বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের গদ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
তোলপাড়
৩১। ‘তোলপাড়’ গল্পে বুড়ো লোকটির সঙ্গের মেয়ে তিনটি কে?
ক. বুড়োর অপরিচিত
খ. বুড়োর আত্মীয়
গ. বুড়োর পুত্রবধূ
ঘ. বুড়োর মেয়ে
৩২। ‘তোলপাড়’ গল্পে বুড়ো লোকটির পরিবার অস্থির ছিল—
ক. মিলিটারির ভয়ে খ. অসুস্থতায়
গ. ক্লান্তিতে ঘ. পিপাসায়
৩৩। ‘তোলপাড়’ গল্পে নদীর ঘাট কত দূরে?
ক. পাঁচ মাইল দূরে
খ. চার মাইল দূরে
গ. তিন মাইল দূরে
ঘ. দুই মাইল দূরে
৩৪। ‘তোলপাড়’ গল্পে সাবুর কোলের বাচ্চাটি কেমন?
ক. বেশ হালকা খ. বেশ ভারী
গ. খুব রোগা ঘ. খুবই সুন্দর
৩৫। ‘তোমরাই আমার ছেলে, বাবা’—উক্তিটি কার?
ক. বুড়োর পুত্রবধূর
খ. মিসেস রহমানের
গ. বুড়ো লোকটির
ঘ. সাবুর মায়ের
৩৬। ‘তোলপাড়’ গল্পে এক নারী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন কেন?
ক. বাড়িঘর ছেড়ে আসায়
খ. পথের ক্লান্তিতে
গ. নিহত স্বামীর কথা ভেবে
ঘ. ক্ষুধার কষ্টে
৩৭। ‘তোলপাড়’ গল্পে পাকিস্তানি সেনাদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. দয়ালুদের সঙ্গে
খ. পিঁপড়ার সঙ্গে
গ. জানোয়ারদের সঙ্গে
ঘ. বাঘের সঙ্গে
৩৮। ‘তোলপাড়’ গল্পে সাবুর বুকে কেন তোলপাড় শুরু হয়?
ক. পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে
খ. ঢাকায় যাওয়ার জন্য
গ. বুড়ো লোকটি চলে যাওয়ায়
ঘ. মিসেস রহমান চলে যাওয়ায়
৩৯। পাঞ্জাবি মিলিটারি কারা?
ক. পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক
খ. পাঞ্জাবি ভাষা জানা মিলেটারি
গ. পাঞ্জাব দেশের মিলিটারি
ঘ. পাঞ্জাবি পরিহিত পাকিস্তানি মিলিটারি
নীলনদ আর পিরামিডের দেশ
১। কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?
ক. সুদান খ. সৌদি আরব
গ. ইরান ঘ. মিসর
২। ‘ক্যারাভান’ শব্দটির অর্থ কী?
ক. কাফেলা খ. গাড়ি
গ. উড়োজাহাজ ঘ. মেলা
৩। লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছাল কখন?
ক. সন্ধ্যায় খ. বিকেলে
গ. সকালে ঘ. ভোরে
৪। সন্ধ্যার দিকে লেখকদের জাহাজ কোথায় পৌঁছাল?
ক. চট্টগ্রাম বন্দরে খ. সুয়েজ বন্দরে
গ. করাচি বন্দরে
ঘ. কানিকট বন্দরে
৫। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কোনটি বেগুনি রং ধারণ করল বলে লেখক উল্লেখ করেছেন?
ক. সুয়েজ বন্দর খ. সুয়েজ খাল
গ. ভূমধ্যসাগর ঘ. নীলাকাশ
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
তোলপাড়
৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. ক ৩৯. ক
নীলনদ আর পিরামিডের দেশ
১. ঘ ২. ক ৩. ক ৪. খ ৫. ঘ