বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-৩০ সময়-৩০ মিনিট

 ১। ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়?

ক. ব্রিটিশবিরোধী আন্দোলনের জন্য

খ. সমাজবিরোধী আন্দোলনের জন্য

গ. নীল বিদ্রোহের জন্য ঘ. সিপাহি বিদ্রোহের জন্য

২। নিরুপমার মৃত্যুর জন্য দায়ী কোন কারণ?

ক. স্বামীর অক্ষমতা খ. শ্বশুরবাড়ির অত্যাচার

গ. তত্কালীন সমাজ ঘ. যৌতুকের নিষ্ঠুরতা

৩। ‘কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই’—সর্বজয়ার এই উক্তিতে দুর্গা চরিত্রের কোন দিক প্রকাশ পেয়েছে?

ক. মায়ের অবাধ্যতা খ. সংসারের কাজ না করা

গ. ঘুরে বেড়ানোর অভ্যাস ঘ. অলসতা ও অকর্মণ্যতা

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পয়লা বৈশাখ উপলক্ষে দীপা তার মাকে বলে, ‘এবার আমাকে নতুন লালপেড়ে সাদা শাড়ি কিনে দিতে হবে। বাজার থেকে বড় ইলিশ মাছ কিনে আনবে, সবাই পান্তা-ইলিশ খাব।’ মা বলেন, ‘ইলিশের দাম তো আমাদের ধরাছোঁয়ার বাইরে।’

৪। কবির চৌধুরীর মতে, দীপা সমাজের কোন অংশের সঙ্গে একাত্ম হয়েছে?

ক. সাম্রাজ্যবাদবিরোধী চেতনা খ. বুর্জোয়া বিলাস ও ফ্যাশন

গ. শ্রমজীবী মানুষের অন্তরসত্তা ঘ. জাতীয়তাবাদী চেতনা

৫। দীপার মতো যারা আছে, তাদের ক্ষেত্রে প্রয়োজন—

i. অনুষ্ঠান উদ্যাপনের রীতি প্রবর্তন

ii. অনুষ্ঠানের নতুন মাত্রিকতা iii. কেনাকাটা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬। ‘পালামৌ’ গল্পের লেখক কাদের প্রশংসা করেন?

ক. কোল পুরুষদের সাহসিকতার

খ. যারা বৃহত্ সূক্ষ্ম একত্রে দেখেন

গ. কোল নারীদের পরিশ্রমের

ঘ. কোল বালকদের স্বচ্ছন্দ বিচরণের

৭। ‘রিক্ত হতে চিত্ত বড়’—এই বক্তব্যের সঙ্গে মিল রয়েছে কোন উক্তির?

ক. ধনের সৃষ্টি মনসাপেক্ষ

খ. অর্থ সাধনাই জীবনসাধনা নয়

গ. অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়

ঘ. মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না

৮। চড় খাওয়ার বিষয়টি মমতাদি কেন গোপন রেখেছিলেন?

ক. লজ্জায় খ. আত্মসম্মানের ভয়ে

গ. বিপদের আশায় ঘ. চাকরি যাওয়ার ভয়ে

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কাজ করার আগ্রহের অভাবে আজ আমরা হয়ে আছি সবার চেয়ে দীন। যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে, তারাই আজ হচ্ছে সবার দ্বারে ভিখারি।

৯। উদ্দীপকে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি হলো—

i. ভোজনপ্রিয়তা ii. অলসতা iii. কর্মবিমুখতা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

১০। এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত?

ক. মূর্তিমান খ. পদ্মিনী গ. পুরুষিকা ঘ. নায়িকা

১১। ‘আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না’—এখানে ‘শক্তি’ বলতে বোঝানো হয়েছে—

ক. দৈহিক খ. সামষ্টিক গ. উপেক্ষিত ঘ. জনশক্তি

১২। ‘পল্লিজননী’ কবিতায় কয়টি পাখির নাম উল্লেখ আছে?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

১৩। ‘বৃথা জন্ম এ সংসারে’—এই অংশটি দ্বারা মানবজীবনের কোন আবেগটি উঠে এসেছে?

ক. নিরর্থক খ. হতাশা গ. আনন্দ ঘ. বিরক্তি

১৪। সেঁউতি সোনায় পরিণত হওয়ার কারণ কী?

ক. পা রাখার জন্য খ. দেবীর বরে

গ. অলৌকিক ক্ষমতায় ঘ. পাটুনির আশীর্বাদে

১৫। ঝুম পাহাড় কী করে বলে ‘ঝর্ণার গান’ কবিতায় উল্লেখ করা হয়েছে?

ক. ঝর্ণার চলার পথ তৈরি করে দেয়

খ. ঝর্ণার সৌন্দর্য সৃষ্টিতে সহায়তা করে

গ. ঝর্ণার স্বাচ্ছন্দ্যে চলার পথে ভয় দেখায়

ঘ. ঝর্ণা ঝুম পাহাড় ছাড়া সৃষ্টি হতো না

১৬। রুমীর প্রাণভিক্ষা চেয়ে মার্সি পিটিশন না করায় কী প্রকাশ পেয়েছে?

ক. বিবেক খ. আত্মমর্যাদা গ. বুদ্ধিমত্তা ঘ. স্বাধীনচেতা

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

হযরত আলী দীর্ঘ পাঁচ বছর ধরে পঙ্গু হয়ে কোনো রকমে বেঁচে আছেন। প্রতিটি ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয় বলে এই পৃথিবী থেকে বিদায় নিতে চান তিনি।

১৭। হযরত আলী কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. অন্ধবধূর খ. ঠাকুরঝির

গ. অন্ধবধূটির স্বামী ঘ. পল্লিজননীর

১৮। কোন দিকটির জন্য সাদৃশ্যপূর্ণ?

ক. কষ্টভোগ খ. ব্যক্তিত্ব গ. সাহসিকতা ঘ. মৃত্যু কামনা

১৯। ‘সেই দিন এই মাঠ’ কবিতায় মানুষের গড়া সভ্যতার নশ্বরতা প্রকাশ পেয়েছে যে চরণে—

ক. পৃথিবীর এসব গল্প বেঁচে রবে চিরকাল

খ. সেই দিন এই মাঠ স্তব্ধ রবে চিরকাল

গ. সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে

ঘ. এশিরিয়া ধুলো আজ-ব্যাবিলন ছাই হয়ে আছে

২০। বৃষ্টির দিনে—

ক. ভিজতে ভয় হয় খ. জলোচ্ছ্বাস হয়

গ. হারানো দিনের কথা মনে হয় ঘ. নদীতে স্রোত হয়

২১। ‘মানুষ’ কবিতায় কালা পাহাড়কে কিসের প্রতীক ভাবা হয়েছে?

ক. কল্যাণের খ. বিচারকের গ. ধ্বংসের ঘ. প্রতিবাদের

২২। শহরে জলপাই রঙের ট্যাংক এল দানবের মতো চিত্কার করতে করতে—উক্তিটি কী অর্থে বোঝানো হয়েছে?

ক. যুদ্ধের দামামা খ. শত্রুর আগমন বার্তা

গ. ধ্বংসযজ্ঞের বীভত্সতা ঘ. উল্লাসের বার্তা

২৩। হাশেম নিজেকে কী মনে করে?

ক. শিক্ষিত খ. জমিদার গ. বার্তাবাহক ঘ. সেবক

২৪। বহিপীর নাটকে কোন চরিত্রটি কথা না বলে থাকতে পারে না বলে মত প্রকাশ করেছে?

ক. বহিপীর খ. হাশেম গ. খোদেজা ঘ. হকিকুল্লাহ

২৫। বজরায় কে কে তরকারি কাটছিল—

i. হকিকুল্লাহ ii. তাহেরা iii. খোদেজা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

২৬। ‘ও পাগল হয়নি, শক্ত হয়ে গিয়েছে’—উক্তিটি কার?

ক. বুধার চাচির খ. নোলক বুয়ার

গ. আহাদ মুনির ঘ. গাঁয়ের লোকের

২৭। ফুলকলি রাজাকার কমান্ডারের বাড়ির বাইরের কোন গাছের নিচে বসে অনেকক্ষণ কাঁদল?

ক. আমগাছ খ. জামগাছ গ. কাঁঠালগাছ ঘ. বেলগাছ

২৮। বিনুর হাসিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক. পূর্ণিমার চাঁদের খ. পূর্ণিমার রাতের

গ. বিলের জলের ঢেউয়ের ঘ. পদ্ম ফুল ভরা দিঘির

২৯। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল?

ক. ১৮৬০ খ. ১৮৬১ গ. ১৮৬৪ ঘ. ১৮৬৫

৩০। আহাদ মুন্সি বুধাকে কী কাজ দিতে চেয়েছে?

ক. ধান কাটা খ. মাটি কাটা গ. গরু চরানো ঘ. দোকানদারি

সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল

গতকাল প্রকাশিত মডেল টেস্টের সঠিক উত্তর

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-১৪: বাংলা ২য় পত্র

১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ঘ ২৯. গ ৩০. ক

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা