এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭ বাংলা ব্যবসায় উদ্যোগ পদার্থবিজ্ঞান মডেল টেস্ট
বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
পয়লা বৈশাখ
আয় রে নূতন, আয়, সঙ্গে করে নিয়ে আয়
তোর সুখ তোর হাসি গান।
১। উদ্দীপকটিতে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
ক. নববর্ষের বিভিন্ন মাত্রিকতা অর্জন
খ. নববর্ষে নতুনের আগমনী আহ্বান
গ. জীর্ণতাকে বিদায় জানানোর অভিপ্রায়
ঘ. নববর্ষের চিরন্তন আবেদন
২। উদ্দীপকটির সঙ্গে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে উল্লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাংশটির সাদৃশ্য হলো—
i. নতুনকে গ্রহণ করার আকুলতা
ii. নতুনের সঙ্গে সুখের আগমনের অভিপ্রায়
iii. পুরোনো দিনের গ্লানি ভুলে যাওয়ার প্রার্থনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। ‘এসো, এসো, এসো হে বৈশাখ’ বাক্যটি কোন রচনার কথা স্মরণ করিয়ে দেয়?
ক. বই পড়া খ. আম আঁটির ভেঁপু
গ. পয়লা বৈশাখ ঘ. শিক্ষা ও মনুষ্যত্ব
৪। পয়লা বৈশাখে ব্যবসায়ী মহলে কোনটি হয়?
ক. শোভাযাত্রা খ. ক্রীড়া প্রতিযোগিতা
গ. হালখাতা ও মিঠাই বিতরণ ঘ. প্রীতিভোজ
৫। বাংলা নববর্ষের সুদূর অতীতের সঙ্গে কোন সমাজের যোগসূত্র অবিচ্ছেদ্য?
ক. কৃষি সমাজের খ. রাজনৈতিক সমাজের
গ. ধর্মীয় সমাজের ঘ. সাম্রাজ্যবাদী সমাজের
৬। প্রাচীন কৃষি সমাজ কখন নির্জীব থাকত?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে গ. শরত্কালে ঘ. শীতকালে
৭। কে বাংলা নববর্ষকে এ দেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন?
ক. কবীর চৌধুরী খ. হুমায়ুন কবির
গ. আবুল ফজল ঘ. শওকত ওসমান
৮। কত বছর আগে আবুল ফজল নববর্ষকে বাঙালির নওরোজ বলে উল্লেখ করেছেন?
ক. দেড় শ বছর খ. আড়াই শ বছর গ. সাড়ে তিন শ বছর
ঘ. সাড়ে তিন শ বছরের বেশি আগে
৯। স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্বমুহূর্তে কে শেষবারের মতো লড়াইয়ের ডাক দিয়েছিলেন?
ক. শেরশাহ খ. মীর মদন
গ. মোহন লাল ঘ. সিরাজউদ্দৌলা
১০। স্বাধীন বাংলার শেষ নবাবের নাম কী?
ক. সিরাজউদ্দৌলা খ. সলিমুল্লাহ
গ. হাবিবুল্লাহ ঘ. আহসান উল্লাহ
১১। ধর্মনিরপেক্ষতা কোন তাত্পর্য বহন করে?
ক. ধর্মহীনতার খ. ধর্ম স্বাতন্ত্র্যের
গ. সংস্কৃতিবোধের ঘ. জাতীয়তাবোধের
১২। পাকিস্তান আমলের কোনটি ভুলে যাওয়া সহজ নয়
ক. কড়া শাসনক্ষমতা খ. ধর্মের নামে নৃশংসতা
গ. অসাম্প্রদায়িকতা ঘ. হীনমানসিকতা
১৩। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের শেষ লাইন কোনটি?
ক. এসো হে বৈশাখ খ. জয় পয়লা বৈশাখ
গ. পয়লা বৈশাখ অন্যতম জাতীয় উত্সব
ঘ. এই হোক আমাদের শুভকামনা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘এই পল্লীগীতিকার কয়েকখানি প্রাচীন চিত্রপট আছে, তাহারও অনেকগুলি লুপ্ত হইয়াছে। কে তাহাদের উদ্ধার করিবে? আমরা মোটরে করিয়া বিদেশীদের পাছে পাছে ঘুরিতেছি—এই পুচ্ছগ্রাহিতার দিন কবে অবসান হইবে?’
১৪। উদ্দীপকের আলোচ্য বিষয়টি ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের কোন ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট?
ক. বাঙালির অসাম্প্রদায়িকতা খ. বাঙালির স্বতন্ত্রতা
গ. প্রাচীন গ্রামবাংলার গরিমা
ঘ. বাঙালির প্রাচীন ইতিহাস
১৫। উদ্দীপকের ভাববস্তু ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের প্রাবন্ধিকের মনোভাবকে স্পর্শ করে—
i. পল্লির দুর্দশাকে তুলে ধরতে উদ্যোগী হওয়ায়
ii. দেশজ সংস্কৃতিকে পুনরুদ্ধারে আগ্রহ পোষণ করায়
iii. বাঙালির স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় অনুসন্ধানে ব্রতী হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। ‘সোত্সাহ’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. উত্সাহহীনতা খ. উত্সব
গ. অনাগ্রহ ঘ. উত্সাহের সঙ্গে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
পয়লা বৈশাখ
১. খ ২. ক ৩. গ ৪.গ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ঘ