বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

মমতাদি
১। ‘মমতাদি’ গল্পে কোন ঋতুর কথা উল্লেখ আছে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শীত ঘ. বসন্ত
২। ‘মমতাদি’ গল্পটি দিনের কোন সময়ে শুরু হয়েছে?
ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
৩। মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করেছেন?
ক. মন খ. বিশ্ব গ. স্বপ্ন ঘ. সংকোচ
৪। কত দিন হয় মমতাদির স্বামীর চাকরি নেই?
ক. ২০ দিন খ. ২ মাস গ. ৩ মাস ঘ. ৪ মাস
৫। মমতাদি কেন বাইরে এসেছেন?
ক. বাজার করার জন্য খ. উপার্জনের জন্য
গ. বেড়ানোর জন্য ঘ. বই কেনার জন্য
৬। মমতাদির কপালের ক্ষতচিহ্নটি কেমন?
ক. আন্দাজে পরা টিপের মতো খ. চাঁদের মতো
গ. তারার মতো ঘ. পাখির মতো
৭। ‘মমতাদি’ গল্পে কার মুখ চমকে লাল হলো?
ক. খোকার খ. মমতাদির গ. মায়ের ঘ. প্রতিবেশীর
৮। লেখকের মা মমতাদির সঙ্গে কেমন স্বরে কথা বললেন?
ক. উচ্চ স্বরে খ. কঠিন স্বরে
গ. কোমল স্বরে ঘ. অস্পষ্ট স্বরে
৯। মমতাদির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কেমন ছিল?
ক. নীরব খ. সরব গ. উষ্ণ ঘ. শীতল
১০। ছেলেটি মমতাদিকে কোথায় পাকড়াও করল?
ক. বারান্দায় খ. ঘরের ভেতর
গ. গেটের কাছে ঘ. ছাদের ওপর
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তিন ছেলেমেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে না পেয়ে সখিনা বেগম অন্যের বাড়িতে কাজ খুঁজতে বের হন। সখিনা বেগম রাশেদার বাড়িতে গিয়ে বলেন, ‘আপা, আমাকে একটা কাজ দেন, তিন দিন যাবত্ না খেয়ে আছি।’ রাশেদার দয়া হলো এবং ঘরের ধোয়া-মোছা ও গৃহস্থালির কাজ দিলেন।
১১। উদ্দীপকে বর্ণিত দিকটি কোন গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মমতাদি খ. দেনাপাওনা
গ. অভাগীর স্বর্গ ঘ. নিমগাছ
১২। সখিনা বেগমের সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান—
i. দুজনই দারিদ্র্যের শিকার
ii. উভয়েই গৃহপরিচারিকার কাজ নিলেন
iii. উভয়ে বিধবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ছেলেটি মমতাদিকে কী দেখাতে নিয়ে যেতে চেয়েছিল?
ক. বারান্দা খ. রান্নাঘর গ. ছাদ ঘ. বাড়ির আঙিনা
১৪। ‘কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও তাকাল না’—এ বাক্যটিতে মমতাদির কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক. কাজের প্রতি আন্তরিকতা খ. কাজে দক্ষতা
গ. কাজের নির্দিষ্টতা ঘ. কাজে সাবলীলতা
১৫। মমতাদির কী দেখে বাড়ির সবাই খুশি হলো?
ক. কাজ খ. পড়াশোনা
গ. কৃপণতা ঘ. কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা
১৬। মমতাদি ছেলেটিকে কী সম্বোধন করতে বলেছিলেন?
ক. মমতাদি খ. দিদি গ. বামুনদি ঘ. আয়া
১৭। ‘মমতাদি’ গল্পে ছেলেটির কাছে কোন লেখাটি মূল্যবান হয়ে উঠত?
ক. মমতাদির সঙ্গে অপূর্ব কথোপকথন
খ. মায়ের কথা গ. গল্পের কথা ঘ. স্কুলের পড়া
১৮। মমতাদি কয়টি কমলালেবু কিনেছিলেন?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৯। ‘মমতাদি’ গল্পে জীবনময়ের গলিটি কেমন ছিল?
ক. সুন্দর খ. অস্বাস্থ্যকর
গ. বিশ্রী নোংরা ঘ. বিপজ্জনক
২০। জীবনময়ের লেনটিকে ছেলেটি কী নামে ডেকেছিল?
ক. যমালয় খ. স্বর্গালয় গ. দেবালয় ঘ. আনন্দালয়
 বাকি অংশ ছাপা হবে আগামী বুধবার
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
মমতাদি
১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. খ ১৯. গ ২০. ক