বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের গদ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সততার পুরস্কার
৩৭। মুহম্মদ শহীদুল্লাহ্ ‘সততার পুরস্কার’ গল্পে কী তুলে ধরেছেন?
ক. ফেরেশতাদের কাহিনি
খ. হাদিসের কাহিনি
গ. ইহুদিদের কাহিনি
ঘ. প্রাচীন রূপকথা
৩৮। ইহুদি তিনজনের শারীরিক ত্রুটি কীভাবে দূর হয়?
ক. ফেরেশতার অনুগ্রহে
খ. সুন্দর আবহাওয়ায়
গ. কবিরাজের ঝাড়ফুঁকে
ঘ. ডাক্তারের চিকিত্সায়
৩৯। তৃতীয় ইহুদি কীভাবে ফেরেশতাকে তার ইচ্ছেমতো সবকিছু দিতে রাজি হলো?
ক. নির্ভয়ে খ. চিন্তিত মনে
গ. নির্দ্বিধায় ঘ. ভয়ে ভয়ে
৪০। ‘সততার পুরস্কার’ গল্পে প্রথম দুই ইহুদি তাদের অকৃতজ্ঞতার জন্য কী পেল?
ক. পূর্বাবস্থা খ. ভর্ত্সনা
গ. রোগব্যাধি ঘ. ধনসম্পদ
৪১। মুহম্মদ শহীদুল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৫ খ. ১৮৯৫
গ. ১৮৮৫ ঘ. ১৮৭৫
৪২। কোন গ্রন্থটির সম্পাদনা মুহম্মদ শহীদুল্লাহ্র অসামান্য কীর্তি হিসেবে বিবেচিত হয়?
ক. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান
খ. বাংলা ভাষার উচ্চারণ অভিধান
গ. বাংলা ভাষার ব্যুত্পত্তি অভিধান
ঘ. বাংলা ভাষার লেখক অভিধান
৪৩। মুহম্মদ শহীদুল্লাহ্ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৯ খ. ১৯৬৯
গ. ১৯৫৯ ঘ. ১৯৪৯
মিনু
১। মিনুর সই কে?
ক. চাঁদ খ. সূর্য
গ. গ্রহ ঘ. তারা
২। ‘মিনুর বাবা অনেক দূরদেশে আছে’—এখানে দূরদেশে বলতে বোঝানো হয়েছে—
ক. ইউরোপ খ. মধ্যপ্রাচ্য
গ. পরপার ঘ. অচিনপুর
৩। বনফুল-এর প্রকৃত নাম কী?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আবু বকর সিদ্দিক
৪। হলদে পাখি দেখে মিনুর মনে কী জাগে?
ক. পুলক খ. বেদনা
গ. ভয় ঘ. শিহরণ
৫। কে অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায়?
ক. পিসিমা খ. মিনু
গ. যোগেন বসাক ঘ. টুনু
৬। মিনুর কী দরকার হয় না?
ক. সবকিছু দেখার
খ. সব কাজ করার
গ. সব কথা শোনার
ঘ. সব কথা বলার
৭। সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না—এমন সব জিনিস মিনু কী দিয়ে সৃষ্টি করেছে?
ক. ছবি এঁকে
খ. ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে
গ. বুদ্ধি দিয়ে
ঘ. অভিজ্ঞতার আলোকে
৮। মিনুর জগত্ আসলে কিসের জগত্?
ক. সৃষ্টির জগত্ খ. চোখের জগত্
গ. বাস্তব জগত্ ঘ. ভাবনার জগত্
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
সততার পুরস্কার: ৩৭. খ ৩৮. ক ৩৯. গ ৪০. ক ৪১. গ ৪২. ক ৪৩. খ
মিনু: ১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ