বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয়ের গদ্যের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নীলনদ আর পিরামিডের দেশ
১৯। জাহাজে চড়ার সময় লেখক কোন বিষয়টি কল্পনা করেননি?
ক. সুদানিদের চাঞ্চল্য
খ. মরুভূমির রহস্যময়তা
গ. সুয়েজ বন্দরের সৌন্দর্য
ঘ. ফোকটে মরুভূমির অতিক্রম
২০। লেখক কখন কায়রোর শহরতলিতে ঢুকলেন?
ক. রাত ১১টায় খ. রাত ১০টায়
গ. রাত ৮টায় ঘ. সন্ধ্যা ৭টায়
২১। লেখকের মতে কায়রো কেমন শহর?
ক. আধুনিক শহর
খ. পরিচ্ছন্ন শহর
গ. ছোট শহর ঘ. নিশাচর
২২। লেখকের বর্ণনায় কায়রোর রাস্তা কিসে ম-ম করছিল?
ক. ফুলের সৌরভে
খ. আতরের গন্ধে
গ. নর্দমার নোংরায়
ঘ. রান্নার খুশবাইয়ে
২৩। কায়রোর শহরতলির কোন জিনিসটিকে লেখকের নোংরা বলে মনে হলো?
ক. জাহাজ খ. রেস্তোরাঁ
গ. রান্না ঘ. রাস্তা
২৪। কায়রোতে পৌঁছার পর কোনটি মাঝে মাঝেই লেখকের নাকে ধাক্কা দেয়?
ক. আতরের সৌরভ
খ. উটের গন্ধ
গ. রান্নার সুগন্ধ
ঘ. নর্দমার গন্ধ
২৫। কায়রোতে লেখক তাঁর সাথিদের নিয়ে হুড়মুড় করে কোথায় প্রবেশ করলেন?
ক. পাতালরেলে খ. পাতালে
গ. নিকটবর্তী রেস্তোরাঁয়
ঘ. গাড়িতে
২৬। লেখকের সঙ্গীদের আচরণের ক্ষেত্রে কোন অভিধাটি প্রযোজ্য?
ক. বিষণ্ন খ. ক্ষুধার্ত
গ. ক্লান্ত ঘ. চালাক
২৭। কায়রোর রেস্তোরাঁয় বাবুর্চির কাঁধে কী ছিল?
ক. গামছা খ. চাদর
গ. তোয়ালে ঘ. টিয়া পাখি
২৮। কায়রোর রেস্তোরাঁয় বারকোশে কোনটি শোভা পাচ্ছিল?
ক. কারুকার্য করা তোয়ালে
খ. ময়ূরের পালক
গ. চামড়ার টুপি
খ. খাবারের নানা পদ
২৯। রেস্তোরাঁয় খেতে লেখকের প্রাণ কাঁদছিল কেন?
ক. ঝোল-ভাতের জন্য
খ. বিশ্রামের জন্য
গ. স্বদেশে ফেরার জন্য
ঘ. শাকসবজির জন্য
৩০। কায়রো শহরে লেখকের কোন প্রিয় জিনিসটি ছিল না?
ক. সোনা মুগডাল খ. সিনেমা
গ. ক্যাবারে ঘ. ডান্স হল
৩১। জাত-বেজাতের লোকের সমাহার কায়রোর কোনটি প্রমাণ করে?
ক. অনুদারতা খ. পর্যটকপ্রিয়
গ. বহুজাতিকতা ঘ. জাতীয়তা
৩২। ‘নীলনদ আর পিরামিডের দেশ’ ভ্রমণকাহিনির সুদানিদের বৈশিষ্ট্য হিসেবে কোনটি তুলে ধরা হয়েছে?
ক. সোনালি চুল
খ. ঠোঁট টকটকে লাল
গ. ঠোঁট পুরু
ঘ. প্রায় ছয় ফুট লম্বা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
নীলনদ আর পিরামিডের দেশ
১৯. ঘ ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. ক ৩১. খ ৩২. ঘ