বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
মানুষ জাতি
২০। ‘মানুষ জাতি’ কবিতায় ‘বাহিরের ছোপ’ কীভাবে লোপ পায়?
ক. ভেতরের রং প্রকাশিত হলে
খ. ভেতরের রং বিলীন হলে
গ. বাতাসের সান্নিধ্যে
ঘ. সময়ের সঙ্গে সঙ্গে
২১। ‘মানুষ জাতি’ কবিতায় ‘ভেতরের রং’ দিয়ে আসলে কী বোঝানো হয়েছে?
ক. মানুষের রক্তের রং
খ. মানুষের স্বভাব
গ. মানুষের মনের কথা
ঘ. মানুষের মনের জগত্
২২। বংশে বংশে তফাত থাকা উচিত নয় কেন?
ক. বংশপরিচয় ভেদাভেদ সৃষ্টি করে
খ. এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়
গ. বংশপরিচয় বড় পরিচয় নয়
ঘ. এই পৃথিবী সবারই জন্মভূমি
২৩। ‘মানুষ জাতি’ কবিতায় দুনিয়ার সঙ্গে কী গাথা রয়েছে?
ক. বুনিয়াদ খ. সম্পদ
গ. মানুষের পরিচয় ঘ. আত্মা
২৪। এই পৃথিবীতে সব মানুষের সমান অধিকার রয়েছে কেন?
ক. মানুষ সৃষ্টির সেরা জীব
খ. সব মানুষের মর্যাদা রয়েছে
গ. এই পৃথিবী সব মানুষের জন্মক্ষেত্র
ঘ. সবাই মানুষ
২৫। ‘ডাঁটো’ শব্দের অর্থ কী?
ক. শক্তিশালী খ. সামর্থ্য
গ. পুষ্ট ঘ. পুষ্টি
২৬। ‘জন্মবেদি’ মানে
ক. জন্মক্ষণ খ. জন্মস্থান
গ. জন্মপরিচয় ঘ. জন্মসূত্র
২৭। ‘সূতিকাগৃহ’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. আপনঘর খ. জন্মস্থান
গ. সুতি কাপড়ের গৃহ ঘ. সুতার গৃহ
২৮। হিন্দু সম্প্রদায় কয়টি বর্ণে বিভক্ত?
ক. চার খ. পাঁচ গ. দুই ঘ. তিন
২৯। যারা ‘সম্ভ্রান্ত’ তাদের কী বলা হয়?
ক. ধনী খ. তালুকদার
গ. শিকদার ঘ. বনেদি
৩০। ধর্মে-বর্ণে যে পার্থক্য লক্ষ করা যায় তার প্রকৃতি কেমন?
ক. অকৃত্রিম খ. বাস্তব
গ. স্থায়ী ঘ. কৃত্রিম
৩১। মানুষের প্রকৃত স্বভাব বোঝা যায় কখন?
ক. ক্ষুধা পেলে খ. আঁচড় লাগলে গ. রক্ত বের হলে ঘ. রাগলে
৩২। কাউকে কী হিসেবে মূল্যায়ন করলে যথাযথ সম্মান দেখানো হয়?
ক. মানুষ খ. ব্রাহ্মণ
গ. বনেদি ঘ. গোত্র
৩৩। একজন দরিদ্র ও কালো মানুষকে আমরা সম্মান করব কেন?
ক. তিনি সুবিধাবঞ্চিত বলে
খ. তিনি মানুষ বলে গ. তিনি দুঃখী বলে ঘ. তিনি অভাবী বলে
৩৪। কবি মানুষকে কোথায় স্থান দিয়েছেন?
ক. সবার ওপরে
খ. প্রাণীদের ওপরে
গ. জগতের ওপরে
ঘ. ধর্ম ও বর্ণের ওপরে
৩৫। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে কোনটি?
ক. বিশ্বব্রহ্মাণ্ড খ. একেকটি দেশ গ. মহাবিশ্ব ঘ. মানুষ জাতি
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
মানুষ জাতি
২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ ৩১. ঘ ৩২. ক ৩৩. খ ৩৪. ঘ ৩৫. ঘ