বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বিড়াল
১। ‘এ সংসারে সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন’—এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. ক্ষোভ খ. প্রতিবাদ গ. হতাশা ঘ. স্বার্থপরতা
২। ‘বিড়াল’ রচনায় চতুষ্পদকে কী বলা হয়েছে?
ক. বিজ্ঞ খ. অধার্মিক গ. চোর ঘ. প্রতিবাদী
৩। কাকে চোর বলে দণ্ড দেওয়া হয়?
ক. যে স্বভাবে লোভী তাকে
খ. যে অন্যের অর্থ আত্মসাত্ করে তাকে
গ. যে বিনা আহ্বানে কারও অন্ন খায় তাকে
ঘ. যে দরিদ্রকে বঞ্চিত করে পাঁচ শ জনের আহার্য সংগ্রহ করে তাকে
উদ্দীপক পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পরের বাড়িতে রাঁধুনির কাজ করে বিধবা সখিনা আঁচলের নিচে করে চুরি করা ভাত, তরকারি খাইয়ে দুই সন্তানকে প্রতিপালন করছে।
৪। ‘বিড়াল’ প্রবন্ধে উদ্দীপকের সখিনা কার কথা স্মরণ করিয়ে দেয়?
ক. প্রসন্ন খ. যুবতী গ. ভার্য ঘ. মার্জারি
৫। উদ্দীপকের সখিনার চুরি ‘বিড়াল’ প্রবন্ধের কোন কারণকে নির্দেশ করে?
ক. স্বার্থান্ধতার খ. আত্মমগ্নতার
গ. মন্দ স্বভাবের ঘ. দারিদ্র্যের
৬। হুঁকা হাতে কমলাকান্ত নিজেকে কী ভাবছিল?
ক. মার্জার খ. ওয়েলিংটন গ. ডিউক ঘ. নেপোলিয়ন
উদ্দীপক পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি,
এই ছিল মোর ঘটে
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।
৭। উদ্দীপকের চোর ‘বিড়াল’ প্রবন্ধের কোন চরিত্রের প্রতিনিধিত্বকারী?
ক. কমলাকান্ত খ. নেপোলিয়ন গ. মার্জারি ঘ. ডিউক
৮। উদ্দীপকে ‘বিড়াল’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. ক্রোধ ও বিরক্তি খ. ঘৃণা ও বিরক্তি
গ. অসহায়তা ও লজ্জা ঘ. আক্ষেপ ও মনঃকষ্ট
৯। ‘তোমাদের ক্ষুিপপাসা আছে, আমাদের নাই?’ মার্জারির এই উক্তির মন্তব্য দিয়ে প্রকাশ পেয়েছে—
ক. স্বাজাত্যবোধ খ. অধিকার চেতনা
গ. শোষণ ঘ. বঞ্চনা
১০। ‘বিড়াল’ প্রবন্ধে ওয়াটারলুর যুদ্ধে কার পরাজিত হওয়ার কথা বলা হয়েছে?
ক. ওয়েলিংটন খ. হিটলার
গ. মুসোলিনী ঘ. নেপোলিয়ন
১১। মার্জারি স্বজাতিমণ্ডলে কী বলে কমলাকান্তকে উপহাস করেছিল?
ক. চোর খ. কাপুরুষ গ. ধার্মিক ঘ. দূরদর্শী
১২। ‘বিড়াল’ গল্পে দেয়ালের ওপর কিসের ছায়া প্রেতবত্ নাচছিল?
ক. বিড়ালের খ. হুঁকার গ. ভাঙা যষ্টির ঘ. ক্ষুদ্র আলোর
১৩। হাঁড়ি খাওয়ার কথা কী অনুসারে বিবেচনা করা যাবে?
ক. নীতি অনুসারে খ. ক্ষুধা অনুসারে
গ. শক্তি অনুসারে ঘ. কৃপণতা অনুসারে
১৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুলনার মানুষের জীবনে শান্তি ফিরিয়ে এনেছিলেন কীভাবে?
ক. ডাকাত দমন করে খ. শোষকদের দমন করে
গ. নীলকরদের অত্যাচার দমন করে
ঘ. বর্গিদের দমন করে
১৫। ‘বিড়াল’ প্রবন্ধে লেখক কী ধরনের সমাজব্যবস্থার কথা বলেছেন?
ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. উদার গণতান্ত্রিক
১৬। ‘পতিত আত্মা’ শব্দের অর্থ কী?
ক. মৃত আত্মা খ. ক্ষুধাতুর আত্মা
গ. প্রেতাত্মা ঘ. দুর্দশাগ্রস্ত আত্মা
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ১ম পত্র
বিড়াল
১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ