বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

জন্মভূমি
২১। দেশের মাটিতেই কবি চিরনিদ্রায় শায়িত হতে চান কেন?
ক. দেশের মাটি উর্বর বলে
খ. কবির সামর্থ্য নেই বলে
গ. বিদেশে যাওয়া হবে না বলে
ঘ. দেশকে মায়ের মতো ভালোবাসেন বলে
২২। জন্মভূমির ধনরত্ন নিয়ে কবি ভাবতে চান না কেন?
ক. কবির অনেক ধনরত্ন আছে বলে
খ. কবির সময় নেই বলে
গ. সেগুলো পাবেন না বলে
ঘ. জন্মভূমি সবকিছুর ঊর্ধ্বে বলে
২৩। কবির অঙ্গ জুড়ায় কিসে?
ক. দখিনা বাতাসে
খ. জন্মভূমির ছায়ায়
গ. শীতল জলে
ঘ. পুবালি বাতাসে
২৪। জন্মভূমি ধনরত্নে পূর্ণ না থাকলে দেশপ্রেমিকের কোন অনুভূতি হয়?
ক. অতৃপ্তিবোধ তৈরি হয়
খ. কিছু আসে-যায় না
গ. বিদেশের প্রতি আগ্রহ জাগে
ঘ. খারাপ লাগে

সুখ
১। কে সুখ লাভ করবে?
ক. যে উপকার করবে
খ. যে জীবনসংগ্রামে জয়ী হবে
গ. যে আত্মসচেতন হয়ে উঠবে
ঘ. যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে
২। কামিনী রায়ের কবিতায় কী প্রতিফলিত হয়েছে?
ক. জীবনের অহংকার
খ. জীবনের দুঃখ-কষ্ট
গ. জীবনের মহত্ আদর্শ
ঘ. দেশের কথা
৩। কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬৩ খ. ১৮৬৪
গ. ১৮৬৫ ঘ. ১৮৬৬
৪। কামিনী রায় কত সালে মারা যান?
ক. ১৯২৩ খ. ১৯৩৩
গ. ১৯৪৩ গ. ১৯৫৩
৫। ‘বীণ’ কী?
ক. এক ধরনের সুর
খ. একপ্রকার বিদেশি যন্ত্র
গ. একপ্রকার গাছ
ঘ. একপ্রকার বাদ্যযন্ত্র
৬। ‘সৃজিলা’ অর্থ কী?
ক. স্মরণ করলেন
খ. স্বীকার করলেন
গ. সৃষ্টি করলেন
ঘ. সাজালেন
৭। ‘জিনিবে’ দ্বারা কী বোঝায়?
ক. জীবন ফিরে পাবে
খ. জয় করবে গ. জেগে যাবে
ঘ. জানতে পারবে
৮। ‘সুখ’ কবিতার ‘বলি’ শব্দের অর্থ কী?
ক. কষ্ট খ. প্রতিযোগী
গ. নতুন ঘ. উত্সর্গ
৯। ‘সুখ’ কবিতার শিক্ষা আমাদের কী হতে বলে?
ক. দুর্বল হতে খ. ভীরু হতে
গ. অন্তর্মুখী হতে ঘ. উদার হতে
১০। পৃথিবীর সবাই কী চায়?
ক. সুখ খ. ক্ষমতা
গ. গাড়ি-বাড়ি ঘ. টাকাপয়সা
১১। মানুষের জীবন নিরর্থক, এ ধারণা—
ক. আংশিক সত্য খ. সত্য
গ. যথার্থ ঘ. ভুল
১২। মানুষ কখন আত্মকেন্দ্রিক হয়?
ক. নিজের কথা ভুলে গেলে
খ. আত্মীয়স্বজনকে খাওয়ালে
গ. সবার সঙ্গে মিশলে
ঘ. শুধু নিজেকে নিয়ে ভাবলে
১৩। প্রকৃত সুখ লাভ করতে পারে না কারা?
ক. বিত্তশালী মানুষ
খ. পরোপকারী মানুষ
গ. গরিব-দুঃখী
ঘ. স্বার্থমগ্ন মানুষ
১৪। বস্তুত মানুষ কেমন?
ক. চরিত্রহীন খ. সামাজিক জীব
গ. সেবাপরায়ণ ঘ. আত্মকেন্দ্রিক
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
জন্মভূমি
২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. খ
সুখ
১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ