেন আবিদ। আজ তিনি প্রকৌশলী হিসেবে সমাজে বেশ পরিচিত। দরিদ্র বাবার কষ্টকে তিনি মনে রেখেছেন। তাই তিনি অর্থ উপার্জনের পাশাপাশি জীবনের অনুভূতি ও কল্পনার রস আস্বাদনেও ব্যস্ত।
৩। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখকের মতে, আবিদের মধ্যে শিক্ষার কোন দিকটি বড় হয়ে উঠেছে?
ক. উপকারের খ. মনোরঞ্জনের
গ. প্রয়োজনের ঘ. অপ্রয়োজনের
৪। শিক্ষার অন্য দিকটি আমাদের শেখায়—
i. অর্থ উপার্জন করতে
ii. জীবনকে উপভোগ করতে
iii. জীবনের রস আস্বাদন করতে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হয়?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৬। অন্ন-বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে কী পাওয়া যাবে না?
ক. অর্থ খ. শান্তি গ. সুফল ঘ. কুফল
৭। শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে?
ক. জ্ঞানের খ. মূল্যবোধের
গ. অর্থের ঘ. মনুষ্যত্বের
৮। সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ কী উপলব্ধি করতে পারে?
ক. লোভে পাপ, পাপে মৃত্যু
খ. শিক্ষার মাধ্যমেই আত্মোপলব্ধি হয়
গ. শিক্ষাই মুক্তির উপায়
ঘ. শিক্ষাই জাতির মেরুদণ্ড
৯। লোভের ফলে মানুষের কী হয়?
ক. আত্মিক মৃত্যু ঘটে
খ. নৈতিক অবক্ষয় ঘটে
গ. সুনাম নষ্ট হয় ঘ. অর্থ কমে যায়
১০। শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান পরিবেশন করা
খ. মূল্যবোধ সৃষ্টি করা
গ. অন্ন-বস্ত্র নির্ধারণ করা
ঘ. সুবিধা প্রদান করা
১১। মানুষ কোন চিন্তার নিগড়ে বন্দি?
ক. শিক্ষার চিন্তার খ. অর্থ চিন্তার
গ. নীতি চিন্তার ঘ. বস্ত্র চিন্তার
১২। ‘ক্ষুিপপাসা’ শব্দের অর্থ কী?
ক. সামান্য ক্ষুধা খ. সামান্য পিপাসা
গ. ক্ষুধা ও তৃষ্ণা ঘ. ক্ষুধার যন্ত্রণা
১৩। ‘লেফাফাদুরস্তি’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. বাইরে ত্রুটিযুক্ত কিন্তু ভেতরে ত্রুটিহীন
খ. বাইরে ত্রুটিহীন কিন্তু ভেতরে প্রতারণা
গ. বাইরে ত্রুটিযুক্ত আবার ভেতরেও প্রতারণা
ঘ. বাইরে ত্রুটিহীন আবার ভেতরেও ত্রুটিহীন
১৪। ‘জীবসত্তা’ শব্দের অর্থ কী?
ক. মনের অস্তিত্ব খ. জীবের অস্তিত্ব
গ. মানুষের অস্তিত্ব ঘ. মানবসত্তার অস্তিত্ব
১৫। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. সুখ খ. সভ্যতা
গ. মনুষ্যত্ব ঘ. সংস্কৃতি কথা
১৬। মানুষের সত্তা কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৭। মানুষ মনুষ্যত্বের স্বাদ পেলে কিসের সমাধান সহজ হয়ে ওঠে?
ক. অর্থের খ. বিত্তের
গ. সম্মানের ঘ. অন্ন-বস্ত্রের
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
শিক্ষা ও মনুষ্যত্ব
১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ